আমেরিকা যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে উড়োজাহাজ- হেলিকপ্টার সংঘর্ষে হতাহত বহু, ক্ষুব্ধ ট্রাম্প - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Monday, September 21, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

আমেরিকা যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে উড়োজাহাজ- হেলিকপ্টার সংঘর্ষে হতাহত বহু, ক্ষুব্ধ ট্রাম্প

টিডিএন বাংলা টিডিএন বাংলা
January 30, 2025
| আন্তর্জাতিক

আমেরিকা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে উড়োজাহাজের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রাত নয়টার দিকে রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে ৩৩-এর কাছাকাছি ঘটনাটি ঘটে।

আমেরিকান এয়ারলাইনস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, তাদের পরিচালনাধীন উড়োজাহাজটিতে ৬৪ জন আরোহী ছিলেন। আর এক মার্কিন কর্মকর্তা বলেছেন, হেলিকপ্টারটিতে তিনজন সেনা ছিলেন।

স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে অনুসন্ধান কর্মীরা ১৮টি লাশ উদ্ধার করেছেন এবং এখন পর্যন্ত বেঁচে থাকা কাউকে পাওয়া যায়নি।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ‘এয়ারফিল্ডে একটি বিমান দুর্ঘটনার’ খবর পেয়ে জরুরি বিভাগের কর্মীরা উদ্ধার কাছে অংশ নিয়েছেন।

বিবিসির খবরে বলা হয়েছে, ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন তারা আকাশে উজ্জ্বল আলো দেখেছেন।
প্রত্যক্ষদর্শী অরি শুলম্যান বলেছেন, তিনি আকাশে ‘বিশাল আতশবাজির’ মতো এক ধরনের ‘স্ফুলিঙ্গ’ দেখতে পেয়েছেন।

এদিকে এই ঘটনার পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ” ট্রাম্প নিজের সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘বিমানটি সঠিক লাইনে ছিল। কিন্তু হেলিকপ্টারটি বিমানের দিকে সোজা এগিয়ে যায়। রাতের আকাশ যথেষ্ট পরিষ্কার ছিল। বিমানে আলো জ্বলছিল। হেলিকপ্টারটি উপরে উঠে যেতে পারত, নীচে নেমে আসতে পারত কিংবা উল্টো দিকে ঘুরে যেতে পারত। কেন তা করা হল না? কন্ট্রোল টাওয়ার থেকেই বা কেন কপ্টারকে এই সংক্রান্ত সঠিক নির্দেশ দেওয়া হল না?’’

Tags: Top News
ShareTweet
টিডিএন বাংলা

টিডিএন বাংলা

Related Posts

২০০ বছর পর পরিবারে কন্যাসন্তান, মহারাষ্ট্রে ফুলে সাজানো রথে রাজকীয় বরণ

২০০ বছর পর পরিবারে কন্যাসন্তান, মহারাষ্ট্রে ফুলে সাজানো রথে রাজকীয় বরণ

September 3, 2026
0

দুই শতাব্দীর অপেক্ষা। এক-দু’টি বছর নয়, টানা পাঁচ প্রজন্ম ধরে যে ঘরে কন্যাসন্তানের মুখ দেখার অপেক্ষা ছিল, অবশেষে সেই প্রতীক্ষার...

ধর্মীয় স্বাধীনতা এবং ইসলামি ব্যক্তিগত আইন রক্ষার দাবিতে দেশব্যাপী গণআন্দোলনের ডাক মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের

ধর্মীয় স্বাধীনতা এবং ইসলামি ব্যক্তিগত আইন রক্ষার দাবিতে দেশব্যাপী গণআন্দোলনের ডাক মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের

September 2, 2026
0

ভারতের সংবিধান, ধর্মীয় স্বাধীনতা এবং শরিয়া বা ইসলামি ব্যক্তিগত আইন রক্ষার দাবিতে দেশব্যাপী জনআন্দোলনের ঘোষণা দিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল...

সুপ্রিম কোর্টে স্বস্তি আন্দোলনকারীদের, এফআইআর বাতিলের পর ৫ সেপ্টেম্বরের মিছিল প্রত্যাহার ককরোচ জনতা পার্টির

সুপ্রিম কোর্টে স্বস্তি আন্দোলনকারীদের, এফআইআর বাতিলের পর ৫ সেপ্টেম্বরের মিছিল প্রত্যাহার ককরোচ জনতা পার্টির

September 2, 2026
0

প্রশ্নফাঁসের অভিযোগ এবং তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন করা বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর বাতিল করল সুপ্রিম...

Recommended

ঘরে-বাইরে বেশি খাটেন মহিলারাই, বলছে কেন্দ্রীয় সমীক্ষা রিপোর্ট

ঘরে-বাইরে বেশি খাটেন মহিলারাই, বলছে কেন্দ্রীয় সমীক্ষা রিপোর্ট

2 years ago
দিল্লিতে সুফি উৎসব ‘জাহান-ই-খুসরৌ ২০২৫’: প্রধানমন্ত্রী মোদির কণ্ঠে ভারতের বন্দনা

দিল্লিতে সুফি উৎসব ‘জাহান-ই-খুসরৌ ২০২৫’: প্রধানমন্ত্রী মোদির কণ্ঠে ভারতের বন্দনা

2 years ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • জেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.