"আলোচনায় বসার প্রশ্নই আসে না, যা খুশি করুন" – ট্রাম্পকে ইরানের প্রেসিডেন্ট - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Thursday, March 12, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

“আলোচনায় বসার প্রশ্নই আসে না, যা খুশি করুন” – ট্রাম্পকে ইরানের প্রেসিডেন্ট

রাকিবুল মালিথ্যা টিডিএন বাংলা
March 13, 2025
| আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনার যা খুশি তাই করুন।’ ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে গতকাল মঙ্গলবার প্রকাশিত এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

পেজেশকিয়ান স্পষ্টভাবে বলেন, ‘যুক্তরাষ্ট্র যেসব হুকুম ও হুমকি দিচ্ছে, তা আমাদের কাছে অগ্রহণযোগ্য। আমি আপনার (ট্রাম্প) সঙ্গে আলোচনাও করব না। আপনি যা খুশি তাই করুন।’

এর আগে, গত শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ‘তেহরানকে কোনো হুমকি দিয়ে আলোচনায় আনা যাবে না।’ এর এক দিন আগেই ট্রাম্প ইরানকে নতুন পারমাণবিক চুক্তির বিষয়ে আলোচনার জন্য একটি চিঠি পাঠান।

ট্রাম্প দাবি করেন, তিনি তেহরানের সঙ্গে চুক্তি করতে আন্তরিক। তবে প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে তিনি ইরানের ওপর যে ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগ করেছিলেন—বিশ্ব অর্থনীতি থেকে ইরানকে বিচ্ছিন্ন করা ও তাদের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনার চেষ্টা—তা পুনর্বহালের ইঙ্গিতও দিয়েছেন।

গত সপ্তাহে ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ইরানকে সামলানোর দুটি উপায় আছে—সামরিক ব্যবস্থা গ্রহণ অথবা পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে একটি চুক্তি করা।’

ইরান দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা থাকার অভিযোগ অস্বীকার করে আসছে। তবে দেশটি ৬০ শতাংশ পর্যন্ত পরিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) সতর্ক করে বলেছে, এই মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি। অস্ত্র তৈরির জন্য ৯০ শতাংশ পরিশুদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয়।

২০১৯ সাল থেকে ইরান তার পারমাণবিক কার্যক্রম বাড়িয়ে দিয়েছে। এর এক বছর পর ট্রাম্প ছয় বিশ্বশক্তির সঙ্গে তেহরানের ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন এবং নতুন নিষেধাজ্ঞা আরোপ করেন। ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।

Tags: Top News
ShareTweet

Related Posts

আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদাত বরণ করেছেন- জানাল ইরান, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদাত বরণ করেছেন- জানাল ইরান, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

March 1, 2026
0

আমেরিকা ও ইসরায়েলের সামরিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে দেশটি। রবিবার সকালে...

রোজা ও পবিত্র রমজান মাসের পাঁচটি মূল শিক্ষা

রোজা ও পবিত্র রমজান মাসের পাঁচটি মূল শিক্ষা

February 25, 2026
0

তাকওয়া বা আল্লাহ-সচেতনতা অর্জন: রোজার প্রধান লক্ষ্য হলো আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও আন্তরিক ভয় লালন এর মাধ্যমে নিজেকে সব...

পবিত্র রমজানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে এক গুচ্ছ দাবি জানালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী

পবিত্র রমজানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে এক গুচ্ছ দাবি জানালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী

February 17, 2026
0

তিনি যা লিখেছেন: রেশন সামগ্রীর বিশেষ বরাদ্দ বাজারদর নিয়ন্ত্রণে টাস্ক ফোর্স গঠন ইফতার ও সেহরির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও বিশুদ্ধ...

Recommended

শিলচরের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলায় মিছিল

4 years ago
লালুর পর এবার নীতীশকুমারের ছেলে রাজনীতিতে আসছেন

লালুর পর এবার নীতীশকুমারের ছেলে রাজনীতিতে আসছেন

1 year ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.