ইরান চুক্তি ঘিরে ট্রাম্প-নেতানিয়াহু দ্বন্দ্ব প্রকাশ্যে, মার্কিন প্রেসিডেন্ট বললেন, ‘আমি না থাকলে ইজরায়েল অনেক আগেই ধ্বংস হয়ে যেত’ - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Sunday, August 2, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

ইরান চুক্তি ঘিরে ট্রাম্প-নেতানিয়াহু দ্বন্দ্ব প্রকাশ্যে, মার্কিন প্রেসিডেন্ট বললেন, ‘আমি না থাকলে ইজরায়েল অনেক আগেই ধ্বংস হয়ে যেত’

Umar Faruque টিডিএন বাংলা
June 17, 2026
| আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তিকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে মতপার্থক্য ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। ইজরায়েলের তরফে জানানো হয়েছে, কোনও আন্তর্জাতিক সমঝোতার কারণে নিজেদের নিরাপত্তা নীতিতে আপস করতে তারা বাধ্য নয়। তার পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য ঘিরে দুই মিত্র দেশের সম্পর্ক নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে।

ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্র না থাকলে ইজরায়েলের অস্তিত্ব থাকত না। আমি না থাকলে ইজরায়েল অনেক আগেই ধ্বংস হয়ে যেত। কারণ, অন্য কোনও মার্কিন প্রেসিডেন্ট যে পদক্ষেপ নিতে প্রস্তুত ছিলেন না, আমি তা করেছি।”

একই সঙ্গে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে লেবানন প্রসঙ্গে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন ট্রাম্প। তাঁর কথায়, “বিবির সঙ্গে আমার সম্পর্ক চমৎকার। কিন্তু লেবাননের বিষয়ে তাঁকে আরও সতর্ক হতে হবে। এই ধরনের পদক্ষেপ ইরানের সঙ্গে চলা শান্তি প্রক্রিয়াকে প্রভাবিত করছে।”

ট্রাম্পের বক্তব্যে স্পষ্ট, ইজরায়েলের সাম্প্রতিক সামরিক পদক্ষেপে তিনি সন্তুষ্ট নন। বিশেষ করে, ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তি চূড়ান্ত হওয়ার মাত্র কিছুক্ষণ আগে বেইরুটে ইজরায়েলের হামলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। চুক্তি সইয়ের ঠিক আগে এমন হামলা আমি কল্পনাও করিনি।”

সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প আরও দাবি করেন, ওই হামলার পর তিনি নেতানিয়াহুকে নিজের অসন্তোষের কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন।

অন্যদিকে, ইজরায়েলের নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির সামাজিক মাধ্যমে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, কোনও আন্তর্জাতিক চুক্তির জন্য দেশের নিরাপত্তাকে বিসর্জন দেওয়া হবে না। তাঁর বক্তব্য, “আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞ, কিন্তু ইজরায়েল কোনও অধীনস্থ রাষ্ট্র নয়। আমরা একটি স্বাধীন ও সার্বভৌম দেশ।”
তিনি আরও বলেন, হেজবোল্লা ও ইরান-সমর্থিত গোষ্ঠীগুলির হুমকির মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পূর্ণ অধিকার ইজরায়েলের রয়েছে। অতীতে আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করে দেশকে চড়া মূল্য দিতে হয়েছে বলেও দাবি করেন তিনি।

Tags: Top NewsDonald TrumpIran and Israel warNetanyahuTDN Bangla
ShareTweet

Related Posts

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছেন লিওনেল মেসি, কলম্বাসের বিপক্ষে ফিরতে প্রস্তুত আর্জেন্টাইন অধিনায়ক

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছেন লিওনেল মেসি, কলম্বাসের বিপক্ষে ফিরতে প্রস্তুত আর্জেন্টাইন অধিনায়ক

August 1, 2026
0

২০২৬ বিশ্বকাপ শেষের বিরতি কাটিয়ে আবারও ক্লাব ফুটবলে ফিরতে চলেছেন লিওনেল মেসি। ছুটি শেষে ইতোমধ্যেই ইন্টার মায়ামির অনুশীলনে যোগ দিয়েছেন...

১৭৬ বছরে প্রথম কোন মহিলা, জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার মহা নির্দেশক হলেন বর্ষা অশোক আগলাওয়ে

১৭৬ বছরে প্রথম কোন মহিলা, জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার মহা নির্দেশক হলেন বর্ষা অশোক আগলাওয়ে

August 1, 2026
0

ভারতের অন্যতম প্রাচীন ও শীর্ষস্থানীয় ভূ-বিজ্ঞান সংস্থা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জিএসআই)-এর ১৭৬ বছরের ইতিহাসে প্রথমবারের মতো একজন মহিলা মহা...

বুর্জ খলিফাকে টপকে বিশ্বের সর্বোচ্চ টাওয়ার গড়ছে সৌদি আরব, লক্ষ্য এক কিলোমিটারেরও বেশি উচ্চতা

বুর্জ খলিফাকে টপকে বিশ্বের সর্বোচ্চ টাওয়ার গড়ছে সৌদি আরব, লক্ষ্য এক কিলোমিটারেরও বেশি উচ্চতা

July 30, 2026
0

বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের নতুন ইতিহাস গড়তে এগিয়ে যাচ্ছে সৌদি আরব। দেশটির জেদ্দা শহরে নির্মাণাধীন জেদ্দা টাওয়ার (Jeddah Tower) সম্পন্ন...

Recommended

ঋণের চাপে গোটা পরিবারের আত্মঘাতী সিদ্ধান্ত— হায়দ্রাবাদে মর্মান্তিক ঘটনা

ঋণের চাপে গোটা পরিবারের আত্মঘাতী সিদ্ধান্ত— হায়দ্রাবাদে মর্মান্তিক ঘটনা

1 year ago
ইসলামের প্রচার ও ইসলামফোবিয়া নিরসনে করণীয়

ইসলামের প্রচার ও ইসলামফোবিয়া নিরসনে করণীয়

1 year ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • জেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.