‘অন্তত একটি হ্যান্ডলুম পণ্য কিনুন’, জাতীয় হস্তশিল্প দিবস উপলক্ষে দেশবাসীর প্রতি মোদীর আহ্বান - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Friday, August 7, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

‘অন্তত একটি হ্যান্ডলুম পণ্য কিনুন’, জাতীয় হস্তশিল্প দিবস উপলক্ষে দেশবাসীর প্রতি মোদীর আহ্বান

Umar Faruque টিডিএন বাংলা
August 7, 2026
| দেশ

জাতীয় হস্তশিল্প দিবস উপলক্ষে দেশের তাঁতি ও হস্তশিল্পীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দেশবাসীকে অন্তত একটি হাতে বোনা বা হ্যান্ডলুম পণ্য কেনার পাশাপাশি সেই অভিজ্ঞতা সামাজিক মাধ্যমে ভাগ করে নেওয়ারও অনুরোধ করেছেন।বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “ফ্রেন্ডশিপ ডে যেমন উৎসাহের সঙ্গে পালন করা হয়, তেমনভাবেই জাতীয় হস্তশিল্প দিবসও উদ্‌যাপন করা উচিত। অন্তত একটি হ্যান্ডলুম পণ্য কিনুন এবং তাঁতশিল্পীদের পরিশ্রমকে সম্মান জানান।”মোদী স্মরণ করিয়ে দেন, ৭ আগস্ট ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। ১৯০৫ সালের এই দিনেই শুরু হয়েছিল স্বদেশী আন্দোলন, যা দেশের আত্মনির্ভরতার প্রতীক হয়ে উঠেছিল। সেই ঐতিহ্যের সঙ্গে বর্তমানের তাঁতশিল্পকে যুক্ত করে তিনি বলেন, ছোট ছোট ঘরে বসে দেশের তাঁতিরা নিষ্ঠার সঙ্গে অসাধারণ কাপড় ও বস্ত্র তৈরি করছেন। তাঁদের কাজকে সম্মান জানানো এবং উৎসাহিত করার এটাই উপযুক্ত সময়।প্রধানমন্ত্রী আরও বলেন, শুধু হ্যান্ডলুম পণ্য কেনাই নয়, সেই পণ্যের ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করলে আরও মানুষ দেশীয় হস্তশিল্প ব্যবহারে উৎসাহিত হবেন। এতে দেশের তাঁতি ও কারুশিল্পীদের আর্থিকভাবে শক্তিশালী হতে সহায়তা করবে।‘আত্মনির্ভর ভারত’-এর প্রসঙ্গ তুলে মোদী বলেন, দেশের দরিদ্র ও সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়ন ছাড়া আত্মনির্ভর ভারতের স্বপ্ন পূরণ সম্ভব নয়। তাঁর মতে, দেশবাসীর সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ভারতীয় তাঁতশিল্প ও কারুশিল্প বিশ্বজুড়ে আরও বেশি পরিচিতি ও সম্মান অর্জন করবে।

Tags: Top NewsHandloom DayNarendra Modi
ShareTweet

Related Posts

আদালতের কার্যক্রম ও রায় নিয়ে খবর প্রকাশে বাধা নেই, নিষিদ্ধ শুধু শুনানির অডিও-ভিডিও ব্যবহার: সুপ্রিম কোর্ট

আদালতের কার্যক্রম ও রায় নিয়ে খবর প্রকাশে বাধা নেই, নিষিদ্ধ শুধু শুনানির অডিও-ভিডিও ব্যবহার: সুপ্রিম কোর্ট

August 6, 2026
0

আদালতের কার্যক্রম ও রায় নিয়ে সংবাদ প্রকাশে কোনো বাধা নেই। তবে আদালতের শুনানির অডিও বা ভিডিও রেকর্ডিং অনুমতি ছাড়া প্রকাশ,...

জম্মু- কাশ্মীরের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের সাত বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা

জম্মু- কাশ্মীরের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের সাত বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা

August 5, 2026
0

৩৭০ ও ৩৫(এ) অনুচ্ছেদ বাতিলের সাত বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় দাবি করেন,...

মুসলিম ব্যক্তিগত আইনে বৈধ বিয়ে হলে বিধবার পারিবারিক পেনশনের অধিকার রয়েছে, বললো পাটনা হাইকোর্ট

মুসলিম ব্যক্তিগত আইনে বৈধ বিয়ে হলে বিধবার পারিবারিক পেনশনের অধিকার রয়েছে, বললো পাটনা হাইকোর্ট

August 5, 2026
0

মুসলিম ব্যক্তিগত আইন অনুযায়ী বৈধভাবে বিবাহিত কোনও বিধবাকে মৃত সরকারি কর্মীর পারিবারিক পেনশন থেকে বঞ্চিত করা যায় না। এক গুরুত্বপূর্ণ...

Recommended

‘ব্রাহ্মণ বা নাইডুরা মন্ত্রী হলে আদিবাসীদের সত্যিই কিছু উন্নতি হতো’, বিতর্কিত মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর

‘ব্রাহ্মণ বা নাইডুরা মন্ত্রী হলে আদিবাসীদের সত্যিই কিছু উন্নতি হতো’, বিতর্কিত মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর

2 years ago
তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ধস, ধ্বংসস্তূপে আটকে বহু শ্রমিক; জোরকদমে উদ্ধার অভিযান

তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ধস, ধ্বংসস্তূপে আটকে বহু শ্রমিক; জোরকদমে উদ্ধার অভিযান

1 month ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • জেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.