পটল দশ টাকা, কাঁঠাল সাত টাকা কেজি, খরচই উঠছে না চাষীদের - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Tuesday, March 24, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

পটল দশ টাকা, কাঁঠাল সাত টাকা কেজি, খরচই উঠছে না চাষীদের

মোকতার হোসেন মন্ডল মোকতার হোসেন মন্ডল
May 21, 2022
| Uncategorized

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, ২১ মে ২০২২

পটল দশ টাকা ও কাঁঠাল সাত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গ্রামের বাজারে। ফলে চাষের খরচই উঠছে না চাষীদের। নদীয়া, মুর্শিদাবাদের একাধিক চাষীর অভিযোগ, এখন মাঠে পটল ভালো উঠছে, কিন্তু দাম নেই। আমাদুল মন্ডল নামে এক কৃষক এই প্রতিবেদককে জানান, পটল চাষে ব্যাপক খরচ। সার,বিষ নিয়মিত দিতে হয়। বর্ষায় নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু এখন পটলের দাম পাচ্ছি না। দশ টাকা, নয় টাকা কেজি বেচে কী হবে? যে খরচ হয়েছে তা এখন না উঠলে কবে উঠবে। সামনে বর্ষা, যদি পটল নষ্ট হয়ে যায় তাহলে বড় লোকসান হবে।
আরেক চাষী জাকির হোসেন মন্ডলেরও একই অভিযোগ। তিনি বলেন, সারের যা দাম তাতে চাষীরা কিভাবে আবাদ করবে! যখন ভালো পটল উঠছে তখন দাম নেই আর যখন কম পটল উঠবে তখন দাম বাড়বে। এতো টাকা খরচ করে লাভ হবেনা।
চাষীদের অভিযোগ, সার ও কীটনাশকের দাম বেশি। এছাড়া ডিজেল কিনে সেচ দিতে হয়েছে। শ্রমিকের খরচও বেশি। তাই তেমন লাভ হবেনা।
শুধু পটল নয়, কাঁঠালের দাম এখন সাত টাকা, আট টাকা কেজি। এক কাঁঠাল ব্যাবসায়ী জানান, এবার কাঁঠালের দাম কম, কেননা বাগানে ব্যাপক কাঁঠাল হয়েছে। যখন নতুন নতুন কাঁঠাল উঠেছে তখন একটা কাঁঠালের দাম ছিল ষাট টাকা,কিন্তু এখন কুড়ি টাকা। কেজি হিসেবে সাত,ছয়,আট টাকা। তবে কেজি দরে না কিনে মানুষ পুরো একটা কাঁঠাল কিনতে চাইছে, এতে চাষীদের লাভ হচ্ছে না, আবার আমাদেরও লাভ হচ্ছে না। দাম বাড়লে সবার লাভ।
গ্রামের হাটে গিয়ে দেখা গেল, পটল কিনতে ভিড়। এক কৃষক জানান, আলু কুড়ি টাকা,পঁচিশ টাকা কেজি আর পটল দশ টাকা, কাঁঠাল সাত টাকা কেজি। মানুষ সস্তায় পটল,কাঁঠাল খাচ্ছে কিন্তু চাষীদের লাভ হচ্ছে না।
আরেক চাষী অবশ্য বলেন, পটল ও কাঁঠালের দাম গ্রামে না থাকলেও কলকাতা শহরে আছে,তাতে চাষীদের লাভ হচ্ছে না,লাভ করছেন ব্যবসায়ীরা।

ShareTweet
মোকতার হোসেন মন্ডল

মোকতার হোসেন মন্ডল

মোকতার হোসেন মন্ডল একজন বিশিষ্ট সাংবাদিক। টিডিএন বাংলার প্রতিষ্ঠাতা সম্পাদক। এছাড়া তিনি কবিতা, গল্প, নিবন্ধ লেখেন।

Related Posts

আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদাত বরণ করেছেন- জানাল ইরান, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদাত বরণ করেছেন- জানাল ইরান, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

March 1, 2026
0

আমেরিকা ও ইসরায়েলের সামরিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে দেশটি। রবিবার সকালে...

রোজা ও পবিত্র রমজান মাসের পাঁচটি মূল শিক্ষা

রোজা ও পবিত্র রমজান মাসের পাঁচটি মূল শিক্ষা

February 25, 2026
0

তাকওয়া বা আল্লাহ-সচেতনতা অর্জন: রোজার প্রধান লক্ষ্য হলো আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও আন্তরিক ভয় লালন এর মাধ্যমে নিজেকে সব...

পবিত্র রমজানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে এক গুচ্ছ দাবি জানালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী

পবিত্র রমজানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে এক গুচ্ছ দাবি জানালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী

February 17, 2026
0

তিনি যা লিখেছেন: রেশন সামগ্রীর বিশেষ বরাদ্দ বাজারদর নিয়ন্ত্রণে টাস্ক ফোর্স গঠন ইফতার ও সেহরির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও বিশুদ্ধ...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

সম্প্রীতির উদাহরণ হয়ে থাক রমজান মাস

সম্প্রীতির উদাহরণ হয়ে থাক রমজান মাস

1 year ago
ওয়াকফ আইনের প্রতিবাদে দেশজুড়ে ১৫ মিনিটের জন্য ‘লাইট অফ’: গ্রাম গঞ্জেও ব্যাপক সাড়া

ওয়াকফ আইনের প্রতিবাদে দেশজুড়ে ১৫ মিনিটের জন্য ‘লাইট অফ’: গ্রাম গঞ্জেও ব্যাপক সাড়া

11 months ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.