ডিলিমিটেশন বিরোধী বিল পাশের সিদ্ধান্ত তামিলনাড়ু বিধানসভায়, বিজয়ের সর্বদল বৈঠক বয়কট ডিএমকে-এআইএডিএমকের - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Sunday, August 9, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

ডিলিমিটেশন বিরোধী বিল পাশের সিদ্ধান্ত তামিলনাড়ু বিধানসভায়, বিজয়ের সর্বদল বৈঠক বয়কট ডিএমকে-এআইএডিএমকের

Umar Faruque টিডিএন বাংলা
August 9, 2026
| দেশ

তামিলনাড়ু বিধানসভায় ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাসের বিরোধিতা করে একটি বিল পাশ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের সরকার। শনিবার মুখ্যমন্ত্রী বিজয়ের ডাকা সর্বদলীয় বৈঠকে এই সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়। বৈঠকের পর কংগ্রেস সাংসদ জ্যোতিমণি জানান, তামিলনাড়ুর সাংসদরা দলমত নির্বিশেষে আসন পুনর্বিন্যাসের প্রস্তাবের বিরোধিতা করবেন।জ্যোতিমণির বক্তব্য, প্রস্তাবিত ডিলিমিটেশন কার্যকর হলে দেশের গণতান্ত্রিক প্রতিনিধিত্বের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হতে পারে। কেন্দ্রের কাছে তামিলনাড়ুর অবস্থান স্পষ্ট করতে মুখ্যমন্ত্রীর এই সর্বদলীয় বৈঠককে তিনি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেন।আসন পুনর্বিন্যাসের সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা এবং কেন্দ্রীয় স্তরে তামিলনাড়ুর সব সাংসদ যাতে একই সুরে কথা বলেন, সেই লক্ষ্যেই বৈঠকের আয়োজন করা হয়েছিল। তবে বৈঠকে যোগ দেয়নি প্রধান বিরোধী দল ডিএমকে এবং এআইএডিএমকে। ফলে রাজ্যের লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে মোট ৫৭ জন সাংসদের মধ্যে মাত্র ১৯ জন বৈঠকে উপস্থিত ছিলেন।বৈঠকে মুখ্যমন্ত্রী বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে সরকারের জোটসঙ্গী কংগ্রেস, ভিসিকে, এমডিএমকে ও আইইউএমএলের সাংসদদের পাশাপাশি সিপিআই ও সিপিএমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তবে বিজয়ের দল টিভিকে-র এখনও কোনও নির্বাচিত সাংসদ নেই।বৈঠক বয়কটের কারণ ব্যাখ্যা করে ডিএমকে নেতা এ রাজা বলেন, যে বিষয় নিয়ে টিভিকে সরকার আলোচনা করছে, তার কোনও স্পষ্ট ভিত্তি নেই। তাঁর দাবি, পুরো উদ্যোগটাই প্রহসন এবং হাস্যকর।এআইএডিএমকেও পৃথক বিবৃতিতে বৈঠকের সমালোচনা করেছে। দলের বক্তব্য, কাবেরী নদীর মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে বিরোধীরা সর্বদলীয় বৈঠকের দাবি জানালেও মুখ্যমন্ত্রী তাতে গুরুত্ব দেননি। অথচ যে ডিলিমিটেশন বিল এখনও সংসদেই পেশ হয়নি, তা নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে।এদিকে, সর্বদলীয় বৈঠকের পর তামিলনাড়ু সরকার বিধানসভায় ডিলিমিটেশন বিরোধী বিল আনার বিষয়ে নিজেদের অবস্থান আরও স্পষ্ট করেছে। কেন্দ্রীয় স্তরে আসন পুনর্বিন্যাসের প্রস্তাব নিয়ে রাজনৈতিক চাপ তৈরির লক্ষ্যেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

Tags: Top NewsDelimitation BillTamilnadu GovernmentVijay Thalapathy
ShareTweet

Related Posts

৬৮ বছর বয়সে প্রয়াত লিওনেল মেসির বাবা জর্জ

৬৮ বছর বয়সে প্রয়াত লিওনেল মেসির বাবা জর্জ

August 9, 2026
0

৬৮ বছর বয়সে প্রয়াত হলেন আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির বাবা জর্জ মেসি। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। আর্জেন্টিনার রোসারিওর...

মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের কেন্দ্র–বিরোধী সংঘাত, রিজিজুকে পাল্টা জবাব রাহুলের

মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের কেন্দ্র–বিরোধী সংঘাত, রিজিজুকে পাল্টা জবাব রাহুলের

August 9, 2026
0

মহিলা সংরক্ষণ আইন কার্যকর করা নিয়ে ফের প্রকাশ্যে কেন্দ্রীয় সরকার ও বিরোধীদের সংঘাত। ২০২৩ সালে সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হওয়া মহিলা...

‘দেশে চাকরি নেই, শিক্ষার শংসাপত্রেরও মূল্য নেই’, কেন্দ্রকে নিশানা রাহুল গান্ধীর

‘দেশে চাকরি নেই, শিক্ষার শংসাপত্রেরও মূল্য নেই’, কেন্দ্রকে নিশানা রাহুল গান্ধীর

August 9, 2026
0

দেশের কর্মসংস্থান ও শিক্ষাব্যবস্থা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর দাবি, দেশে কর্মসংস্থানের সুযোগ কমে...

Recommended

নাগপুরের তৈরি স্ক্রিপ্টে ভাগাভাগির রাজনীতি করছে বিজেপি-তৃণমূল, বললেন সেলিম

নাগপুরের তৈরি স্ক্রিপ্টে ভাগাভাগির রাজনীতি করছে বিজেপি-তৃণমূল, বললেন সেলিম

1 year ago
টিকারামপুরে গ্রামীণ চিকিৎসকদের নিয়ে অনুষ্ঠিত হলো অভিনব ইফতার মজলিস

টিকারামপুরে গ্রামীণ চিকিৎসকদের নিয়ে অনুষ্ঠিত হলো অভিনব ইফতার মজলিস

1 year ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • জেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.