৩৭০ ও ৩৫(এ) অনুচ্ছেদ বাতিলের সাত বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় দাবি করেন, গত সাত বছরে দুই অঞ্চলের মানুষের জীবনে ব্যাপক পরিবর্তন এসেছে।প্রধানমন্ত্রী জানান, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, উদ্যোক্তা সৃষ্টি এবং ক্রীড়াক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি নারী ও প্রান্তিক জনগোষ্ঠী, যারা দীর্ঘদিন মৌলিক সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত ছিলেন, ভারতের সংবিধানের পূর্ণ প্রয়োগের ফলে ক্ষমতায়িত হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।মোদী আরও বলেন, এ বছরের ৫ আগস্ট বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ দেশ ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উদ্যাপন করছে। তাঁর ভাষায়, জাতীয় ঐক্যের যে স্বপ্ন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দেখেছিলেন, তার ঐতিহাসিক বাস্তবায়ন ঘটে ২০১৯ সালের ৫ আগস্ট।নরেন্দ্র মোদী জানান, জম্মু-কাশ্মীর ও লাদাখের সার্বিক উন্নয়নের প্রতি কেন্দ্র সরকারের অঙ্গীকার অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি বলেন, প্রতিটি নাগরিক যাতে বড় স্বপ্ন দেখতে পারে, তা বাস্তবায়ন করতে পারে এবং ‘বিকশিত ভারত’ গঠনে ভূমিকা রাখতে পারে, সেই লক্ষ্যেই সরকার কাজ করে যাবে।
জম্মু- কাশ্মীরের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের সাত বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা

- Categories: দেশ
- Tags: Narendra ModiArticle 370Jammu & KashmirTop News
Related Content
মুসলিম ব্যক্তিগত আইনে বৈধ বিয়ে হলে বিধবার পারিবারিক পেনশনের অধিকার রয়েছে, বললো পাটনা হাইকোর্ট
By
Umar Faruque
August 5, 2026
জন্ম-মৃত্যুর নথিভুক্তিতে বড় পরিবর্তনের পথে কেন্দ্র, দেরি হলে লাগবে ম্যাজিস্ট্রেটের অনুমতি
By
Umar Faruque
August 5, 2026
২৮ বার পদত্যাগের হুমকি দিয়েছেন পেজেশকিয়ান, ‘আর একবার পদত্যাগের প্রস্তাব দিলে গ্রহণ করা হবে’
By
Umar Faruque
August 5, 2026