কুলতলির গৃহবধূর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‘১০০ কোটি’! লেনদেন বন্ধ, দুশ্চিন্তায় দরিদ্র পরিবার - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Monday, August 3, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

কুলতলির গৃহবধূর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‘১০০ কোটি’! লেনদেন বন্ধ, দুশ্চিন্তায় দরিদ্র পরিবার

Umar Faruque টিডিএন বাংলা
August 2, 2026
| রাজ্য
প্রায় ১০০ কোটি টাকার ব্যালেন্স দেখানোকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অ্যাকাউন্টে বিপুল অঙ্কের এই অর্থ দেখে হতবাক গৃহবধূ কাশ্মীরা শেখ এবং তাঁর পরিবার।

প্রায় ১০০ কোটি টাকার ব্যালেন্স দেখানোকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অ্যাকাউন্টে বিপুল অঙ্কের এই অর্থ দেখে হতবাক গৃহবধূ কাশ্মীরা শেখ এবং তাঁর পরিবার।

দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে এক দরিদ্র পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হঠাৎ করেই প্রায় ১০০ কোটি টাকার ব্যালেন্স দেখানোকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অ্যাকাউন্টে বিপুল অঙ্কের এই অর্থ দেখে হতবাক গৃহবধূ কাশ্মীরা শেখ এবং তাঁর পরিবার। কীভাবে এই টাকা অ্যাকাউন্টে দেখানো হলো, তা নিয়ে ধন্দে রয়েছেন তাঁরা।

কুলতলির কুন্দখালি গোদাবর অঞ্চলের কীর্তনখোলার বাসিন্দা কাশ্মীরা শেখের স্বামী পেশায় জরি শ্রমিক। অতি কষ্টে সংসার চালান তাঁরা। জানা গেছে, কয়েকদিন আগে রান্নার গ্যাস বুকিং করার পর ভর্তুকির ৩০০ টাকা অ্যাকাউন্টে জমা পড়েছে কি না, তা দেখতে তিনি ব্যাঙ্কে গিয়ে পাসবুক আপডেট করেন।

পাসবুক আপডেট করার পরই সামনে আসে অবিশ্বাস্য তথ্য। সেখানে দেখা যায়, তাঁর অ্যাকাউন্টে ৯৯ কোটি ৯৯ লক্ষ ৯৯ হাজার ৯৯৭ টাকা ব্যালেন্স দেখাচ্ছে। মুহূর্তেই হতবাক হয়ে যান কাশ্মীরা শেখ। পরে স্বামীকে সঙ্গে নিয়ে বিষয়টি সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা কর্তৃপক্ষকে জানান।

এরপর ব্যাঙ্ক কর্তৃপক্ষ অ্যাকাউন্টটির লেনদেন সাময়িকভাবে বন্ধ করে দেয়। ফলে অ্যাকাউন্টে থাকা নিজেদের সঞ্চিত অর্থও তুলতে পারছেন না ওই দম্পতি। এতে চরম উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাঁদের।

পরিবারের দাবি, এত বিপুল অর্থ তাঁদের নয়। তাঁরা দ্রুত ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে বিষয়টির তদন্ত করে প্রকৃত কারণ জানানো এবং অ্যাকাউন্টের স্বাভাবিক লেনদেন চালু করার আবেদন জানিয়েছেন।

Tags: Kultali News100 CorerBank AccountKasmira SheikhTop News
ShareTweet

Related Posts

চুরি যাওয়া মোবাইল উদ্ধারে দেশে শীর্ষে কর্নাটক

চুরি যাওয়া মোবাইল উদ্ধারে দেশে শীর্ষে কর্নাটক

August 2, 2026
0

চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধারে নজির গড়ল কর্নাটক। কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (সিইআইআর) পোর্টাল এবং আধুনিক ডিজিটাল প্রযুক্তির...

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছেন লিওনেল মেসি, কলম্বাসের বিপক্ষে ফিরতে প্রস্তুত আর্জেন্টাইন অধিনায়ক

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছেন লিওনেল মেসি, কলম্বাসের বিপক্ষে ফিরতে প্রস্তুত আর্জেন্টাইন অধিনায়ক

August 1, 2026
0

২০২৬ বিশ্বকাপ শেষের বিরতি কাটিয়ে আবারও ক্লাব ফুটবলে ফিরতে চলেছেন লিওনেল মেসি। ছুটি শেষে ইতোমধ্যেই ইন্টার মায়ামির অনুশীলনে যোগ দিয়েছেন...

১৭৬ বছরে প্রথম কোন মহিলা, জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার মহা নির্দেশক হলেন বর্ষা অশোক আগলাওয়ে

১৭৬ বছরে প্রথম কোন মহিলা, জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার মহা নির্দেশক হলেন বর্ষা অশোক আগলাওয়ে

August 1, 2026
0

ভারতের অন্যতম প্রাচীন ও শীর্ষস্থানীয় ভূ-বিজ্ঞান সংস্থা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জিএসআই)-এর ১৭৬ বছরের ইতিহাসে প্রথমবারের মতো একজন মহিলা মহা...

Recommended

বাংলাদেশের পর মালদা জেলায় চাষ হচ্ছে সৌদি আরবের খেজুর

4 years ago
বিবাহ কখনই স্ত্রী’র ওপর স্বামীর অধিকার প্রতিষ্ঠা করে না, স্ত্রী’রও রয়েছে নিজস্ব অধিকার: এলাহাবাদ হাইকোর্ট

বিবাহ কখনই স্ত্রী’র ওপর স্বামীর অধিকার প্রতিষ্ঠা করে না, স্ত্রী’রও রয়েছে নিজস্ব অধিকার: এলাহাবাদ হাইকোর্ট

1 year ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • জেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.