বিরোধীদের আপত্তি উড়িয়ে যৌথ সংসদীয় কমিটিতে পাশ হয়ে গেল ওয়াকফ বিল, ১৪টি সংশোধনের প্রস্তাব কমিটির - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Tuesday, March 24, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

বিরোধীদের আপত্তি উড়িয়ে যৌথ সংসদীয় কমিটিতে পাশ হয়ে গেল ওয়াকফ বিল, ১৪টি সংশোধনের প্রস্তাব কমিটির

মোকতার হোসেন মন্ডল মোকতার হোসেন মন্ডল
January 27, 2025
| দেশ

বিরোধী সাংসদদের আপত্তি উড়িয়ে যৌথ সংসদীয় কমিটিতে পাশ হয়ে গেল ওয়াকফ সংশোধনী বিল। জানা গেছে, বিজেপি এবং তার সহযোগী দলগুলির সাংসদেরা যে সংশোধনী প্রস্তাবগুলি জমা দিয়েছিলেন, তার ১৪টি গৃহীত হয়েছে।

এরপর সংসদের দুই কক্ষে পাশ করতে হবে বিলটিকে। তারপর ওই বিলে রাষ্ট্রপতির অনুমোদন মিললে ১৯৯৫ সালের ওয়াকফ আইনের নতুন নাম হবে ‘ইউনিফায়েড ওয়াকফ ম্যানেজমেন্ট, এমপাওয়ারমেন্ট, এফিশিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট’।

মুসলিম সমাজ ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে আন্দোলন করছে। তারা কোনোভাবে এই সংশোধনী মানবে না বলে জানিয়ে দিয়েছে। বিরোধীদের অভিযোগ, সামনেই দিল্লি বিধানসভা নির্বাচন। সেই কারণেই তাড়াহুড়ো হচ্ছে এই বিল পাশ করানোর জন্য। সবমিলিয়ে এই বিলে ৪৪টি সংশোধনীর দাবি করেছিলেন বিরোধী সাংসদরা। কিন্তু তাঁদের দাবি নাকচ করে দিয়েছে কমিটি।

শুক্রবার এবং শনিবার কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল শেষ দফায় জেপিসির বৈঠক ডেকেছিলেন। তিনি বলেন, ‘‘বিলের প্রতিটি (৪৪টি সংশোধনী) ধারা ধরে পর্যালোচনা করা হয়েছে। গণতান্ত্রিক পদ্ধতি মেনেই সিদ্ধান্ত হচ্ছে। ১৪টি সংশোধনী-সহ বিলটি পেশ করার জন্য সরকারের কাছে জেপিসি সুপারিশ করবে।’’


কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল জানান, বিরোধীরা যা প্রস্তাব করেছেন তার পক্ষে মাত্র ১০টি করে ভোট পড়েছে। খবরে প্রকাশ, ১৪টি সংশোধনী নিয়ে আগামী ২৯ জানুয়ারি ফের ভোটাভুটি হবে। ৩১ জানুয়ারি চূড়ান্ত রিপোর্ট পেশ করতে পারে কমিটি।

Tags: Top Newsthe joint parliamentary committee passed the Waqf BillWakaf
ShareTweet
মোকতার হোসেন মন্ডল

মোকতার হোসেন মন্ডল

মোকতার হোসেন মন্ডল একজন বিশিষ্ট সাংবাদিক। টিডিএন বাংলার প্রতিষ্ঠাতা সম্পাদক। এছাড়া তিনি কবিতা, গল্প, নিবন্ধ লেখেন।

Related Posts

আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদাত বরণ করেছেন- জানাল ইরান, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদাত বরণ করেছেন- জানাল ইরান, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

March 1, 2026
0

আমেরিকা ও ইসরায়েলের সামরিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে দেশটি। রবিবার সকালে...

রোজা ও পবিত্র রমজান মাসের পাঁচটি মূল শিক্ষা

রোজা ও পবিত্র রমজান মাসের পাঁচটি মূল শিক্ষা

February 25, 2026
0

তাকওয়া বা আল্লাহ-সচেতনতা অর্জন: রোজার প্রধান লক্ষ্য হলো আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও আন্তরিক ভয় লালন এর মাধ্যমে নিজেকে সব...

পবিত্র রমজানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে এক গুচ্ছ দাবি জানালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী

পবিত্র রমজানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে এক গুচ্ছ দাবি জানালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী

February 17, 2026
0

তিনি যা লিখেছেন: রেশন সামগ্রীর বিশেষ বরাদ্দ বাজারদর নিয়ন্ত্রণে টাস্ক ফোর্স গঠন ইফতার ও সেহরির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও বিশুদ্ধ...

Recommended

প্রাথমিকে সেমিস্টার পরীক্ষা হবে না, শিক্ষামন্ত্রীকে ধমক দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী

প্রাথমিকে সেমিস্টার পরীক্ষা হবে না, শিক্ষামন্ত্রীকে ধমক দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী

1 year ago
কমেডিয়ান সময় রায়নার গুজরাটে আসন্ন শো বাতিল, জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ

কমেডিয়ান সময় রায়নার গুজরাটে আসন্ন শো বাতিল, জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ

1 year ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.