রেলের ব্যর্থতা! নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে কতজনের মৃত্যু? - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Saturday, February 7, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

রেলের ব্যর্থতা! নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে কতজনের মৃত্যু?

টিডিএন বাংলা টিডিএন বাংলা
February 16, 2025
| দেশ

টিডিএন বাংলা ডেস্ক: অনেকে বলছেন, এক কথায় রেলের চরম ব্যর্থতা, কেননা নয়াদিল্লি স্টেশনে মৃত্যু ঘটনায় এখনও পর্যন্ত পাওয়া খবরে ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ শিশু ও ১১ জন মহিলা। শনিবার রাতে কয়েকশো পুণ্যার্থী নয়াদিল্লি স্টেশনের ১২, ১৩ ও ১৪ নম্বর প্ল্যাটফর্মে ভিড় করেছিলেন। আহতদের দ্রুত এলএনজেপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ১৮ জনের মৃত্যু হয়।
নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর দায় কার? রেল বলছে, প্রত্যশার তুলনায় বেশি ভিড় এবং গুজবের জেরে দুর্ঘটনা। কিন্তু সে যুক্তি মানতে নারাজ বিরোধী শিবির। কংগ্রেসের দাবি, রেলের সার্বিক ব্যর্থতার জেরেই এই দুর্ঘটনা। দায় এড়ানোর চেষ্টা করলেও সিস্টেমের ব্যর্থতা মেনে নিতে একপ্রকার বাধ্য হচ্ছে রেলও।
দুর্ঘটনার পর বিরোধী দলনেতা রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে বলছেন, ‘এই ঘটনা আরও একবার রেলের ব্যর্থতা এবং অসংবেদনশীলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। প্রয়াগরাজগামী পুণ্যার্থীরা যে ভিড় জমাবেন সেটা তো প্রত্যশিতই ছিল। তাহলে রেলের তরফে আগে থেকে ব্যবস্থা করা হল না কেন? সরকার এবং প্রশাসনের এটা সুনিশ্চিত করা উচিত ছিল যে গাফিলতি আর অব্যবস্থায় যেন কারও প্রাণ না যায়।’ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলছেন, “মোদি সরকার তথ্য চাপার চেষ্টা করছে। দিল্লির ঘটনায় সব মৃত ও নিখোঁজের সংখ্যা প্রকাশ্যে আনা হোক।”
দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশী বলছেন, ‘কুম্ভ যাত্রীদের নিয়ে ছেলেখেলা করছে সরকার। না প্রয়াগরাজে কোনওরকম বিলি ব্যবস্থা রয়েছে। না বিভিন্ন রাজ্য থেকে যাত্রীদের যাওয়ার কোনও সুব্যবস্থা।” বহুজন সমাজ পার্টির তরফেও সোশাল মিডিয়ায় এই ঘটনার জন্য রেল ও কেন্দ্র সরকারের ব্যর্থতাকে নিশানা করা হয়েছে।
প্রশ্ন উঠছে এই পরিস্থিতি হল কেন? রেল কি দায় এড়াতে পারে? প্রথমত দুটি ট্রেন লেট। এতটাই ‘লেট’ যে গুজব ছড়িয়ে পড়ে ট্রেনদুটি বাতিল হয়ে গিয়েছে। তাছাড়া ট্রেনের প্ল্যাটফর্ম নিয়ে বিভ্রান্তিকর ঘোষণা শোনা গিয়েছে বলে দাবি। চমকপ্রদ বিষয় হল, প্রয়াগরাজ যাওয়ার জন্য দেড় হাজার যাত্রী অসংরক্ষিত টিকিট কেটেছিলেন। এত বিশাল সংখ্যক অসংরক্ষিত টিকিট বিক্রির পরও কোনওরকম সচেতনতামূলক পদক্ষেপ করা হয়নি।
এই কারণে দুর্ঘটনা ঘটে। তবে তা নিয়ে শুরু হয়েছে চাপান উতের।

Tags: Top News
ShareTweet
টিডিএন বাংলা

টিডিএন বাংলা

Related Posts

বাংলাদেশে ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক, পাতানো নির্বাচন নিয়ে হুশিয়ারি আসিফ মাহমুদের

বাংলাদেশে ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক, পাতানো নির্বাচন নিয়ে হুশিয়ারি আসিফ মাহমুদের

January 6, 2026
0

বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব...

বিজেপির শক্ত ঘাঁটিতে বেশি নাম বাদ, সংখ্যালঘু মুসলিম এলাকায় কম, উত্তরপ্রদেশের SIR খসড়া তালিকায় প্রকাশ হতেই চাপে যোগী সরকার!

বিজেপির শক্ত ঘাঁটিতে বেশি নাম বাদ, সংখ্যালঘু মুসলিম এলাকায় কম, উত্তরপ্রদেশের SIR খসড়া তালিকায় প্রকাশ হতেই চাপে যোগী সরকার!

January 6, 2026
0

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) ঘিরে উত্তরপ্রদেশে অস্বস্তিতে বিজেপি ও যোগী সরকার। বিজেপির আগাম দাবি ছিল, বাংলায় ‘অনুপ্রবেশকারী’ বেশি...

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের প্রতিবাদে কলকাতার রাজপথে ডিওয়াইএফআইয়ের মিছিল

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের প্রতিবাদে কলকাতার রাজপথে ডিওয়াইএফআইয়ের মিছিল

January 6, 2026
0

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের অভিযোগের প্রতিবাদে বুধবার কলকাতার রাস্তায় মিছিল করল এসএফআই ও ডিওয়াইএফআই। বাম সংগঠনগুলির দাবি, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে...

Recommended

শৈশবের রোজার দিন: হারানো সেই আনন্দ

শৈশবের রোজার দিন: হারানো সেই আনন্দ

11 months ago
Ayesha Khatun

আদিবাদী ও সংখ্যালঘুদের শিক্ষা এবং সামাজিক অধিকারের জন্য লড়াই, সাবিত্রী- ফাতিমা সম্মাননা আয়েশা খাতুনকে

1 year ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.