ইসলাম সমস্ত ধর্মের তুলনায় শ্রেষ্ঠ, কারণ এর সূচনা মানবিকতা দিয়ে', মন্তব্য কর্ণাটকের উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডির, হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চাওয়ার দাবি বিজেপির - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Tuesday, September 1, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

ইসলাম সমস্ত ধর্মের তুলনায় শ্রেষ্ঠ, কারণ এর সূচনা মানবিকতা দিয়ে’, মন্তব্য কর্ণাটকের উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডির, হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চাওয়ার দাবি বিজেপির

টিডিএন বাংলা টিডিএন বাংলা
August 31, 2026
| দেশ

দুর্নীতির অভিযোগে কর্ণাটকের এক মন্ত্রী পদত্যাগ করার মাত্র দু’দিন পর, রবিবার মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের মন্ত্রিসভা থেকে আরও এক মন্ত্রীর অপসারণের দাবি তুলল বিরোধী বিজেপি। কর্ণাটকের উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডি ইসলামকে ‘‘অন্যান্য ধর্মের তুলনায় শ্রেষ্ঠ’’ বলে মন্তব্য করার পর তাঁকে হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইতে হবে, অথবা পদত্যাগ করতে হবে—মুখ্যমন্ত্রীর কাছে এমনই দাবি জানিয়েছে বিজেপি।

কোপ্পাল জেলার কুকনুর শহরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রায়ারেড্ডি ইসলামকে একটি মহান ও অত্যন্ত মানবিক ধর্ম বলে বর্ণনা করেন। তাঁর দাবি, এই ধর্ম বিজ্ঞানভিত্তিক এবং মানুষকে কীভাবে জীবনযাপন করতে হয়, তা শেখায়।

মন্ত্রী বলেন, ‘‘যাঁরা ইসলাম সম্পর্কে কিছুই জানেন না, তাঁরা ইসলাম নিয়ে ভুল ধারণা করেন এবং ভুল মতামত তৈরি করেন। আমি বলতে চাই, ইসলাম সমস্ত ধর্মের তুলনায় শ্রেষ্ঠ, কারণ এর সূচনা মানবিকতা দিয়ে।’’

তিনি আরও বলেন, ‘‘কোরআনের প্রসঙ্গে বলছি, আব্রাহামিক ধর্মগুলি নিয়ে আমি ব্যাপকভাবে পড়াশোনা করিনি। আমি নিয়মিত মন্দির বা মঠে যাই না, তবে বিভিন্ন ধর্ম এবং তাদের ইতিহাস নিয়ে পড়াশোনা করি। সেই কারণেই আমি আব্রাহামিক ধর্মগুলিকে অন্যভাবে দেখি।’’

এই মন্তব্যের পরই কর্ণাটক বিজেপির সভাপতি আর অশোক মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের কাছে জবাবদিহি দাবি করেন। তাঁর অভিযোগ, মন্ত্রীর মন্তব্য হিন্দুধর্মকে হেয় করেছে।

ডি কে শিবকুমারের নিয়মিত মন্দিরে যাওয়ার প্রসঙ্গও টেনে আনেন আর অশোক।

এক্স-এ তিনি লেখেন, ‘‘ডি কে শিবকুমার, আপনাদের কংগ্রেস সরকারের এই হিন্দুবিরোধী মানসিকতার কি কোনও শেষ নেই? ভোরবেলা মন্দিরে যাওয়া এবং ক্যামেরার সামনে ভক্তি প্রদর্শনের নাটক করেন। কিন্তু আপনার নিজের মন্ত্রিসভার কোনও মন্ত্রী যখন সনাতন হিন্দু ধর্ম ও মন্দির সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন, তখনই কেন আপনি নীরব থাকেন?’’

তিনি দাবি করেন, বাসবরাজ রায়ারেড্ডি ক্ষমা না চাইলে তাঁর পদত্যাগ করা উচিত। তাঁর এই দাবি এমন সময়ে এল, যখন দুর্নীতির অভিযোগে বিজেপির লাগাতার আক্রমণের মুখে মন্ত্রী বি নাগেন্দ্র দুই বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগের মাত্র দু’দিন পরেই রায়ারেড্ডিকে ঘিরে এই বিতর্ক তৈরি হয়েছে।

বিজেপি নেতা বলেন, ‘‘উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডির এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য মন দিয়ে শুনুন। ‘আমি মঠ বা মন্দিরে যাই না’—এই মন্তব্য করে তিনি রাজ্যের কোটি কোটি হিন্দুর ধর্মীয় বিশ্বাসের কেন্দ্রগুলিকে হেয় করেছেন। আবার ‘ইসলাম অন্যান্য ধর্মের তুলনায় শ্রেষ্ঠ’—এমন মন্তব্য করে তিনি সনাতন ধর্মকে অবমাননা করেছেন।’’

