ভারতের অন্যতম প্রাচীন ও শীর্ষস্থানীয় ভূ-বিজ্ঞান সংস্থা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জিএসআই)-এর ১৭৬ বছরের ইতিহাসে প্রথমবারের মতো একজন মহিলা মহা নির্দেশকের দায়িত্ব গ্রহণ করলেন। এই ঐতিহাসিক দায়িত্বে নিযুক্ত হয়েছেন বর্ষা অশোক আগলাওয়ে। তিনি শেষ দুই বছর এই পদে থাকা অসিৎ সাহার স্থলাভিষিক্ত হয়েছেন।
তিন দশকেরও বেশি সময় ধরে জীবাশ্মবিদ (প্যালিওন্টোলজিস্ট) হিসেবে কাজ করে আসছেন বর্ষা আগলাওয়ে। কর্মজীবনের শুরুতে তিনি ইন্ডিয়ান ব্যুরো অফ মাইন্স-এ দায়িত্ব পালন করেন। পরে ১৯৯২ সালে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় যোগ দেন এবং দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
সম্প্রতি তিনি কলকাতায় জিএসআই-এর পূর্বাঞ্চলীয় বিভাগের প্রধান ও অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন। দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি হিসেবেই এবার দেশের এই গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সংস্থার সর্বোচ্চ পদে তাঁর নিয়োগ হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর বর্ষা অশোক আগলাওয়ে বলেন, “গুরুত্বপূর্ণ খনিজ অনুসন্ধান এবং দেশের খনিজ নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকারের সঙ্গে জিএসআই-এর কর্মসূচিগুলিকে আরও সমন্বিতভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে।”
২০০ বছর পর পরিবারে কন্যাসন্তান, মহারাষ্ট্রে ফুলে সাজানো রথে রাজকীয় বরণ
দুই শতাব্দীর অপেক্ষা। এক-দু’টি বছর নয়, টানা পাঁচ প্রজন্ম ধরে যে ঘরে কন্যাসন্তানের মুখ দেখার অপেক্ষা ছিল, অবশেষে সেই প্রতীক্ষার...




