যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর নির্বাচিত কেইশা ল্যান্স বাটমস

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নির্বাচিত কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট প্রার্থী কেইশা ল্যান্স বাটমস। জর্জিয়ার গভর্নর নির্বাচনে রিপাবলিকান প্রার্থী রিক জ্যাকসনকে পরাজিত করে এই ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছেন আটলান্টার প্রাক্তন মেয়র বাটমস।

এই জয়ের মধ্য দিয়ে জর্জিয়ার প্রথম নারী এবং প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর হিসেবেও ইতিহাস গড়লেন তিনি। ১৯৯৮ সালের পর এই প্রথম দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যটিতে গভর্নর নির্বাচনে জয় পেল ডেমোক্র্যাটরা।

মেয়াদ শেষ হওয়া রিপাবলিকান গভর্নর ব্রায়ান কেম্পের স্থলাভিষিক্ত হতে চলেছেন বাটমস। হাড্ডাহাড্ডি লড়াইয়ে তিনি বিলিয়নেয়ার স্বাস্থ্যসেবা নির্বাহী জ্যাকসনকে পরাজিত করেন। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জর্জিয়ায় জয়ের দুই বছর পর এই ফলাফল সামনে এল।

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত আটলান্টার মেয়র হিসেবে দায়িত্ব পালন করা বাটমস নির্বাচনী প্রচারে মেডিকেড সম্প্রসারণ, সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা এবং ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতির বিরোধিতার বিষয়গুলিকে গুরুত্ব দিয়েছিলেন। তিনি এর আগে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Exit mobile version