তিনি আরও বলেন, ‘‘আমাদের দাবি স্পষ্ট: প্রথমে বাসবরাজ রায়ারেড্ডিকে তাঁর মন্তব্য প্রত্যাহার করে রাজ্যের সমস্ত হিন্দুর কাছে ক্ষমা চাইতে হবে। তিনি যদি তা করতে প্রস্তুত না থাকেন, তাহলে শিবকুমারকে মন্ত্রিসভা থেকে তাঁকে সরিয়ে দেওয়ার ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করতে হবে। তা না হলে কর্ণাটকের কোটি কোটি হিন্দুর কাছে একটি বিষয় পরিষ্কার হয়ে যাবে—আপনাদের মন্দিরে যাওয়া ভক্তির জন্য নয়; হিন্দু ধর্মের প্রতি আপনাদের কথায় কোনও শ্রদ্ধা নেই; সবটাই ভোটের জন্য, লোকদেখানো।’’

বিজেপির মুখপাত্র অশোক গৌড়া মন্ত্রী এবং কংগ্রেস সরকারের বিরুদ্ধে ‘‘নিজেদের ভোটারদের তুষ্ট করার’’ অভিযোগ তোলেন।

তিনি বলেন, ‘‘বাসবরাজ রায়ারেড্ডি তাঁর ভোটারদের তুষ্ট করতে গিয়ে যেন সপ্তম শতাব্দীতেই আটকে রয়েছেন। আমি সবাইকে বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থ পড়ার অনুরোধ করব। তারপর আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন। আপনি কোনও বিশেষজ্ঞ নন—এটা মনে রাখবেন।’’

বাসবরাজ রায়ারেড্ডি প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার আর্থিক উপদেষ্টা ছিলেন। চলতি মাসের গোড়ায় ডি কে শিবকুমারের মন্ত্রিসভা সম্প্রসারণের সময় তিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।

Tags: Karnataka newsCongressTDN BanglaTop News
ShareTweet
টিডিএন বাংলা

টিডিএন বাংলা

Related Posts

আর বিশ্বকাপ খেলবেন না! অবসরের ঘোষণা লিওনেল মেসির

আর বিশ্বকাপ খেলবেন না! অবসরের ঘোষণা লিওনেল মেসির

September 1, 2026
0

আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন দেশটির অধিনায়ক ও কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি।সোমবার নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক...

অশনাক্ত দেহের গণকবর, ডিএনএ সংরক্ষণ নেপালে, নিখোঁজ ৩ হাজার, মৃত্যু বাড়ছে হু হু করে

অশনাক্ত দেহের গণকবর, ডিএনএ সংরক্ষণ নেপালে, নিখোঁজ ৩ হাজার, মৃত্যু বাড়ছে হু হু করে

August 31, 2026
0

ভোটেকোশী নদীতে ভয়াবহ হড়পা বানের পর কেটে গিয়েছে পাঁচ দিন। এখনও নেপালে নিখোঁজ বহু মানুষ। এত দিন তাঁদের বেঁচে থাকার...

আল আলাম মিশনের উদ্যোগে বহরমপুরে আধুনিক নারী শিক্ষা ও বাল্যবিবাহ রোধে সচেতনতা সেমিনার

আল আলাম মিশনের উদ্যোগে বহরমপুরে আধুনিক নারী শিক্ষা ও বাল্যবিবাহ রোধে সচেতনতা সেমিনার

August 30, 2026
0

আধুনিক নারী শিক্ষার প্রসার এবং বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি রোধে জনসচেতনতা গড়ে তুলতে এক তাৎপর্যপূর্ণ উদ্যোগ নিল আল আলাম মিশন।...

Recommended

ধুলিয়ান ও সামসেরগঞ্জ এলাকায় অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েনের জরুরি অনুরোধ করলেন দক্ষিন মালদার সাংসদ ঈশা খাঁ চৌধুরী

ধুলিয়ান ও সামসেরগঞ্জ এলাকায় অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েনের জরুরি অনুরোধ করলেন দক্ষিন মালদার সাংসদ ঈশা খাঁ চৌধুরী

1 year ago
প্রদেশ কংগ্রেসের উদ্যোগে ইফতার মাহফিলে সম্প্রীতির বার্তা নেতাদের

প্রদেশ কংগ্রেসের উদ্যোগে ইফতার মাহফিলে সম্প্রীতির বার্তা নেতাদের

1 year ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • জেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.