মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের ওহাইওতে থাকা বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যক্রমে, হামলার সময় ভান্স বা তাঁর পরিবারের কেউ ওই বাড়িতে উপস্থিত ছিলেন না।মার্কিন সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। হামলার ফলে বাড়ির একটি জানলা ভেঙে যায়। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে হামলার পেছনের কারণ জানার চেষ্টা করছেন সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা।তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এই হামলার লক্ষ্য ভান্স বা তাঁর পরিবার ছিলেন কি না। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, হামলাকারী বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর চালিয়েছিল। তবে ওহাইও পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বাড়ির বাইরে থেকেই হামলা চালানো হয়েছে।ঘটনাটি ঘিরে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তদন্ত চলছে।
মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাড়িতে হামলা

- Categories: আন্তর্জাতিক
- Tags: Top NewsTDN BanglaUS vice president
Related Content
২০০ বছর পর পরিবারে কন্যাসন্তান, মহারাষ্ট্রে ফুলে সাজানো রথে রাজকীয় বরণ
By
টিডিএন বাংলা
September 3, 2026
ধর্মীয় স্বাধীনতা এবং ইসলামি ব্যক্তিগত আইন রক্ষার দাবিতে দেশব্যাপী গণআন্দোলনের ডাক মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের
By
টিডিএন বাংলা
September 2, 2026
সুপ্রিম কোর্টে স্বস্তি আন্দোলনকারীদের, এফআইআর বাতিলের পর ৫ সেপ্টেম্বরের মিছিল প্রত্যাহার ককরোচ জনতা পার্টির
By
টিডিএন বাংলা
September 2, 2026