আমেরিকার মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল–সাইদ। এই জয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত হলেন তিনি।

নির্বাচনী প্রচারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং শীর্ষস্থানীয় রিপাবলিকান নেতারা আল–সাইদের মুসলিম পরিচয়, ইসরায়েল-সংক্রান্ত অবস্থান এবং প্রগতিশীল নীতির সমালোচনা করে প্রচার চালিয়েছিলেন। তাঁদের দাবি ছিল, আল–সাইদের নীতিগুলি বিভিন্ন সম্প্রদায়ের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিতে পারে।

তবে রিপাবলিকানদের সেই প্রচারকে গুরুত্ব দেননি মিশিগানের ভোটারেরা। শেষ পর্যন্ত তাঁদের রায়েই ইতিহাস গড়লেন আবদুল আল–সাইদ।

Exit mobile version