এই দেশের সরকার হল জালিম, স্বৈরাচারী, সংবিধান বিরোধী: পীরজাদা আব্বাস সিদ্দিকী - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Tuesday, June 23, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

এই দেশের সরকার হল জালিম, স্বৈরাচারী, সংবিধান বিরোধী: পীরজাদা আব্বাস সিদ্দিকী

Umar Faruque টিডিএন বাংলা
December 7, 2024
| দেশ

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা:

এই দেশের সরকার হল জালিম, স্বৈরাচারী, সংবিধান বিরোধী বলে মন্তব্য করলেন ফুরফুরা সুন্নাতুল জামায়াতের সম্পাদক পীরজাদা আব্বাস সিদ্দিকী। শুক্রবার দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে এক সুবিশাল জনসভা করেছিল সংগঠনটি। ওই সভায় আব্বাস সিদ্দিকী বলেন, “এই দেশের সরকার হল জালিম, স্বৈরাচারী, সংবিধান বিরোধী। তারা দেশের সম্পদ যেমন লুঠ করছে, তেমনি দেশের সাধারণ মানুষের ব্যক্তিগত সম্পদও হস্তগত করতে মরিয়া হয়ে উঠেছে। ওয়াকফ সম্পত্তি হল মুসলমানদের ব্যক্তিগত সম্পদ। মুসলমান সমাজের বিকাশের জন্য, সম্প্রদায়ের উন্নতির জন্য এই সম্প্রদায়ের পূর্বপুরুষরা আল্লার নামে দান করে গেছেন। সংস্কারের নামে কেন্দ্রীয় সরকার এটাকেই দখল নিতে চাইছে। এটা কিছুতেই হতে দেওয়া যাবে না।”

এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, “আব্বাস সিদ্দিকী এই বিশাল সমাবেশের সামনে বর্তমান পরিস্থিতির বিশ্লেষণ করে সমাজের বিপদগুলিকে চিহ্নিত করেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার ওয়াকফ সম্পত্তিকে আত্মসাৎ করতে উঠেপড়ে লেগেছে। ১৯৫৪ সালে কংগ্রেস আমলে যে ওয়াকফ আইন চালু হয়েছিল, সেই আইনকেই সংশোধনের নামে পালটে দিয়ে ওয়াকফ বোর্ডে মুসলমানদের সংখ্যালঘু করার ষড়যন্ত্র করা হচ্ছে। এই দেশের হিন্দু, মুসলমান, আদিবাসী, দলিত, খৃষ্টান, শিখ, জৈন- সবাই পরস্পরের সঙ্গে মিলেমিশে থাকতে চাই। কিন্তু একের অন্যের হক কেন কেড়ে নেবে? এই প্রশ্ন তুলে তিনি বলেন, হিন্দুদের দেবোত্তর সম্পত্তি কিংবা খৃষ্টানদের গীর্জার সঙ্গে সংশ্লিষ্ট সম্পত্তিতে মুসলমানরা যেমন থাকবেন না, সেইরকম ওয়াকফে অন্য সম্প্রদায় মানুষের থাকার কোন দরকার নেই। তিনি বলেন, আসলে সারা দেশজুড়ে প্রায় ২৭ লক্ষ বিঘে ওয়াকফ সম্পত্তিকে দখল করে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছে সরকার। আব্বাস সিদ্দিকী এই প্রসঙ্গে এই রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের কড়া সমালোচনা করে বলেন, তাদের ১৩ বছরের শাসনে কয়টি ওয়াকফ সম্পত্তি উদ্ধার হয়েছে তার হিসেব দেওয়া হোক। তিনি আরো বলেন, সব সরকারই ওয়াকফ সম্পত্তির সম্পদ নয়ছয় করেছে। এদিনের সমাবেশে তিনি দেশের সংবিধান বহির্ভূত কার্যকলাপের তীব্র সমালোচনা করে ১৯৯১ সালে তৈরি উপাসনাস্থল আইনকে কঠোরভাবে বলবত করার পক্ষে সওয়াল করেন। তিনি বলেন, দেশবিরোধীরাই মসজিদ ভেঙে মন্দির গড়তে চায়। এদের বিরুদ্ধে সংবিধানকে সামনে রেখে দীর্ঘ সংগ্রামের আহ্বান জানান আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সম্পাদক পীরজাদা বাইজিদ আমিন, সারা বাংলা মাদ্রাসা শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতি সাধারণ সম্পাদক সেখ মেহেবুব আহমেদ প্রমুখ।

Tags: Abbas SiddiquiNarendra Modi
ShareTweet

Related Posts

নিট পরীক্ষার্থীদের কথা ভেবে দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর কনভয়ের

নিট পরীক্ষার্থীদের কথা ভেবে দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর কনভয়ের

June 21, 2026
0

দু’দিনের কলকাতা সফর শেষে রবিবার দুপুরে দিল্লিতে ফেরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে বিমানবন্দরে নামার পরই তাঁর কনভয় সরাসরি গন্তব্যের উদ্দেশে...

শিক্ষায় বৈষম্য নিয়ে সরব রাহুল গান্ধী, পাল্টা আক্রমণ বিজেপির

‘আমি সরকারকে অনুরোধ করছি না, আমি তাদের দায়িত্ব স্মরণ করিয়ে দিচ্ছি’, পাকিস্তানী হামলায় ক্ষতিগ্রস্তদের জন্য পুনর্বাসন প্যাকেজ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি রাহুল গান্ধীর

June 4, 2025
0

গত শনিবার কাশ্মীরের পুঞ্জের পাকিস্তানি হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেছেন লোকসভার বিরোধী দল নেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।...

বিজেপিরই বিধায়কের বিস্ফোরক অভিযোগ: “উত্তর প্রদেশ সরকারই সবচেয়ে দুর্নীতিগ্রস্ত”

বিজেপিরই বিধায়কের বিস্ফোরক অভিযোগ: “উত্তর প্রদেশ সরকারই সবচেয়ে দুর্নীতিগ্রস্ত”

March 22, 2025
0

উত্তর প্রদেশের যোগী সরকারকে সরাসরি দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি বিধায়ক ও হিন্দুত্ববাদী নেতা নন্দকিশোর গুজ্জর। শুক্রবার গাজিয়াবাদে...

Recommended

ক্ষমতায় থাকতে নৃশংস পদক্ষেপ নিয়েছিল শেখ হাসিনা সরকার, বলছে জাতিসংঘের প্রতিবেদন

ক্ষমতায় থাকতে নৃশংস পদক্ষেপ নিয়েছিল শেখ হাসিনা সরকার, বলছে জাতিসংঘের প্রতিবেদন

1 year ago
ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে নির্বাচন হবে, জানালেন মুহাম্মদ ইউনূস

ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে নির্বাচন হবে, জানালেন মুহাম্মদ ইউনূস

1 year ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • জেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.