ডিলিমিটেশন বিলে শর্তসাপেক্ষ সমর্থনের ইঙ্গিত এনসিপি (শরদ)-র, এনডিএ-তে যোগের জল্পনা খারিজ সুপ্রিয়া সুলের - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Thursday, September 17, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

ডিলিমিটেশন বিলে শর্তসাপেক্ষ সমর্থনের ইঙ্গিত এনসিপি (শরদ)-র, এনডিএ-তে যোগের জল্পনা খারিজ সুপ্রিয়া সুলের

Umar Faruque টিডিএন বাংলা
July 16, 2026
| দেশ

ডিলিমিটেশন বিল ঘিরে রাজনৈতিক মহলে যখন জোর চর্চা চলছে, তখন শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি (শরদ)-র অবস্থান স্পষ্ট করলেন দলের সাংসদ সুপ্রিয়া সুলে। তিনি জানিয়েছেন, প্রতিটি রাজ্যে লোকসভা ও বিধানসভার আসন ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব যদি বিলে লিখিতভাবে অন্তর্ভুক্ত করা হয়, তবেই তাঁদের দল বিষয়টি নিয়ে ইতিবাচকভাবে আলোচনা করবে।
এক সাংবাদিক বৈঠকে সুপ্রিয়া সুলে বলেন, “প্রথমে ৫০ শতাংশ আসন বৃদ্ধির শর্তটি লিখিতভাবে দিন, তারপর আমরা বিল নিয়ে আলোচনা করব।” তিনি জানান, সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর ডাকা সর্বদলীয় বৈঠকে তিনি উপস্থিত ছিলেন। ওই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও উপস্থিত ছিলেন এবং সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ডিলিমিটেশন বিল নিয়ে আলোচনা হয়েছে।

সুলের দাবি, সরকার প্রতিটি রাজ্যের জন্য ৫০ শতাংশ আসন বৃদ্ধির একটি প্রস্তাব বিবেচনা করছে। তবে বিলের চূড়ান্ত খসড়া হাতে না পাওয়া পর্যন্ত দল কোনও অবস্থান ঘোষণা করবে না। তাঁর কথায়, “বিল না দেখে কোনও মন্তব্য করা ঠিক হবে না। খসড়া হাতে এলে আমরা তা খতিয়ে দেখে সিদ্ধান্ত জানাব।”
তিনি আরও বলেন, শুধুমাত্র জনসংখ্যার ভিত্তিতে ডিলিমিটেশন হলে দক্ষিণ ভারতের রাজ্যগুলির প্রতি অবিচার হতে পারে। তাই সব রাজ্যের স্বার্থ রক্ষা করেই আসন পুনর্বিন্যাস হওয়া উচিত।
এদিকে এনসিপি (শরদ) এনডিএ-তে যোগ দিতে পারে— এমন জল্পনাও উড়িয়ে দিয়েছেন সুপ্রিয়া সুলে। তিনি বলেন, “আমাদের নিয়ে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। আমরা কোথাও যাচ্ছি না। আমরা ইন্ডিয়া জোটের সঙ্গেই আছি।”
অন্যদিকে, কংগ্রেস নেতা পি. চিদম্বরম অভিযোগ করেছেন, ডিলিমিটেশন সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল পাশ করাতে বিজেপি এনসিপি (শরদ) ও ডিএমকের সমর্থন আদায়ের চেষ্টা করছে। তিনি দুই দলকেই বিলটির বিরোধিতা করার আহ্বান জানান।
উল্লেখ্য, আগের অধিবেশনে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন না থাকায় ডিলিমিটেশন বিল পাশ করাতে পারেনি কেন্দ্র। আগামী সংসদ অধিবেশনে সরকার ফের বিলটি আনতে পারে বলে জোর জল্পনা রয়েছে। তবে সংসদে প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত হওয়ার পরেই তা পেশ করা হবে বলে রাজনৈতিক মহলের ধারণা।

Tags: Top NewsDelimitation BillSupriya Sule
ShareTweet

Related Posts

২০০ বছর পর পরিবারে কন্যাসন্তান, মহারাষ্ট্রে ফুলে সাজানো রথে রাজকীয় বরণ

২০০ বছর পর পরিবারে কন্যাসন্তান, মহারাষ্ট্রে ফুলে সাজানো রথে রাজকীয় বরণ

September 3, 2026
0

দুই শতাব্দীর অপেক্ষা। এক-দু’টি বছর নয়, টানা পাঁচ প্রজন্ম ধরে যে ঘরে কন্যাসন্তানের মুখ দেখার অপেক্ষা ছিল, অবশেষে সেই প্রতীক্ষার...

ধর্মীয় স্বাধীনতা এবং ইসলামি ব্যক্তিগত আইন রক্ষার দাবিতে দেশব্যাপী গণআন্দোলনের ডাক মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের

ধর্মীয় স্বাধীনতা এবং ইসলামি ব্যক্তিগত আইন রক্ষার দাবিতে দেশব্যাপী গণআন্দোলনের ডাক মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের

September 2, 2026
0

ভারতের সংবিধান, ধর্মীয় স্বাধীনতা এবং শরিয়া বা ইসলামি ব্যক্তিগত আইন রক্ষার দাবিতে দেশব্যাপী জনআন্দোলনের ঘোষণা দিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল...

সুপ্রিম কোর্টে স্বস্তি আন্দোলনকারীদের, এফআইআর বাতিলের পর ৫ সেপ্টেম্বরের মিছিল প্রত্যাহার ককরোচ জনতা পার্টির

সুপ্রিম কোর্টে স্বস্তি আন্দোলনকারীদের, এফআইআর বাতিলের পর ৫ সেপ্টেম্বরের মিছিল প্রত্যাহার ককরোচ জনতা পার্টির

September 2, 2026
0

প্রশ্নফাঁসের অভিযোগ এবং তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন করা বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর বাতিল করল সুপ্রিম...

Recommended

আমার জীবনে রোজা, ইফতার এবং ঈদ

2 years ago

বক্তা

2 years ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • জেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.