‘ফুনসুখ ওয়াংডু সোনম ওয়াংচুক নন’, দীর্ঘদিনের ধারণা ভাঙলেন আমির খান - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Tuesday, September 1, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

‘ফুনসুখ ওয়াংডু সোনম ওয়াংচুক নন’, দীর্ঘদিনের ধারণা ভাঙলেন আমির খান

Umar Faruque টিডিএন বাংলা
July 17, 2026
| দেশ

দীর্ঘদিন ধরে প্রচলিত একটি ধারণার অবসান ঘটালেন বলিউড অভিনেতা আমির খান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ২০০৯ সালের সুপারহিট চলচ্চিত্র থ্রি ইডিয়টস-এর জনপ্রিয় চরিত্র ‘ফুনসুখ ওয়াংডু’ বা ‘র‍্যাঞ্চো’ লাদাখের শিক্ষাবিদ ও উদ্ভাবক সোনম ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত নয়।

লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে এক বিশেষ অনুষ্ঠানে আমির বলেন, ছবির চিত্রনাট্য তৈরির সময় তিনি কিংবা নির্মাতারা কেউই সোনম ওয়াংচুক সম্পর্কে জানতেন না। তাই চরিত্রটির সঙ্গে ওয়াংচুকের জীবনের কোনও প্রত্যক্ষ সম্পর্ক নেই। তাঁর কথায়, দর্শকদের মধ্যে যে ধারণা তৈরি হয়েছে, তা বাস্তবসম্মত নয়।
তবে একইসঙ্গে সোনম ওয়াংচুকের কাজের প্রশংসাও করেন আমির। তিনি বলেন, শিক্ষা ও সমাজের উন্নয়নে ওয়াংচুকের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি বর্তমানে চলা তাঁর অনশন প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে আমিরের আবেদন, শারীরিক অবস্থার অবনতির কথা বিবেচনা করে তাঁর অনশন প্রত্যাহার করা উচিত।
সম্প্রতি থ্রি ইডিয়টস-এ ‘চতুর রামালিঙ্গম’ চরিত্রে অভিনয় করা অভিনেতা ওমি বৈদ্য এক ভিডিও বার্তায় দাবি করেছিলেন, ফুনসুখ ওয়াংডু চরিত্রটি সোনম ওয়াংচুকের জীবন থেকেই অনুপ্রাণিত। সেই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। এরপরই বিষয়টি নিয়ে মুখ খোলেন আমির খান এবং স্পষ্ট করেন, সিনেমার চরিত্রটির সঙ্গে সোনম ওয়াংচুকের জীবনের কোনও সরাসরি যোগসূত্র নেই।

উল্লেখ্য, নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নিরপেক্ষ তদন্ত, শিক্ষা ব্যবস্থায় সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে টানা ১৯ দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন সোনম ওয়াংচুক। দীর্ঘ অনশনের জেরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। জানা গেছে, ইতিমধ্যেই তাঁর ওজন প্রায় ৯ কেজি কমেছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে তাঁর রক্তচাপ ১০৫/৭৬ এবং অক্সিজেন স্যাচুরেশন ৯৭ শতাংশ থাকলেও তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন এবং চলাফেরার জন্য অন্যের সহায়তা প্রয়োজন হচ্ছে।

Tags: Top NewsAmir KhanSonam Wangchuk
ShareTweet

Related Posts

আর বিশ্বকাপ খেলবেন না! অবসরের ঘোষণা লিওনেল মেসির

আর বিশ্বকাপ খেলবেন না! অবসরের ঘোষণা লিওনেল মেসির

September 1, 2026
0

আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন দেশটির অধিনায়ক ও কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি।সোমবার নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক...

ইসলাম সমস্ত ধর্মের তুলনায় শ্রেষ্ঠ, কারণ এর সূচনা মানবিকতা দিয়ে’, মন্তব্য কর্ণাটকের উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডির, হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চাওয়ার দাবি বিজেপির

ইসলাম সমস্ত ধর্মের তুলনায় শ্রেষ্ঠ, কারণ এর সূচনা মানবিকতা দিয়ে’, মন্তব্য কর্ণাটকের উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডির, হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চাওয়ার দাবি বিজেপির

August 31, 2026
0

দুর্নীতির অভিযোগে কর্ণাটকের এক মন্ত্রী পদত্যাগ করার মাত্র দু’দিন পর, রবিবার মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের মন্ত্রিসভা থেকে আরও এক মন্ত্রীর...

অশনাক্ত দেহের গণকবর, ডিএনএ সংরক্ষণ নেপালে, নিখোঁজ ৩ হাজার, মৃত্যু বাড়ছে হু হু করে

অশনাক্ত দেহের গণকবর, ডিএনএ সংরক্ষণ নেপালে, নিখোঁজ ৩ হাজার, মৃত্যু বাড়ছে হু হু করে

August 31, 2026
0

ভোটেকোশী নদীতে ভয়াবহ হড়পা বানের পর কেটে গিয়েছে পাঁচ দিন। এখনও নেপালে নিখোঁজ বহু মানুষ। এত দিন তাঁদের বেঁচে থাকার...

Recommended

ব্রিটিশের বিরুদ্ধে ক্ষোভের বারুদে আগুন দিয়েছিলেন বীর স্বাধীনতা সংগ্রামী মঙ্গল পান্ডে

ব্রিটিশের বিরুদ্ধে ক্ষোভের বারুদে আগুন দিয়েছিলেন বীর স্বাধীনতা সংগ্রামী মঙ্গল পান্ডে

2 years ago
ইসরাইলের জনগণ পথে নেমেছে, নেতানিয়াহুর বাড়ির সামনে ব্যাপক বিক্ষোভ, গ্রেপ্তার ১২

ইসরাইলের জনগণ পথে নেমেছে, নেতানিয়াহুর বাড়ির সামনে ব্যাপক বিক্ষোভ, গ্রেপ্তার ১২

1 year ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • জেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.