লন্ডনে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা, খালিস্তানি সমর্থকদের বিক্ষোভ - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Thursday, March 19, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

লন্ডনে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা, খালিস্তানি সমর্থকদের বিক্ষোভ

টিডিএন বাংলা টিডিএন বাংলা
March 6, 2025
| আন্তর্জাতিক

লন্ডনে সফররত ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। অনুষ্ঠান শেষে জয়শঙ্কর যখন বেরিয়ে আসছিলেন, তখন এক খালিস্তানি সমর্থক তাঁর গাড়ির দিকে তেড়ে যায় এবং পুলিশের সামনেই ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, লন্ডনের পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তারা হামলাকারীকে প্রতিহত করতে কোনো পদক্ষেপ নেয়নি। ভিডিওতে আরও দেখা যায়, কয়েকজন খালিস্তান সমর্থক হলুদ পতাকা হাতে নিয়ে বিক্ষোভ করছিলেন।

সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, বুধবার রাতে লন্ডনের চ্যাথাম হাউসে আলোচনাসভায় অংশ নিতে গিয়েছিলেন জয়শঙ্কর। খালিস্তানপন্থীরা অদূরে রাস্তার ওপর জড়ো হয়ে ভারতবিরোধী স্লোগান দিতে থাকে। সভা শেষে বের হওয়ার সময় এক ব্যক্তি হঠাৎ জয়শঙ্করের গাড়ির সামনে ছুটে গিয়ে জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে। এরপর আরও কয়েকজন বিক্ষোভকারী কনভয়ের কাছে এসে স্লোগান দিতে শুরু করেন।

প্রথমে পুলিশ কোনো ব্যবস্থা না নিলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই হামলার পেছনে খালিস্তানপন্থী নেতা গুরপতবন্ত সিং পন্নুনের সংগঠন শিখস ফর জাস্টিস জড়িত। উল্লেখ্য, এর আগে এই সংগঠনের সদস্যরা ব্রিটেনে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দুরাইস্বামীর ওপরও হামলা চালিয়েছিল।
এই ঘটনায় লন্ডন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ভারতের জাতীয় পতাকা ছেঁড়ার পরও হামলাকারীর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়নি।

Tags: Khalistani supportersForeign minister S jaishankarTDN BanglaTop News
ShareTweet
টিডিএন বাংলা

টিডিএন বাংলা

Related Posts

আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদাত বরণ করেছেন- জানাল ইরান, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদাত বরণ করেছেন- জানাল ইরান, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

March 1, 2026
0

আমেরিকা ও ইসরায়েলের সামরিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে দেশটি। রবিবার সকালে...

রোজা ও পবিত্র রমজান মাসের পাঁচটি মূল শিক্ষা

রোজা ও পবিত্র রমজান মাসের পাঁচটি মূল শিক্ষা

February 25, 2026
0

তাকওয়া বা আল্লাহ-সচেতনতা অর্জন: রোজার প্রধান লক্ষ্য হলো আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও আন্তরিক ভয় লালন এর মাধ্যমে নিজেকে সব...

পবিত্র রমজানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে এক গুচ্ছ দাবি জানালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী

পবিত্র রমজানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে এক গুচ্ছ দাবি জানালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী

February 17, 2026
0

তিনি যা লিখেছেন: রেশন সামগ্রীর বিশেষ বরাদ্দ বাজারদর নিয়ন্ত্রণে টাস্ক ফোর্স গঠন ইফতার ও সেহরির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও বিশুদ্ধ...

Recommended

গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের প্রয়োজন, বললেন ট্রাম্প

গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের প্রয়োজন, বললেন ট্রাম্প

2 months ago
দিল্লিতে সুফি উৎসব ‘জাহান-ই-খুসরৌ ২০২৫’: প্রধানমন্ত্রী মোদির কণ্ঠে ভারতের বন্দনা

দিল্লিতে সুফি উৎসব ‘জাহান-ই-খুসরৌ ২০২৫’: প্রধানমন্ত্রী মোদির কণ্ঠে ভারতের বন্দনা

1 year ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.