দেশের কর্মসংস্থান ও শিক্ষাব্যবস্থা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর দাবি, দেশে কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়ায় শিক্ষার্থীদের কাছে শিক্ষার শংসাপত্রের মূল্যও ক্রমশ কমছে।শনিবার প্রয়াগরাজে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বলেন, ‘এখন ভারতে শিক্ষার শংসাপত্রের কোনও দাম নেই। কারণ সরকার আপনাকে চাকরি দেবে না।’ তাঁর আরও দাবি, দেশে কর্মসংস্থানের বিভিন্ন পথ ক্রমশ সংকুচিত হয়ে আসছে।শিক্ষাব্যবস্থা নিয়ে সাম্প্রতিক বিতর্কের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। প্রশ্নপত্র ফাঁসের ঘটনা, পরীক্ষার স্বচ্ছতা নিয়ে তৈরি হওয়া উদ্বেগ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে ভবিষ্যতে কর্মসংস্থানের ক্ষেত্রে সম্ভাব্য পরিবর্তন—এই সব বিষয় তরুণদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করছে বলে মন্তব্য করেন তিনি।রাহুলের অভিযোগ, দেশে শিল্পোৎপাদন কমেছে এবং ঋণ পাওয়ার ক্ষেত্রেও নানা জটিলতা রয়েছে। এর ফলে নতুন কর্মসংস্থান তৈরির গতি ব্যাহত হচ্ছে।তাঁর বক্তব্য, শিক্ষিত তরুণদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে শুধু শিক্ষা ও ডিগ্রি অর্জন যথেষ্ট নয়, তাঁদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগও তৈরি করতে হবে। এ ক্ষেত্রে সরকারের নীতি ও উদ্যোগ নিয়ে আরও জোরালো পদক্ষেপ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
২০০ বছর পর পরিবারে কন্যাসন্তান, মহারাষ্ট্রে ফুলে সাজানো রথে রাজকীয় বরণ
দুই শতাব্দীর অপেক্ষা। এক-দু’টি বছর নয়, টানা পাঁচ প্রজন্ম ধরে যে ঘরে কন্যাসন্তানের মুখ দেখার অপেক্ষা ছিল, অবশেষে সেই প্রতীক্ষার...




