ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেও নির্দিষ্ট সরকারি সুবিধা পাওয়ার অধিকার থাকবে: রেশন ইস্যুতে হাইকোর্টে যাওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Saturday, July 18, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেও নির্দিষ্ট সরকারি সুবিধা পাওয়ার অধিকার থাকবে: রেশন ইস্যুতে হাইকোর্টে যাওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

Umar Faruque টিডিএন বাংলা
July 17, 2026
| দেশ

সুপ্রিম কোর্ট মৌখিকভাবে পর্যবেক্ষণ করেছে যে, পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (SIR) প্রক্রিয়ার পর ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরাও রেশনসহ নির্দিষ্ট সরকারি সুবিধা পাওয়ার অধিকারী।
খবর লাইভ ল’ ডট ইন এর।

প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি. মোহানার বেঞ্চ মহিবুল্লা মণ্ডলের একটি আবেদন শুনছিল। তিনি অভিযোগ করেন, রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের জুন মাসের নির্দেশের জেরে তাঁর রেশন কার্ড বাতিল বা স্থগিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাই রেশন কার্ডের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নেওয়ার নির্দেশ চেয়েছিলেন তিনি।
এছাড়া, ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভর্তুকিযুক্ত খাদ্যশস্য সরবরাহ অব্যাহত রাখার আবেদনও জানান তিনি।
তবে সুপ্রিম কোর্টের মত, এই ধরনের প্রতিকার কলকাতা হাইকোর্টই কার্যকরভাবে দিতে পারে। তাই আবেদনকারীকে হাইকোর্টে যাওয়ার স্বাধীনতা দিয়ে মামলাটি নিষ্পত্তি করা হয়।

প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, “আপনি ঠিকই বলেছেন। ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেও আপনি কিছু সরকারি সুবিধা পাওয়ার অধিকারী। তবে সেই সুবিধা হাইকোর্টই দিতে পারে। পরে যদি আপনার আপিল গ্রহণ করা হয়, তাহলে পুরো বিষয়টিই নিষ্প্রয়োজন হয়ে যাবে।”

আবেদনকারীর পক্ষে সিনিয়র আইনজীবী শাদান ফারাসাত বিহারের উদাহরণ তুলে ধরে বলেন, আদালত ইতিমধ্যেই একটি নীতি নির্ধারণ করেছে। তাই কোনও একটি মামলায় সেই অবস্থান স্পষ্ট করে দেওয়া উচিত।
এর জবাবে প্রধান বিচারপতি বলেন, “একটি নয়, প্রয়োজন হলে ১০০টি মামলাতেও আমরা বিষয়টি স্পষ্ট করব। তবে আমাদের বিশ্বাস, হাইকোর্টগুলিকে সে সুযোগ দিতে হবে না। তারা বিষয়টি ভালোভাবেই বুঝবে। আপনি নির্দিষ্ট সুবিধা পাওয়ার অধিকারী। সংশ্লিষ্ট হাইকোর্টে যান, তারা প্রয়োজনীয় নির্দেশ দেবে।”

সুপ্রিম কোর্ট আরও নির্দেশ দেয়, আবেদনকারীর আপিলটি যেন আপিল ট্রাইব্যুনাল দ্রুত শুনে সম্ভব হলে দুই মাসের মধ্যে নিষ্পত্তি করে। এরপরও যদি তাঁর অভিযোগের সমাধান না হয়, তাহলে তিনি হাইকোর্টের দ্বারস্থ হতে পারবেন।

উল্লেখ্য, বিহারের SIR প্রক্রিয়া বহাল রাখার রায়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছিল, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া মানেই কোনও ব্যক্তির নাগরিকত্ব কেড়ে নেওয়া নয়। কারণ নাগরিকত্ব নির্ধারণের চূড়ান্ত কর্তৃত্ব নির্বাচন কমিশনের নেই।

আদালত আরও জানায়, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার একমাত্র প্রভাব হলো সংশ্লিষ্ট ব্যক্তি ভোট দিতে পারবেন না এবং ভোটার তালিকায় অন্তর্ভুক্ত থাকার অধিকার হারাবেন। তবে এর ফলে তাঁর নাগরিকত্ব বা নাগরিক হিসেবে অন্যান্য অধিকার খর্ব হবে না। নাগরিকত্ব-সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি কেবল নাগরিকত্ব আইন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষই করতে পারে।

এদিকে, পশ্চিমবঙ্গে SIR-এ বাদ পড়া ব্যক্তিদের রেশন সুবিধা বন্ধ করার রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা (PIL) বর্তমানে বিচারাধীন রয়েছে।

সূত্র: লাইভ ল’ ডট ইন এর

Tags: Top NewsRationSupreme Courtvoter list
ShareTweet

Related Posts

‘ফুনসুখ ওয়াংডু সোনম ওয়াংচুক নন’, দীর্ঘদিনের ধারণা ভাঙলেন আমির খান

‘ফুনসুখ ওয়াংডু সোনম ওয়াংচুক নন’, দীর্ঘদিনের ধারণা ভাঙলেন আমির খান

July 17, 2026
0

দীর্ঘদিন ধরে প্রচলিত একটি ধারণার অবসান ঘটালেন বলিউড অভিনেতা আমির খান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ২০০৯ সালের সুপারহিট চলচ্চিত্র থ্রি...

মুর্শিদাবাদে স্কুলগাড়ি ও ট্রেনের সংঘর্ষে গ্রেপ্তার গেটম্যান, গাফিলতির অভিযোগে সাসপেন্ড ২; ঘটনাস্থলে অধীর চৌধুরী

মুর্শিদাবাদে স্কুলগাড়ি ও ট্রেনের সংঘর্ষে গ্রেপ্তার গেটম্যান, গাফিলতির অভিযোগে সাসপেন্ড ২; ঘটনাস্থলে অধীর চৌধুরী

July 17, 2026
0

মুর্শিদাবাদের বহরমপুরের কর্ণসুবর্ণে স্কুলগাড়ি ও ট্রেনের সংঘর্ষে তিনজনের মৃত্যুর ঘটনায় বড় পদক্ষেপ করল রেল কর্তৃপক্ষ। কর্তব্যে গাফিলতির অভিযোগে রেলগেটের গেটম্যান...

ঢোলা এলাকায় ৩৭তম ওফাত দিবস ও দোওয়ার মজলিশ অনুষ্ঠিত

ঢোলা এলাকায় ৩৭তম ওফাত দিবস ও দোওয়ার মজলিশ অনুষ্ঠিত

July 16, 2026
0

ঢোলা, দক্ষিণ ২৪ পরগনা, ১৪ জুলাই: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিময় পরিবেশে ঢোলা এলাকার বাৎসরিক ২৯ শে আষাঢ়, মঙ্গলবার মাদারপাড়া দরবার...

Recommended

পিরিতি

2 years ago
আমেরিকা যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে উড়োজাহাজ- হেলিকপ্টার সংঘর্ষে হতাহত বহু, ক্ষুব্ধ ট্রাম্প

আমেরিকা যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে উড়োজাহাজ- হেলিকপ্টার সংঘর্ষে হতাহত বহু, ক্ষুব্ধ ট্রাম্প

1 year ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • জেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.