তৃষাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে গ্রেপ্তার উদয়নিধি স্ট্যালিন, হাইকোর্টের নির্দেশে মিলল জামিন - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Thursday, August 6, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

তৃষাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে গ্রেপ্তার উদয়নিধি স্ট্যালিন, হাইকোর্টের নির্দেশে মিলল জামিন

Umar Faruque টিডিএন বাংলা
August 5, 2026
| দেশ

তামিল অভিনেত্রী তৃষাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে তামিলনাড়ুর বিরোধী দলনেতা ও প্রাক্তন উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিনকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। মঙ্গলবার মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের নির্দেশে পুলিশ তাঁকে আটক করে। তবে জিজ্ঞাসাবাদের পরই মাদ্রাজ হাইকোর্ট তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করলে সেদিন রাতেই থানা থেকে মুক্তি পান তিনি। আদালত তদন্তে পূর্ণ সহযোগিতা করার নির্দেশও দিয়েছে।

ঘটনার সূত্রপাত তাঞ্জাভুরে ডিএমকের এক জনসভায়। সেখানে কাবেরী নদীর জলবণ্টন ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে উদয়নিধি নাকি অভিনেত্রী তৃষাকে উদ্দেশ্য করে ইঙ্গিতপূর্ণ ও অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। সভায় উপস্থিত সমর্থকদের স্লোগানের পর তাঁর মন্তব্য ঘিরেই বিতর্কের সৃষ্টি হয়। যদিও উদয়নিধি অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি পুরো বক্তব্য জুড়েই কেবল কাবেরী নদীর জলবণ্টন নিয়েই কথা বলেছেন এবং কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেননি।

অভিযোগের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিষয়টি রাজনৈতিক রূপ নেয়। অভিনেতা থেকে রাজনীতিতে আসা মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়, যাঁর সঙ্গে তৃষার দীর্ঘদিনের পেশাগত ও ব্যক্তিগত বন্ধুত্ব নিয়ে তামিল চলচ্চিত্র জগতে বহু আলোচনা রয়েছে, দ্রুত পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বলে জানা গেছে। অভিযোগ ওঠার ২৪ ঘণ্টার মধ্যেই উদয়নিধিকে গ্রেপ্তার করা হয়।

উদয়নিধির গ্রেপ্তারকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জেলায় বিজয়ের দল টিভিকে (TVK) এবং ডিএমকে সমর্থকদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের খবরও সামনে এসেছে।

উল্লেখ্য, কাবেরী নদীর জলবণ্টন ইস্যু বহু বছর ধরেই কর্নাটক ও তামিলনাড়ুর মধ্যে রাজনৈতিক ও আইনি বিরোধের অন্যতম প্রধান বিষয়। সম্প্রতি এই ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তামিলনাড়ু সরকারও। সেই বিতর্কের মধ্যেই তৃষাকে ঘিরে ওঠা এই অভিযোগ রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে।

Tags: Top NewsARRESTEDHigh Court BailTrisha actriesUdhayanidhi Stalin
ShareTweet

Related Posts

জম্মু- কাশ্মীরের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের সাত বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা

জম্মু- কাশ্মীরের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের সাত বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা

August 5, 2026
0

৩৭০ ও ৩৫(এ) অনুচ্ছেদ বাতিলের সাত বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় দাবি করেন,...

মুসলিম ব্যক্তিগত আইনে বৈধ বিয়ে হলে বিধবার পারিবারিক পেনশনের অধিকার রয়েছে, বললো পাটনা হাইকোর্ট

মুসলিম ব্যক্তিগত আইনে বৈধ বিয়ে হলে বিধবার পারিবারিক পেনশনের অধিকার রয়েছে, বললো পাটনা হাইকোর্ট

August 5, 2026
0

মুসলিম ব্যক্তিগত আইন অনুযায়ী বৈধভাবে বিবাহিত কোনও বিধবাকে মৃত সরকারি কর্মীর পারিবারিক পেনশন থেকে বঞ্চিত করা যায় না। এক গুরুত্বপূর্ণ...

জন্ম-মৃত্যুর নথিভুক্তিতে বড় পরিবর্তনের পথে কেন্দ্র, দেরি হলে লাগবে ম্যাজিস্ট্রেটের অনুমতি

জন্ম-মৃত্যুর নথিভুক্তিতে বড় পরিবর্তনের পথে কেন্দ্র, দেরি হলে লাগবে ম্যাজিস্ট্রেটের অনুমতি

August 5, 2026
0

জন্ম ও মৃত্যুর নথিভুক্তির দীর্ঘদিনের নিয়মে বড় পরিবর্তনের উদ্যোগ নিল কেন্দ্র সরকার। নির্ধারিত সময়ের অনেক পরে জন্ম বা মৃত্যুর তথ্য...

Recommended

ইউটিউব দেখে নিজেই নিজের অপারেশন! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি যুবক

ইউটিউব দেখে নিজেই নিজের অপারেশন! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি যুবক

1 year ago

বিশ্বের সবথেকে রহস্যময় পরিবার

2 years ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • জেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.