বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছেন লিওনেল মেসি, কলম্বাসের বিপক্ষে ফিরতে প্রস্তুত আর্জেন্টাইন অধিনায়ক - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Sunday, November 1, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছেন লিওনেল মেসি, কলম্বাসের বিপক্ষে ফিরতে প্রস্তুত আর্জেন্টাইন অধিনায়ক

Umar Faruque টিডিএন বাংলা
August 1, 2026
| খেলা

২০২৬ বিশ্বকাপ শেষের বিরতি কাটিয়ে আবারও ক্লাব ফুটবলে ফিরতে চলেছেন লিওনেল মেসি। ছুটি শেষে ইতোমধ্যেই ইন্টার মায়ামির অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে রবিবার কলম্বাস ক্রুর বিপক্ষে মেজর লিগ সকারের ম্যাচ দিয়েই বিশ্বকাপের পর প্রথমবার প্রতিযোগিতামূলক ফুটবলে মাঠে নামবেন আর্জেন্টাইন তারকা।

শুক্রবার দলের অনুশীলনে যোগ দেন মেসি। তাঁর সঙ্গে দলে ফিরেছেন আর্জেন্টিনা জাতীয় দলের সতীর্থ রদ্রিগো দে পলও। আসন্ন ম্যাচের দলে দু’জনকেই রাখা হয়েছে।

ম্যাচের আগে ইন্টার মায়ামির কোচ গিয়ের্মো হোয়োস জানান, মেসি খুব অল্প সময় আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন। তাই তিনি খেলবেন কি না, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে মেসি ও রদ্রিগো দে পলের প্রত্যাবর্তনে দল আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এদিকে, মেসিকে ছাড়াও দুর্দান্ত ছন্দে রয়েছে ইন্টার মায়ামি। ১৭ ম্যাচে ১২টি জয় ও একটি ড্র নিয়ে দলের সংগ্রহ ৩৭ পয়েন্ট। গত ৯ মে থেকে শুরু হওয়া জয়ের ধারাবাহিকতা ধরে রেখে টানা সপ্তম জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে তারা।

২০২৪ সালের সাপোর্টার্স শিল্ডজয়ী ইন্টার মায়ামি এবারও শিরোপা লড়াইয়ে অন্যতম দাবিদার। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ন্যাশভিলের থেকে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে দলটি। তাই বিশ্বকাপের পর মেসির প্রত্যাবর্তনের ম্যাচটি সমর্থকদের পাশাপাশি শিরোপা দৌড়ের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Tags: Top NewsCalumbasFifa World CupLionel Messi
ShareTweet

Related Posts

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর সঙ্গে জোটের আহ্বান মার্কিন ইহুদিদের

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর সঙ্গে জোটের আহ্বান মার্কিন ইহুদিদের

October 30, 2026
0

ইসরায়েলের পার্লামেন্ট নেসেট নির্বাচনে কোনও দল বা জোট একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।...

দুর্গাপুজোর পাস বিক্রি মামলায় গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন

দুর্গাপুজোর পাস বিক্রি মামলায় গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন

October 28, 2026
0

দুর্গাপুজোর প্রিভিউ শো ও এন্ট্রি পাস বিক্রিকে কেন্দ্র করে আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা চন্দননগরের প্রাক্তন...

ভোটের আগে তেল আবিবে পারমাণবিক বিস্ফোরণের এআই ছবি পোস্ট নেতানিয়াহুর, তীব্র বিতর্ক ইজরায়েলে

ভোটের আগে তেল আবিবে পারমাণবিক বিস্ফোরণের এআই ছবি পোস্ট নেতানিয়াহুর, তীব্র বিতর্ক ইজরায়েলে

October 26, 2026
0

ইজরায়েলের জাতীয় নির্বাচনের ঠিক আগে সামাজিক মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি পারমাণবিক বিস্ফোরণের একটি ছবি প্রকাশ করে বিতর্কে...

Recommended

শুভেন্দুর ‘চ্যাংদোলা’ মন্তব্যে তপ্ত রাজনীতি, পুলিশে অভিযোগ করল কংগ্রেস

শুভেন্দুর ‘চ্যাংদোলা’ মন্তব্যে তপ্ত রাজনীতি, পুলিশে অভিযোগ করল কংগ্রেস

2 years ago
প্রতীকী ছবি। সৌজন্যে: পার্স টুডে

আমেরিকার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়গুলোতে মুসলিম ছাত্ররা বৈষম্যের শিকার!

2 years ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • জেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.