চাউমিন নিয়ে বচসা, কিশোরকে পিটিয়ে মারল মালিক - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Thursday, April 9, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

চাউমিন নিয়ে বচসা, কিশোরকে পিটিয়ে মারল মালিক

রাকিবুল মালিথ্যা টিডিএন বাংলা
February 21, 2025
| দেশ

টিডিএন বাংলা ডেস্ক: চাউমিনকে নিয়ে বচসার পরিণতি খুন। চাউমিন খেতে গিয়ে দোকানদারের সঙ্গে ঝামেলার জের! ১৪ বছর বয়সি এক কিশোরকে পিটিয়ে মেরে গ্রেফতার বিক্রেতা। ওড়িশার জাজপুর জেলার ঘটনা।
জানা গিয়েছে, সেখানকার একটি স্টলে চাউমিন কিনতে গিয়েছিলেন শান্তনু দাস। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করেও খাবার না মেলায় রীতিমতো চটে যান বিক্রেতার উপর। প্রথমে কিছুটা তর্কাতর্কি হলেও পরে তা হাতাহাতিতে পৌঁছয়। এরপর বিক্রেতার মারে ঘটে যায় অঘটন।
পুলিশ সূত্রে খবর, ঘটনায় বুধবারই দোকান মালিককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত বিজেডির স্থানীয় নেতা বলে জানা গিয়েছে। ইতিমধ্যে তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
ধৃত ব্যক্তি বিজেডির স্থানীয় নেতা বলেও জানা গিয়েছে। ৯ ফেব্রুয়ারি রাতে ঘটনার সূত্রপাত। মারধরের চোটে গুরুতর আহত ওই কিশোর এক সপ্তাহ হাসপাতালে ভর্তি থাকার পর, চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়। এই ঘটনায় পুলিসে অভিযোগ দায়ের করেছেন নিহত কিশোরের বাবা শুকদেব। তিনি অভিযোগ করেছেন যে, তিনি স্থানীয় অনিল কুমার মল্লিকের দোকানে চাউমিন খেতে গিয়েছিলেন। কিন্তু ৩০ মিনিট পরেও তাকে তা পরিবেশন করা হয়নি।
এরপর শুকদেব যখন দেরির কারণ জিজ্ঞাসা করেন, তখন দোকান মালিক অনিল কুমার মল্লিক প্রথমে তাকে মারধর করেন। ছেলে শান্তনু ঘটনাস্থলে পৌঁছে তাতে বাধা দেয়। কেন মল্লিক তার বাবাকে মারধর করছেন, দোকান মালিককে জিজ্ঞাসা করে সে। অভিযোগ, এরপরই কাছাকাছি থাকা স্থানীয় বিজেডি নেতা কমল মল্লিক অন্যদের সঙ্গে নিয়ে এসে তাঁর ছেলে শান্তনুকে লোহার রড দিয়ে মারধর করেন।
অভিযোগ, তাতেই ওই কিশোর গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন জখম বাবা-ছেলে দুজনকেই জাজপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে শান্তনুর অবস্থার অবনতি হলে, তাকে কটকের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। বিজেডি নেতা কমল মল্লিককে পুলিস গোপন জায়গা থেকে গ্রেফতার করলেও, বাকি অভিযুক্তরা এখনও পলাতক।

ShareTweet

Related Posts

ইন্তেকাল করলেন মালদার জনপ্রিয় প্রবীণ রাজনীতিবিদ আবু হাসেম খাঁন চৌধুরী, শোকস্তব্ধ রাজনৈতিক মহল

ইন্তেকাল করলেন মালদার জনপ্রিয় প্রবীণ রাজনীতিবিদ আবু হাসেম খাঁন চৌধুরী, শোকস্তব্ধ রাজনৈতিক মহল

April 9, 2026
0

দক্ষিণ মালদার প্রাক্তন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী বুধবার রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ...

নিজের পছন্দের সঙ্গেই থাকতে পারেন প্রাপ্তবয়স্ক নারী: মধ্যপ্রদেশ হাইকোর্ট

নিজের পছন্দের সঙ্গেই থাকতে পারেন প্রাপ্তবয়স্ক নারী: মধ্যপ্রদেশ হাইকোর্ট

April 6, 2026
0

বিবাহিত হলেও একজন প্রাপ্তবয়স্ক নারী নিজের ইচ্ছামতো অন্য কারও সঙ্গে বসবাস করতে পারেন— এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল মধ্যপ্রদেশ হাইকোর্ট। এক...

ভোটার তালিকা থেকে নাম বাদ! অবশেষে চালু হল ট্রাইব্যুনালে আবেদন পোর্টাল

ভোটার তালিকা থেকে নাম বাদ! অবশেষে চালু হল ট্রাইব্যুনালে আবেদন পোর্টাল

March 29, 2026
0

শনিবার রাত থেকেই চালু হয়ে গেল SIR সংক্রান্ত ট্রাইব্যুনালে আবেদন করার অনলাইন পোর্টাল। ফলে, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি বা বাদ...

Recommended

ওয়াকফ আইন বাতিল না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানালেন মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান

ওয়াকফ আইন বাতিল না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানালেন মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান

12 months ago
ইসরাইলকে পাশে রেখে আমেরিকার গাজা দখলের হুশিয়ারি, তীব্র নিন্দা আরব- ইরান – কাতার-মিশর-জর্ডান-তুরস্কের

ইসরাইলকে পাশে রেখে আমেরিকার গাজা দখলের হুশিয়ারি, তীব্র নিন্দা আরব- ইরান – কাতার-মিশর-জর্ডান-তুরস্কের

1 year ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • জেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.