জাতীয় হস্তশিল্প দিবস উপলক্ষে দেশের তাঁতি ও হস্তশিল্পীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দেশবাসীকে অন্তত একটি হাতে বোনা বা হ্যান্ডলুম পণ্য কেনার পাশাপাশি সেই অভিজ্ঞতা সামাজিক মাধ্যমে ভাগ করে নেওয়ারও অনুরোধ করেছেন।বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “ফ্রেন্ডশিপ ডে যেমন উৎসাহের সঙ্গে পালন করা হয়, তেমনভাবেই জাতীয় হস্তশিল্প দিবসও উদ্যাপন করা উচিত। অন্তত একটি হ্যান্ডলুম পণ্য কিনুন এবং তাঁতশিল্পীদের পরিশ্রমকে সম্মান জানান।”মোদী স্মরণ করিয়ে দেন, ৭ আগস্ট ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। ১৯০৫ সালের এই দিনেই শুরু হয়েছিল স্বদেশী আন্দোলন, যা দেশের আত্মনির্ভরতার প্রতীক হয়ে উঠেছিল। সেই ঐতিহ্যের সঙ্গে বর্তমানের তাঁতশিল্পকে যুক্ত করে তিনি বলেন, ছোট ছোট ঘরে বসে দেশের তাঁতিরা নিষ্ঠার সঙ্গে অসাধারণ কাপড় ও বস্ত্র তৈরি করছেন। তাঁদের কাজকে সম্মান জানানো এবং উৎসাহিত করার এটাই উপযুক্ত সময়।প্রধানমন্ত্রী আরও বলেন, শুধু হ্যান্ডলুম পণ্য কেনাই নয়, সেই পণ্যের ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করলে আরও মানুষ দেশীয় হস্তশিল্প ব্যবহারে উৎসাহিত হবেন। এতে দেশের তাঁতি ও কারুশিল্পীদের আর্থিকভাবে শক্তিশালী হতে সহায়তা করবে।‘আত্মনির্ভর ভারত’-এর প্রসঙ্গ তুলে মোদী বলেন, দেশের দরিদ্র ও সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়ন ছাড়া আত্মনির্ভর ভারতের স্বপ্ন পূরণ সম্ভব নয়। তাঁর মতে, দেশবাসীর সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ভারতীয় তাঁতশিল্প ও কারুশিল্প বিশ্বজুড়ে আরও বেশি পরিচিতি ও সম্মান অর্জন করবে।
‘অন্তত একটি হ্যান্ডলুম পণ্য কিনুন’, জাতীয় হস্তশিল্প দিবস উপলক্ষে দেশবাসীর প্রতি মোদীর আহ্বান

- Categories: দেশ
- Tags: Top NewsHandloom DayNarendra Modi
Related Content
২০০ বছর পর পরিবারে কন্যাসন্তান, মহারাষ্ট্রে ফুলে সাজানো রথে রাজকীয় বরণ
By
টিডিএন বাংলা
September 3, 2026
ধর্মীয় স্বাধীনতা এবং ইসলামি ব্যক্তিগত আইন রক্ষার দাবিতে দেশব্যাপী গণআন্দোলনের ডাক মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের
By
টিডিএন বাংলা
September 2, 2026
সুপ্রিম কোর্টে স্বস্তি আন্দোলনকারীদের, এফআইআর বাতিলের পর ৫ সেপ্টেম্বরের মিছিল প্রত্যাহার ককরোচ জনতা পার্টির
By
টিডিএন বাংলা
September 2, 2026