ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কলম্বিয়াকে সরাসরি নিশানায় নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর বিরুদ্ধে কড়া ভাষায় সতর্কবার্তা দিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছেন তিনি।
রবিবার গভীর রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প ইঙ্গিত দেন, প্রয়োজনে কলম্বিয়ায় সামরিক অভিযান চালানোর পথও খোলা রাখা হচ্ছে। তাঁর অভিযোগ, বামপন্থি নেতা পেত্রোর নেতৃত্বে কলম্বিয়া বর্তমানে চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে এবং দেশটি যুক্তরাষ্ট্রে কোকেন সরবরাহের বড় কেন্দ্র হয়ে উঠেছে। পেত্রোকে ‘অসুস্থ ব্যক্তি’ বলে কটাক্ষ করে ট্রাম্প বলেন, এই পরিস্থিতিতে তিনি বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন না।
সাংবাদিকদের সরাসরি প্রশ্নের উত্তরে ট্রাম্প জানান, কলম্বিয়ায় সামরিক অভিযানের সম্ভাবনাকে তিনি ‘ইতিবাচকভাবেই’ দেখছেন। পাশাপাশি কিউবা প্রসঙ্গেও মন্তব্য করেন ট্রাম্প। তাঁর দাবি, ভেনেজুয়েলার তেল সহায়তা বন্ধ হয়ে কিউবা গভীর অর্থনৈতিক সংকটে পড়েছে এবং সেখানে শাসনব্যবস্থার বড় পরিবর্তন আসতে পারে। এই পরিবর্তনে কিউবান-আমেরিকানরা সন্তুষ্ট হবেন বলেও মন্তব্য করেন তিনি।
ট্রাম্পের এই মন্তব্যের পর লাতিন আমেরিকাজুড়ে নতুন করে কূটনৈতিক উত্তেজনার আশঙ্কা দেখা
রুপোয় বড় ধস, সোনাতেও পতন, আজকের বাজেটের দিকেই তাকিয়ে মধ্যবিত্ত
গত কয়েক সপ্তাহ ধরে রকেট গতিতে বাড়ছিল সোনা ও রুপোর দাম। কিন্তু শেষ ৪৮ ঘণ্টায় আচমকা সেই দৌড়ে লাগাম। দু’দিনে...





