পীস অ্যাকাডেমি আবাসিক মালদা জেলার বিশিষ্ট সুচিকসক ডা. এম রহমান সাহেবের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে আধুনিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তোলা হয়। প্রতিষ্ঠানটি ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক আবাসিক ক্যাম্পাস পরিচালনা করে এবং শিক্ষা, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক গুণাবলির বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় পীস অ্যাকাডেমি অসাধারণ সাফল্য অর্জন করেছে। এ বছর প্রতিষ্ঠান থেকে মোট ৬৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং সকলেই সফলভাবে উত্তীর্ণ হয়েছে। শতভাগ সাফল্যের এই অর্জন প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার উজ্জ্বল দৃষ্টান্ত।
পীস অ্যাকাডেমির মেধা তালিকায় অবস্থানকারী শিক্ষার্থীরা প্রথম স্থান -আমান রিজভী, প্রাপ্ত নম্বর: ৬৫৮, শতকরা নম্বর: ৯৪% । দ্বিতীয় স্থান- মোঃ আজহার উদ্দিন দিন
প্রাপ্ত নম্বর: ৬৫৪ , শতকরা নম্বর: ৯৩.৪৩% । তৃতীয় স্থান- আসিফ ইকবাল, প্রাপ্ত নম্বর: ৬৪৯,শতকরা নম্বর: ৯২.৭১% ।
ফলাফলের পরিসংখ্যান
মোট পরীক্ষার্থী ৬৭ জন।
৯০%-এর উপরে ৭ জন। ৮৫%-এর উপরে ১৫ জন। ৮০%-এর উপরে ৩০ জন। ৭৫%-এর উপরে ৪০ জন।৬০%-এর উপরে ৫৮ জন। ৫০%-এর উপরে ৬৭ জন।
সাফল্যের মূল কারণসমূহ
পীস অ্যাকাডেমির এই গৌরবময় ফলাফলের পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বিশেষভাবে ভূমিকা রেখেছে—
নিয়মিত পাঠদান ও ক্লাস টেস্ট ।
আবাসিক পরিবেশে তত্ত্বাবধানমূলক অধ্যয়ন ব্যবস্থা।
শিক্ষকদের নিবিড় গাইডলাইন ও পর্যবেক্ষণ।
নৈতিক ও ইসলামী মূল্যবোধভিত্তিক শিক্ষা,
দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা ক্লাস
অভিভাবক ও প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টা
শিক্ষার্থীদের সময়ানুবর্তিতা ও অধ্যবসায়
প্রতিষ্ঠানের লক্ষ্য ও অঙ্গীকার।
পীস অ্যাকাডেমি ফাউন্ডার ডা. এম রহমান সাহেব বলেন কেবল পরীক্ষার ফলাফল নির্ভর শিক্ষা প্রদান করে না; বরং একজন আদর্শ, নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলাই প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য। আগামী দিন আশাকরি ফলাফলের শতাংশ আরো বৃদ্ধি হবে।
আধুনিক বিজ্ঞানভিত্তিক শিক্ষার পাশাপাশি ইসলামী আদর্শ ও চারিত্রিক উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত করা হয়।
আজ আনুষ্ঠানিকভাবে সকল ছাত্র ছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে পরিক্ষার প্রশংসাপত্র প্রদান করা হয়। উপস্থিত ছিলেন পীস অ্যাকাডেমির ডিরেক্টর আক্তার হোসেন মহাশয়, এলাকার বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী ব্যক্তি রাজমুল হোসেন, আশরাফুল ইসলাম, আনিসুর রহমান, পীস অ্যাকাডেমির অধ্যক্ষ মুহাম্মদ আশরাফুজ্জামান, সকল শিক্ষক শিক্ষিকাগন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক ইমরান হোসেন মহাশয়।
বর্তমানে একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে (বালক-বালিকা) ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে আগামী বছরগুলোতেও এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে এবং পীস অ্যাকাডেমি শিক্ষা অঙ্গনে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।




