বিভাজন নয়, ঐক্যের রাজনীতি চান আমেরিকানরা, নির্বাচনের ফল নিয়ে বারাক ওবামা - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Wednesday, November 4, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

বিভাজন নয়, ঐক্যের রাজনীতি চান আমেরিকানরা, নির্বাচনের ফল নিয়ে বারাক ওবামা

টিডিএন বাংলা টিডিএন বাংলা
November 4, 2026
| আন্তর্জাতিক, খবর

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তাঁর মতে, আমেরিকার জনগণ বিভাজনের রাজনীতির পরিবর্তে ঐক্যের রাজনীতি চান। পাশাপাশি তাঁরা এমন নেতৃত্ব প্রত্যাশা করেন, যারা সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার বাস্তবসম্মত সমাধান দিতে পারবেন।

সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় ওবামা বলেন, নির্বাচনের ফলাফল আমেরিকার জনগণের স্পষ্ট বার্তা বহন করছে। মানুষ এমন রাজনীতি চান, যা সমাজকে বিভক্ত না করে একত্রিত করবে। তাঁরা এমন নেতাদের দেখতে চান, যাঁরা প্রতিশ্রুতির পাশাপাশি মানুষের সামনে থাকা সমস্যাগুলির কার্যকর সমাধান দিতে সক্ষম।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসাধারণ প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এগিয়ে এসেছিলেন। এমনকী যেসব এলাকাকে আগে জয়ের সম্ভাবনা কম বলে মনে করা হতো, সেখানেও তাঁরা লড়াই করেছেন। প্রার্থীদের সামাজিক পটভূমি ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আলাদা হলেও জনসেবার প্রতি অঙ্গীকার, অভিন্ন মূল্যবোধ এবং সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার সংকল্প তাঁদের একসূত্রে বেঁধেছিল।

নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে দুই দলের হাজার হাজার নির্বাচনী আধিকারিক ও স্বেচ্ছাসেবকের ভূমিকারও প্রশংসা করেছেন ওবামা। গণতান্ত্রিক প্রক্রিয়া সচল রাখতে তাঁদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

আগামী দিনের রাজনৈতিক করণীয় প্রসঙ্গে ওবামা বলেন, বর্তমান প্রশাসনের হাতে এখনও দু’বছর ক্ষমতায় থাকার সময় রয়েছে। এই পরিস্থিতিতে নতুন উদ্যমে কাজে নেমে পড়তে হবে। যেখানে পরিবর্তন আনা সম্ভব, সেখানে পরিবর্তনের উদ্যোগ নিতে হবে, আরও ক্ষয়ক্ষতি রোধ করতে হবে এবং ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে হবে।

Tags: Americans Want UnityBarak ObamaTDN BanglaTop News
ShareTweet
টিডিএন বাংলা

টিডিএন বাংলা

Related Posts

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: সিনেটের পর প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও পেল ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: সিনেটের পর প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও পেল ডেমোক্র্যাটরা

November 4, 2026
0

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণই ডেমোক্র্যাটদের হাতে এসেছে। সিনেটে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার পর এবার ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদেও...

মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির জন্য ইরান যুদ্ধকেই দায়ী করলেন ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির জন্য ইরান যুদ্ধকেই দায়ী করলেন ট্রাম্প

November 4, 2026
0

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের খারাপ ফলের পিছনে ইরান যুদ্ধের প্রভাব রয়েছে বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৪...

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর নির্বাচিত কেইশা ল্যান্স বাটমস

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর নির্বাচিত কেইশা ল্যান্স বাটমস

November 4, 2026
0

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নির্বাচিত কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট প্রার্থী কেইশা ল্যান্স বাটমস। জর্জিয়ার গভর্নর নির্বাচনে রিপাবলিকান প্রার্থী রিক জ্যাকসনকে...

Recommended

গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বারপ্রান্তে হামাস-ইসরাইল

গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বারপ্রান্তে হামাস-ইসরাইল

2 years ago
২০০ বছর পর পরিবারে কন্যাসন্তান, মহারাষ্ট্রে ফুলে সাজানো রথে রাজকীয় বরণ

২০০ বছর পর পরিবারে কন্যাসন্তান, মহারাষ্ট্রে ফুলে সাজানো রথে রাজকীয় বরণ

2 months ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • জেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.