কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ওকানাগান লেকের আশপাশে ভয়াবহ গতিতে ছড়িয়ে পড়ছে দাবানল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় রাতারাতি ২০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রায় ১২ হাজার মানুষের শহর সামারল্যান্ডের পুরো এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পিচল্যান্ড ও আশপাশের এলাকায় আরও প্রায় ৮ হাজার মানুষকে নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে।শুক্রবার সন্ধ্যায় আগুনের সূত্রপাত হলেও কয়েক ঘণ্টার মধ্যেই তা প্রায় ৫০ বর্গকিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতায় ফাউল্ডার নামের ছোট একটি সম্প্রদায়ও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে বাড়িঘর পুড়ে যেতে দেখা গেছে। প্রাণ বাঁচাতে বাসিন্দারা দ্রুত এলাকা ছাড়তে শুরু করলে পেন্টিকটনের দিকে যাওয়ার সড়কগুলোতে তীব্র যানজট তৈরি হয়।জরুরি তথ্য কর্মকর্তা এরিক থম্পসন এই দাবানলকে ওই অঞ্চলের সবচেয়ে দ্রুতগতিতে ছড়িয়ে পড়া দাবানলগুলোর একটি বলে জানিয়েছেন। পরিস্থিতির ভয়াবহতা এতটাই বেড়ে যায় যে, জরুরি কার্যক্রম কেন্দ্রের দায়িত্বে থাকা থম্পসনকেও নিজের পরিবারকে নিরাপদে সরিয়ে নিতে সেখান থেকে বেরিয়ে যেতে হয়।তিনি বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পাশাপাশি বিপদে থাকা প্রতিবেশীদেরও সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। তাঁর কথায়, পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হলেও সবাইকে ধৈর্য ও সাহস ধরে রাখতে হবে এবং বিশেষ করে শিশু, বয়স্ক ও সহায়তা প্রয়োজন এমন মানুষদের পাশে দাঁড়াতে হবে।
আস্থা ফিরলেই যুক্তরাষ্ট্রের সঙ্গেশান্তি আলোচনায় বসবে ইরান:পেজেশকিয়ান
পারস্পরিক আস্থা ও বিশ্বাসের পরিবেশ তৈরি হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় বসতে প্রস্তুত ইরান। তবে এজন্য ওয়াশিংটনকে আগে নিজেদের অবস্থান...





