ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরাইলের হামলার কড়া নিন্দা কাতারের, আঞ্চলিক শান্তির আহ্বান - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Monday, November 9, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরাইলের হামলার কড়া নিন্দা কাতারের, আঞ্চলিক শান্তির আহ্বান

টিডিএন বাংলা টিডিএন বাংলা
June 17, 2025
| আন্তর্জাতিক

ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরাইলের সাম্প্রতিক হামলার কড়া নিন্দা জানিয়েছে কাতার। রাজধানী দোহায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এই হামলাকে “অবিবেচনাপ্রসূত পদক্ষেপ” হিসেবে আখ্যা দিয়ে বলেন, এর “ভয়াবহ পরিণতি” হতে পারে।

আনসারি বলেন, ইরান যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিকভাবে ইতিবাচক আলোচনার পথে এগোচ্ছিল, তখনই এই হামলা চালানো হয়েছে। আলোচনায় আঞ্চলিক অনেক দেশ সরাসরি সম্পৃক্ত ছিল। তিনি এই হামলার সময়টিকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে কাতার আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার জন্য অবিলম্বে সহিংসতা পরিহারের আহ্বান জানায় এবং ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির পক্ষে সক্রিয় ভূমিকা রাখার ঘোষণা দেয়।

মুখপাত্র জানান, দোহা এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতামূলক প্রচেষ্টায় নিযুক্ত রয়েছে এবং বিশ্বাস করে, একটি সমঝোতায় পৌঁছাতে ওয়াশিংটনের আন্তরিক আগ্রহ রয়েছে।
সূত্র: আল জাজিরা

Tags: Iran nuclear talksIsraelQatar
ShareTweet
টিডিএন বাংলা

টিডিএন বাংলা

Related Posts

ভোটের আগে তেল আবিবে পারমাণবিক বিস্ফোরণের এআই ছবি পোস্ট নেতানিয়াহুর, তীব্র বিতর্ক ইজরায়েলে

ভোটের আগে তেল আবিবে পারমাণবিক বিস্ফোরণের এআই ছবি পোস্ট নেতানিয়াহুর, তীব্র বিতর্ক ইজরায়েলে

October 26, 2026
0

ইজরায়েলের জাতীয় নির্বাচনের ঠিক আগে সামাজিক মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি পারমাণবিক বিস্ফোরণের একটি ছবি প্রকাশ করে বিতর্কে...

খোমেনির হুঁশিয়ারি: “ইরান কারো আগ্রাসন মেনে নেবে না”

ইরানের সঙ্গে ফের যুদ্ধের প্রস্তুতি শুরু করছে ইসরায়েল

January 6, 2026
0

ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি জোরদার করছে ইসরায়েল। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১২-এর খবরে জানানো হয়েছে, ইসরায়েল ডিফেন্স ফোর্সেসকে (আইডিএফ) ইরান,...

ইসরাইল সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

ইসরাইল সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

October 13, 2025
0

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে তাকে দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দেওয়া হবে বলে নিশ্চিত করেছে ইসরাইলি গণমাধ্যম।...

Recommended

জামাআতে ইসলামী হিন্দের প্রথম যুগের সদস্য, কলম – মীযানের প্রচারক ইসহাক আলী আর নেই

জামাআতে ইসলামী হিন্দের প্রথম যুগের সদস্য, কলম – মীযানের প্রচারক ইসহাক আলী আর নেই

2 years ago
মসজিদ এবং দরগাহগুলিকে নিশানা! আইনী লড়াই করতে সাংসদ ইকরা হাসান গেলেন সুপ্রিম কোর্টে

মসজিদ এবং দরগাহগুলিকে নিশানা! আইনী লড়াই করতে সাংসদ ইকরা হাসান গেলেন সুপ্রিম কোর্টে

2 years ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • জেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.