দুর্গাপুজোর অনুদানে বড় বদল, প্রয়োজন অনুযায়ী টাকা পাবে ক্লাব: জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Wednesday, July 29, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

দুর্গাপুজোর অনুদানে বড় বদল, প্রয়োজন অনুযায়ী টাকা পাবে ক্লাব: জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Umar Faruque টিডিএন বাংলা
June 12, 2026
| ধর্ম ও দর্শন

পরিবর্তনের বাংলায় দুর্গাপুজোর অনুদান নিয়েও বড় সিদ্ধান্তের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার নিউটাউনের একটি অনুষ্ঠানে পুজো অনুদান নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি জানান, এবার থেকে প্রয়োজনের ভিত্তিতেই অনুদান দেওয়া হবে। যেসব ক্লাব এই অর্থের উপর নির্ভর করে পুজোর আয়োজন করে, তারাই অনুদান পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
মুখ্যমন্ত্রী বলেন, “যাদের দরকার নেই, তাঁদের দেওয়ার প্রয়োজন নেই। যাঁরা ওই অর্থের জন্যই পুজো করতে পারেন, তাঁরা পাবেন।” অর্থাৎ যেসব বড় ক্লাবের নিজস্ব তহবিল যথেষ্ট রয়েছে, তাদের আর সরকারি অনুদানের আওতায় না আনার ইঙ্গিত দিয়েছেন তিনি।

এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ২০১৮ সাল থেকে দুর্গাপুজোর আয়োজকদের জন্য সরকারি অনুদান চালু হয়। প্রথম বছরে প্রতিটি ক্লাবকে দেওয়া হয়েছিল ১০ হাজার টাকা। পরে প্রতিবছরই অনুদানের পরিমাণ বাড়তে থাকে। ২০২৫ সালে রাজ্যের তরফে ক্লাবগুলিকে দেওয়া হয়েছিল ১ লক্ষ ১০ হাজার টাকা।
সরকারি অর্থে বড় বাজেটের পুজো করা ক্লাবগুলিকে অনুদান দেওয়া নিয়ে এর আগে নানা মহলে প্রশ্ন উঠেছিল। বিরোধীরাও এই সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন। তবে তৎকালীন সরকার সেই নীতি বহাল রেখেছিল।
ক্ষমতার পালাবদলের পর পূর্বতন সরকারের বিভিন্ন প্রকল্প ও ভাতা নিয়ে পর্যালোচনা শুরু করেছে নতুন সরকার। এর মধ্যেই দুর্গাপুজোর অনুদান নিয়েও তৈরি হয়েছিল জল্পনা। শুক্রবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের অনুষ্ঠান থেকে সেই বিষয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী।
তিনি আরও জানান, এবার বাংলায় দুর্গাপুজোর সংখ্যা আরও বাড়বে। তবে সরকারি সাহায্য দেওয়ার ক্ষেত্রে ক্লাবের আর্থিক অবস্থা ও প্রয়োজনীয়তাকেই গুরুত্ব দেওয়া হবে বলে স্পষ্ট করেছেন তিনি।

Tags: Top NewsDurgaPuja FundSuvendu Adhikari
ShareTweet

Related Posts

রাজ্যের খারিজি মাদ্রাসা তদন্তে রিপোর্ট পেশ হল নবান্নে, খুব দ্রুত চূড়ান্ত রিপোর্ট জমা পড়বে মুখ্যমন্ত্রীর দপ্তরে

রাজ্যের খারিজি মাদ্রাসা তদন্তে রিপোর্ট পেশ হল নবান্নে, খুব দ্রুত চূড়ান্ত রিপোর্ট জমা পড়বে মুখ্যমন্ত্রীর দপ্তরে

July 29, 2026
0

রিপোর্টে বলা হয়েছে,১) খারিজি মাদ্রাসা চলছে ধর্মীয় শিক্ষা দিতেই। ২) খারিজি মাদ্রাসাগুলির পরিচালনা করার জন্য কোথা থেকে টাকা আসছে, তা...

দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সিন্ডিকেট-কাটমানি রুখতে চালু চার টোল-ফ্রি হেল্পলাইন

দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সিন্ডিকেট-কাটমানি রুখতে চালু চার টোল-ফ্রি হেল্পলাইন

July 29, 2026
0

রাজ্যে দুর্নীতি ও বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিল সরকার। সিন্ডিকেট, কাটমানি, অবৈধ টোল আদায়, বেআইনি মদের ঠেক-সহ যে...

বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

July 20, 2026
0

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে স্পেন। শিরোপার পাশাপাশি টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ব্যক্তিগত...

Recommended

এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠনের নিরঙ্কুশ জয়

7 months ago
ছাত্রীদের সেহ‌রি রান্না কর‌ছেন বাবলু, রতন, ইফতা‌রের আয়োজ‌নে গৌরাঙ্গ, পিকু, কৃষ্ণ, রমযা‌নে সম্প্রী‌তির ন‌জির ক‌চিকাঁচা মিশ‌নে

ছাত্রীদের সেহ‌রি রান্না কর‌ছেন বাবলু, রতন, ইফতা‌রের আয়োজ‌নে গৌরাঙ্গ, পিকু, কৃষ্ণ, রমযা‌নে সম্প্রী‌তির ন‌জির ক‌চিকাঁচা মিশ‌নে

1 year ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • জেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.