যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজাবাসীর ওপর ইসরাইলী বাহিনীর গুলি, নিহত ২ - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Saturday, February 7, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজাবাসীর ওপর ইসরাইলী বাহিনীর গুলি, নিহত ২

মোকতার হোসেন মন্ডল মোকতার হোসেন মন্ডল
January 27, 2025
| আন্তর্জাতিক

কিছুদিন আগে হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধ-বিরতি চুক্তি হয়েছিল। যুদ্ধ বন্ধের পর পনবন্দীদের অনেককে দুই পক্ষ ছেড়ে দিচ্ছে। বিষয়টিকে আন্তর্জাতিক সম্প্রদায় ইতিবাচকভাবে নিয়েছে। কিন্তু ইহুদিবাদী ইসরাইলি সেনারা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজা উপত্যকায় বেসামরিক ফিলিস্তিনিদের ওপর গুলিবর্ষণ করেছে এবং এতে অন্তত দুই গাজাবাসী নিহত ও একটি শিশুসহ সাতজন আহত হয়েছে বলে খবর প্রকাশ করেছে ইরানের সরকারি মিডিয়া পার্স টুডে।

ওই খবরে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর মাসে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ইহুদিবাদী সেনারা উত্তর ও দক্ষিণ গাজার মাঝখানে একটি করিডোর নির্মাণ করে। দখলদার সেনাদের হামলা থেকে বাঁচতে যারা উত্তর গাজায় নিজেদের ঘরবাড়ি ত্যাগ করে উপত্যকার দক্ষিণে চলে গিয়েছিলেন তারা যাতে উত্তরে ফিরে যেতে না পারেন সেজন্য ‘নেতজারিম’ নামক ওই করিডোর স্থাপন করা হয়।

গত ১৯ জানুয়ারি কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে বলা হয়েছে, দক্ষিণ গাজায় পালিয়ে যাওয়া ফিলিস্তিনিরা নির্বিঘ্নে উত্তরে তাদের ঘরবাড়িতে ফিরতে পারবেন।

কিন্তু ইসরাইলি সেনারা যুদ্ধবিরতির শুরু থেকেই এ কাজে বাধা দিচ্ছে এবং গতকাল (রোববার) হাজার হাজার ফিলিস্তিনি নেতজারিম করিডোরের কাছে জড়ো হলে দখলদার সেনারা তাদের ওপর নির্বিচারে গুলি চালায়, ফলে নয়জন গাজাবাসী হতাহত হন। এছাড়া, ইহুদিবাদী সেনারা দক্ষিণ গাজার রাফাহ শহরেও একজন ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করেছে।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস রোববার এক বিবৃতিতে সুস্পষ্টভাবে জানিয়েছে, ফিলিস্তিনিদেরকে দক্ষিণ গাজা থেকে উত্তরে ফিরতে বাধা দিয়ে ইসরাইলি সেনারা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে। বিবৃতিতে বলা হয়েছে, “যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী বাস্তবায়নের কাজে বাধা দিচ্ছে দখলদার ইসরাইল।”

ওদিকে তেল আবিব দাবি করছে, গাজায় আটক ইসরাইলি নারী পণবন্দি আরবেল ইয়েহুদকে মুক্তি না দেয়া পর্যন্ত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উত্তর গাজায় যেতে দেয়া হবে না।
পার্স টুডের খবরে আরো বলা হয়েছে, হামাস এ পর্যন্ত দুই দফায় ২৯০ ফিলিস্তিনি বন্দির মুক্তির বিনিময়ে সাত ইসরাইলি নারী সেনাকে ছেড়ে দিয়েছে এবং মধ্যস্থতাকারীদের জানিয়েছে যে, ইয়েহুদ বেঁচে আছেন এবং তাকে পরের দফায় মুক্তি দেয়া হবে।

Tags: Top NewsIsraeli forces shot at Gazans
ShareTweet
মোকতার হোসেন মন্ডল

মোকতার হোসেন মন্ডল

মোকতার হোসেন মন্ডল একজন বিশিষ্ট সাংবাদিক। টিডিএন বাংলার প্রতিষ্ঠাতা সম্পাদক। এছাড়া তিনি কবিতা, গল্প, নিবন্ধ লেখেন।

Related Posts

বাংলাদেশে ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক, পাতানো নির্বাচন নিয়ে হুশিয়ারি আসিফ মাহমুদের

বাংলাদেশে ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক, পাতানো নির্বাচন নিয়ে হুশিয়ারি আসিফ মাহমুদের

January 6, 2026
0

বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব...

বিজেপির শক্ত ঘাঁটিতে বেশি নাম বাদ, সংখ্যালঘু মুসলিম এলাকায় কম, উত্তরপ্রদেশের SIR খসড়া তালিকায় প্রকাশ হতেই চাপে যোগী সরকার!

বিজেপির শক্ত ঘাঁটিতে বেশি নাম বাদ, সংখ্যালঘু মুসলিম এলাকায় কম, উত্তরপ্রদেশের SIR খসড়া তালিকায় প্রকাশ হতেই চাপে যোগী সরকার!

January 6, 2026
0

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) ঘিরে উত্তরপ্রদেশে অস্বস্তিতে বিজেপি ও যোগী সরকার। বিজেপির আগাম দাবি ছিল, বাংলায় ‘অনুপ্রবেশকারী’ বেশি...

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের প্রতিবাদে কলকাতার রাজপথে ডিওয়াইএফআইয়ের মিছিল

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের প্রতিবাদে কলকাতার রাজপথে ডিওয়াইএফআইয়ের মিছিল

January 6, 2026
0

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের অভিযোগের প্রতিবাদে বুধবার কলকাতার রাস্তায় মিছিল করল এসএফআই ও ডিওয়াইএফআই। বাম সংগঠনগুলির দাবি, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে...

Recommended

অস্কার ২০২৫: ফিলিস্তিনি সংকট নিয়ে তৈরি ‘নো আদার ল্যান্ড’ সেরা তথ্যচিত্রের পুরস্কার জিতল

অস্কার ২০২৫: ফিলিস্তিনি সংকট নিয়ে তৈরি ‘নো আদার ল্যান্ড’ সেরা তথ্যচিত্রের পুরস্কার জিতল

11 months ago
ভোটের রাজ্য বাজেট

ভোটের রাজ্য বাজেট

12 months ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.