৮০ বছরে প্রয়াত ‘লাল পাহাড়ির দেশে যা’র স্রষ্টা অরুণ চক্রবর্তী - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Sunday, February 8, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

৮০ বছরে প্রয়াত ‘লাল পাহাড়ির দেশে যা’র স্রষ্টা অরুণ চক্রবর্তী

Umar Faruque টিডিএন বাংলা
November 24, 2024
| খবর
Arun Chakravarty, the creator of the "Lal Paharir Deshe" passed away at the age of 80,

Arun Chakravarty, the creator of the "Lal Paharir Deshe" passed away at the age of 80,

টিডিএন বাংলা:

আর নেই তিনি। শুক্রবার রাত একটা নাগাদ চুঁচুড়া ফার্ম সাইড রোডে ‘সোনাঝুরি’ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ‘লাল পাহাড়ির দেশে যা’র স্রষ্টা কবি অরুণ চক্রবর্তী।
বয়স হয়েছিল ৮০ বছর।
কবির স্ত্রী, দুই ছেলে, বৌমা ও নাতিরা রয়েছেন।
প্রয়াত অরুন চক্রবর্তীর বৌমা সুদেষ্ণা চক্রবর্তী জানান,’শুক্রবার কলকাতার মোহরকুঞ্জে জঙ্গল মহল উৎসবে যোগ দিতে গিয়েছিলেন। একটু ঠান্ডা লেগেছিল। ফুসফুসে সমস্যা ছিল করোনার পর থেকেই।’
১৯৪৬ সালের ১৬ সেপ্টেম্বর কলকাতার বাগবাজারে কবির জন্ম। ১৯৯০ সাল থেকে চুঁচুড়ায় থাকতেন তিনি।
অরুন চক্রবর্তী শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করে হিন্দুস্থান মোটরে চাকরি করতেন। সঙ্গে লেখালিখিও করতেন। তবে তাঁকে পরিচিতি এবং খ্যাতি এনে দিয়েছিল ‘লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা’। ওই কবিতা পরে গান হয়ে লোকের মুখে মুখে ফিরেছে। তবে অসংখ্য কবিতা রয়েছে কবি অরুন চক্রবর্তীর। বাংলার লোক সংস্কৃতি নিয়ে চর্চা করতেন। পাহাড় জঙ্গল আদিবাসী এলাকায় ঘুরতেন তিনি।
সান্টাক্লজের মত লাল পোশাক আর কাঁধে ঝোলা ব্যাগ মাথায় রঙিন রুমাল বাধা ছিল অরুন চক্রবর্তীর ট্রেড মার্ক। ঝোলায় থাকত চকলেট। ছোটোদের দেখলেই চকলেট দিতেন। সবাইকে বুড়ো বলে ডাকতেন।
জানা গেছে, অরুণ চক্রবর্তী ১৯৭২ সালের এপ্রিল মাসে শ্রীরামপুর স্টেশনের পাশ দিয়ে যাওয়ার সময় মহুয়া ফুলের গাছ ও ফুল দেখতে পান। ওই জায়গায় মহুয়া গাছ ও ফুলকে দেখে তাঁর বড্ড বেমানান মনে হয়েছিল। তাঁর মনে হয়েছিল বাংলার ধান, আলু উৎপাদনের অঞ্চলে মহুয়া ফুলের গাছ কেন থাকবে, মহুয়া তো লাল পাহাড়ের রানি, এই গাছকে সেখানেই মানায়। মহুয়া তো লাল মাটির গাছ। তার পর তিনি ‘লাল পাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা’ গান রচনা করেন। সেই গান এখন বিখ্যাত।
কবির প্রয়াণে সংগীত শিল্পী সুরজিৎ চ্যাটার্জী ফেসবুকে লিখেছেন, ‘চলে গেলেন ‘লাল পাহাড়ির দেশে’র স্রষ্টা আমাদের অরুণদা, কবি অরুণ কুমার চক্রবর্তী। তোমার লেখা গান, কবিতা সারাজীবন মানুষের মনে থেকে যাবে। শুধু তোমার সাথে দেখা হলেই কাঁধের ঝুলি থেকে লজেন্সটা আর কেউ বের করে খাওয়াবে না। যেখানেই থেকো ভালো থেকো, প্রণাম জানাই।’

ShareTweet

Related Posts

রুপোয় বড় ধস, সোনাতেও পতন, আজকের বাজেটের দিকেই তাকিয়ে মধ্যবিত্ত

রুপোয় বড় ধস, সোনাতেও পতন, আজকের বাজেটের দিকেই তাকিয়ে মধ্যবিত্ত

February 1, 2026
0

গত কয়েক সপ্তাহ ধরে রকেট গতিতে বাড়ছিল সোনা ও রুপোর দাম। কিন্তু শেষ ৪৮ ঘণ্টায় আচমকা সেই দৌড়ে লাগাম। দু’দিনে...

স্কুলে ঋতুকালীন স্বাস্থ্য সুরক্ষায় ঐতিহাসিক রায়: বিনামূল্যে স্যানিটারি প্যাড ও পৃথক শৌচাগার বাধ্যতামূলক, নির্দেশ সুপ্রিম কোর্টের

স্কুলে ঋতুকালীন স্বাস্থ্য সুরক্ষায় ঐতিহাসিক রায়: বিনামূল্যে স্যানিটারি প্যাড ও পৃথক শৌচাগার বাধ্যতামূলক, নির্দেশ সুপ্রিম কোর্টের

January 30, 2026
0

দেশের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলে ছাত্রীদের জন্য বিনামূল্যে পরিবেশবান্ধব স্যানিটারি ন্যাপকিন দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি, ছাত্র ও...

ভয়াবহ জলসঙ্কটের অশনি সংকেত: বাংলা-সহ ১৭ রাজ্য ‘হাই রিস্ক জ়োন’-এ, সতর্ক করছে অ্যাকোয়াডাক্ট রিপোর্ট

ভয়াবহ জলসঙ্কটের অশনি সংকেত: বাংলা-সহ ১৭ রাজ্য ‘হাই রিস্ক জ়োন’-এ, সতর্ক করছে অ্যাকোয়াডাক্ট রিপোর্ট

January 30, 2026
0

শীত বিদায় নেওয়ার আগেই গরমের আগ্রাসন টের পাচ্ছে দেশ। জানুয়ারির শেষেই কলকাতার রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় দেড় ডিগ্রি বেড়েছে।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

ওদের দল থেকে যে কজন মুসলিম বিধায়ক জিতে আসবে, তাদের চ্যাংদোলা করে রাস্তায় ছুঁড়ে ফেলে দেব: শুভেন্দু অধিকারী

ওদের দল থেকে যে কজন মুসলিম বিধায়ক জিতে আসবে, তাদের চ্যাংদোলা করে রাস্তায় ছুঁড়ে ফেলে দেব: শুভেন্দু অধিকারী

11 months ago
পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্তনিগমের মিলন উৎসব পার্কসার্কাসে

পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্তনিগমের মিলন উৎসব পার্কসার্কাসে

1 year ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.