এআই-নির্ভর অনলাইন প্রতারণার ফাঁদ, দেশবাসীকে সতর্ক করল স্বরাষ্ট্র মন্ত্রক - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Saturday, June 13, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

এআই-নির্ভর অনলাইন প্রতারণার ফাঁদ, দেশবাসীকে সতর্ক করল স্বরাষ্ট্র মন্ত্রক

Umar Faruque টিডিএন বাংলা
June 12, 2026
| বিজ্ঞান ও প্রযুক্তি

দেশজুড়ে ক্রমশ বাড়ছে অনলাইন প্রতারণার ঘটনা। প্রতিদিনই প্রতারকদের ফাঁদে পড়ে বিপুল অর্থ খুইয়ে সর্বস্বান্ত হচ্ছেন বহু মানুষ। এই পরিস্থিতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নতুন ধরনের সাইবার জালিয়াতির বিষয়ে দেশবাসীকে সতর্ক করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার জানিয়েছে, ডিপফেক প্রযুক্তির সাহায্যে ভুয়ো পরিচয় তৈরি করে অভিনব কায়দায় প্রতারণা চালানো হচ্ছে। সাধারণ নাগরিকদের পাশাপাশি ব্যাঙ্ক এবং ফিনটেক সংস্থাগুলিকেও বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আই৪সি-র আধিকারিকদের মতে, সোশ্যাল মিডিয়া, মেসেজিং অ্যাপ, চাকরির পোর্টাল, ডেটিং সাইট কিংবা ফোনকলের মাধ্যমে প্রথমে সম্ভাব্য শিকারদের সঙ্গে যোগাযোগ করছে প্রতারকরা। এরপর ভিডিও কলের মাধ্যমে চুপিসারে রেকর্ড করা হচ্ছে ব্যক্তির চোখের পাতা ফেলা, কথা বলার ধরন, মাথা নাড়ানো কিংবা স্ক্রিনের দিকে তাকানোর মতো বিভিন্ন অভিব্যক্তি।

এই তথ্য ব্যবহার করে অত্যাধুনিক এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা হচ্ছে ডিপফেক ভিডিও এবং নকল পরিচয়। পরে সেই ভুয়ো ভিডিও ব্যবহার করে অনলাইন ফেসিয়াল ভেরিফিকেশন, কেওয়াইসি আপডেট বা অ্যাকাউন্ট পুনরুদ্ধারের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় প্রবেশাধিকার আদায় করছে প্রতারকরা। একবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ডিজিটাল ওয়ালেটের নিয়ন্ত্রণ হাতে পেলেই মুহূর্তের মধ্যে টাকা সরিয়ে ফেলছে তারা।
এই ধরনের প্রতারণা থেকে বাঁচতে অপরিচিত ব্যক্তির সঙ্গে ভিডিও কলে ব্যক্তিগত তথ্য শেয়ার না করার পরামর্শ দিয়েছে আই৪সি। পাশাপাশি সন্দেহজনক লিঙ্ক, অ্যাপ বা অনলাইন অনুরোধ সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে সাইবার অপরাধের ধরনও বদলাচ্ছে, তাই ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকাই এখন সবচেয়ে বড় সুরক্ষা।

Tags: Top NewsAi TrapsAmit ShahHome MinisterOnline TrapsTDN Bangla
ShareTweet

Related Posts

দুর্গাপুজোর অনুদানে বড় বদল, প্রয়োজন অনুযায়ী টাকা পাবে ক্লাব: জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

দুর্গাপুজোর অনুদানে বড় বদল, প্রয়োজন অনুযায়ী টাকা পাবে ক্লাব: জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

June 12, 2026
0

পরিবর্তনের বাংলায় দুর্গাপুজোর অনুদান নিয়েও বড় সিদ্ধান্তের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার নিউটাউনের একটি অনুষ্ঠানে পুজো অনুদান নিয়ে নিজের...

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর দাপট, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জয়ের সূচনা; তিন লাল কার্ডে উত্তপ্ত লড়াই

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর দাপট, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জয়ের সূচনা; তিন লাল কার্ডে উত্তপ্ত লড়াই

June 12, 2026
0

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে নিজেদের সমর্থকদের সামনে দুর্দান্ত জয় দিয়ে অভিযান শুরু করল স্বাগতিক মেক্সিকো। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা...

সাড়ে ৫ ঘণ্টার ম্যারাথন জেরা, ফের ১৪ জুন তলব অভিষেককে; ভবানী ভবন থেকে সরাসরি মমতার বাড়িতে

সাড়ে ৫ ঘণ্টার ম্যারাথন জেরা, ফের ১৪ জুন তলব অভিষেককে; ভবানী ভবন থেকে সরাসরি মমতার বাড়িতে

June 12, 2026
0

সই জালিয়াতি মামলায় টানা প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর গভীর রাতে সিআইডির সদর দপ্তর ভবানী ভবন থেকে...

Recommended

ঋণের চাপে গোটা পরিবারের আত্মঘাতী সিদ্ধান্ত— হায়দ্রাবাদে মর্মান্তিক ঘটনা

ঋণের চাপে গোটা পরিবারের আত্মঘাতী সিদ্ধান্ত— হায়দ্রাবাদে মর্মান্তিক ঘটনা

1 year ago
লালগোলায় স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে থ্যালাসেমিয়া পরীক্ষা শিবির

লালগোলায় স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে থ্যালাসেমিয়া পরীক্ষা শিবির

1 year ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • জেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.