খোমেনির হুঁশিয়ারি: “ইরান কারো আগ্রাসন মেনে নেবে না” - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Wednesday, June 17, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

খোমেনির হুঁশিয়ারি: “ইরান কারো আগ্রাসন মেনে নেবে না”

টিডিএন বাংলা টিডিএন বাংলা
June 24, 2025
| আন্তর্জাতিক

ইরান কখনোই অন্যের আগ্রাসন মেনে নেবে না বলে স্পষ্ট বার্তা দিলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খোমেনি। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “ইরান কাউকে আঘাত করেনি, কিন্তু কোনো অবস্থাতেই অন্যের আগ্রাসনের কাছে নতি স্বীকার করবে না। এটাই ইরানি জাতির যুক্তি।”

এদিকে, যুক্তরাষ্ট্রের কাতারস্থ আল-উদেইদ ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। বিবিসির নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা ফ্র্যাঙ্ক গার্ডনার জানান, এই হামলা ছিল পরিকল্পিত এবং হিসেব করে চালানো। যদিও হামলা শুরুতে একটি বড় সংঘাতের আশঙ্কা তৈরি করে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি।

কাতার এই হামলায় চরম ক্ষুব্ধ, কারণ তারা শুরু থেকেই ইরানে ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়েছিল এবং কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছিল। তাছাড়া, ইরানের সঙ্গে কাতারের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে—উভয় দেশ একটি বিশাল সমুদ্রগ্যাসক্ষেত্র যৌথভাবে ব্যবহার করে।

বিশ্লেষকদের মতে, মাত্র ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান এই বার্তা দিতে চেয়েছে যে তারা প্রতিশোধ নিতে প্রস্তুত, তবে সংঘাতকে বাড়িয়ে তুলতে চায় না। এমন ধারণাও করা হচ্ছে যে, ইরান এই হামলার আগে যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত দিয়েছিল, যেমনটি ২০২০ সালে কাসেম সোলাইমানি হত্যার প্রতিক্রিয়াতেও করেছিল।

অনেকে মনে করেন, এখন সিদ্ধান্তের পালা যুক্তরাষ্ট্রের। যদি প্রেসিডেন্ট ট্রাম্প এখানেই থেমে যান, তাহলে হয়তো এই উত্তেজনা এখানেই শেষ হবে। এমনকি, ভবিষ্যতে ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনার পথও খুলে যেতে পারে।

Tags: Top NewsIranIsraelKhameni
ShareTweet
টিডিএন বাংলা

টিডিএন বাংলা

Related Posts

হ্যাটট্রিকে বিশ্বকাপ অভিযান শুরু মেসির, আলজেরিয়াকে হারিয়ে স্বপ্নের সূচনা আর্জেন্টিনার

হ্যাটট্রিকে বিশ্বকাপ অভিযান শুরু মেসির, আলজেরিয়াকে হারিয়ে স্বপ্নের সূচনা আর্জেন্টিনার

June 17, 2026
0

বিশ্বচ্যাম্পিয়নের মতোই শুরু। আর সেই শুরুতে ফের একবার ফুটবল বিশ্বকে মুগ্ধ করলেন অধিনায়ক লিওনেল মেসি। কানসাস সিটিতে তাঁর দুর্দান্ত হ্যাটট্রিকের...

পাহাড়ে ঘুরতে নয়, কাজ করতেই বারবার আসব’, কার্শিয়াং থেকে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

পাহাড়ে ঘুরতে নয়, কাজ করতেই বারবার আসব’, কার্শিয়াং থেকে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

June 16, 2026
0

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে গিয়ে পাহাড়বাসীর জন্য একাধিক উন্নয়নমূলক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কার্শিয়াংয়ের গোথালস গ্রাউন্ডে...

বিধানসভা ভোটের আগে বড় ধাক্কা, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে ‘গুরুবিরোধী’ ঘোষণা অকাল তখ্‌তের

বিধানসভা ভোটের আগে বড় ধাক্কা, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে ‘গুরুবিরোধী’ ঘোষণা অকাল তখ্‌তের

June 16, 2026
0

পঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে বড় রাজনৈতিক ও ধর্মীয় বিতর্কের মুখে পড়লেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মান। শিখ সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয়...

Recommended

হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল প্রকাশ: যুগ্মভাবে প্রথম ফাহমিদা ও শাহিদা, তিন বিভাগে মেধা তালিকায় ৩৭ জন

হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল প্রকাশ: যুগ্মভাবে প্রথম ফাহমিদা ও শাহিদা, তিন বিভাগে মেধা তালিকায় ৩৭ জন

1 year ago
মাধ্যমিকে ভালো ফল করেছে ফ্রন্টপেজ অ্যাকাডেমি

মাধ্যমিকে ভালো ফল করেছে ফ্রন্টপেজ অ্যাকাডেমি

1 year ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • জেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.