প্রাতর্ভ্রমণে বেরিয়ে অসুস্থ প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, ভর্তি AIIMS-এ

দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। বর্তমানে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)-এ চিকিৎসাধীন রয়েছেন তিনি। সূত্রের খবর, বুধবার সকালে প্রাতর্ভ্রমণে বেরিয়ে হঠাৎই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন ধনখড়।

এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে রাজনৈতিক মহলে। কী কারণে তিনি আচমকা অসুস্থ হয়ে পড়লেন, তা এখনও স্পষ্ট নয়। এইমসে তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন চিকিৎসকেরা। তাঁর অসুস্থতা এবং বর্তমান শারীরিক পরিস্থিতি সম্পর্কে হাসপাতালের তরফে বিস্তারিত তথ্য প্রকাশ করা হলে তা জানা যাবে।

Exit mobile version