বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছেন লিওনেল মেসি, কলম্বাসের বিপক্ষে ফিরতে প্রস্তুত আর্জেন্টাইন অধিনায়ক - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Wednesday, September 16, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছেন লিওনেল মেসি, কলম্বাসের বিপক্ষে ফিরতে প্রস্তুত আর্জেন্টাইন অধিনায়ক

Umar Faruque টিডিএন বাংলা
August 1, 2026
| খেলা

২০২৬ বিশ্বকাপ শেষের বিরতি কাটিয়ে আবারও ক্লাব ফুটবলে ফিরতে চলেছেন লিওনেল মেসি। ছুটি শেষে ইতোমধ্যেই ইন্টার মায়ামির অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে রবিবার কলম্বাস ক্রুর বিপক্ষে মেজর লিগ সকারের ম্যাচ দিয়েই বিশ্বকাপের পর প্রথমবার প্রতিযোগিতামূলক ফুটবলে মাঠে নামবেন আর্জেন্টাইন তারকা।

শুক্রবার দলের অনুশীলনে যোগ দেন মেসি। তাঁর সঙ্গে দলে ফিরেছেন আর্জেন্টিনা জাতীয় দলের সতীর্থ রদ্রিগো দে পলও। আসন্ন ম্যাচের দলে দু’জনকেই রাখা হয়েছে।

ম্যাচের আগে ইন্টার মায়ামির কোচ গিয়ের্মো হোয়োস জানান, মেসি খুব অল্প সময় আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন। তাই তিনি খেলবেন কি না, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে মেসি ও রদ্রিগো দে পলের প্রত্যাবর্তনে দল আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এদিকে, মেসিকে ছাড়াও দুর্দান্ত ছন্দে রয়েছে ইন্টার মায়ামি। ১৭ ম্যাচে ১২টি জয় ও একটি ড্র নিয়ে দলের সংগ্রহ ৩৭ পয়েন্ট। গত ৯ মে থেকে শুরু হওয়া জয়ের ধারাবাহিকতা ধরে রেখে টানা সপ্তম জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে তারা।

২০২৪ সালের সাপোর্টার্স শিল্ডজয়ী ইন্টার মায়ামি এবারও শিরোপা লড়াইয়ে অন্যতম দাবিদার। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ন্যাশভিলের থেকে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে দলটি। তাই বিশ্বকাপের পর মেসির প্রত্যাবর্তনের ম্যাচটি সমর্থকদের পাশাপাশি শিরোপা দৌড়ের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Tags: Top NewsCalumbasFifa World CupLionel Messi
ShareTweet

Related Posts

২০০ বছর পর পরিবারে কন্যাসন্তান, মহারাষ্ট্রে ফুলে সাজানো রথে রাজকীয় বরণ

২০০ বছর পর পরিবারে কন্যাসন্তান, মহারাষ্ট্রে ফুলে সাজানো রথে রাজকীয় বরণ

September 3, 2026
0

দুই শতাব্দীর অপেক্ষা। এক-দু’টি বছর নয়, টানা পাঁচ প্রজন্ম ধরে যে ঘরে কন্যাসন্তানের মুখ দেখার অপেক্ষা ছিল, অবশেষে সেই প্রতীক্ষার...

ধর্মীয় স্বাধীনতা এবং ইসলামি ব্যক্তিগত আইন রক্ষার দাবিতে দেশব্যাপী গণআন্দোলনের ডাক মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের

ধর্মীয় স্বাধীনতা এবং ইসলামি ব্যক্তিগত আইন রক্ষার দাবিতে দেশব্যাপী গণআন্দোলনের ডাক মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের

September 2, 2026
0

ভারতের সংবিধান, ধর্মীয় স্বাধীনতা এবং শরিয়া বা ইসলামি ব্যক্তিগত আইন রক্ষার দাবিতে দেশব্যাপী জনআন্দোলনের ঘোষণা দিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল...

সুপ্রিম কোর্টে স্বস্তি আন্দোলনকারীদের, এফআইআর বাতিলের পর ৫ সেপ্টেম্বরের মিছিল প্রত্যাহার ককরোচ জনতা পার্টির

সুপ্রিম কোর্টে স্বস্তি আন্দোলনকারীদের, এফআইআর বাতিলের পর ৫ সেপ্টেম্বরের মিছিল প্রত্যাহার ককরোচ জনতা পার্টির

September 2, 2026
0

প্রশ্নফাঁসের অভিযোগ এবং তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন করা বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর বাতিল করল সুপ্রিম...

Recommended

ইসরায়েলি হামলায় মারা ইরানের সেনাপ্রধান হোসেইন সালামি

ইসরায়েলি হামলায় মারা ইরানের সেনাপ্রধান হোসেইন সালামি

1 year ago
বিকৃতমনা ছেলেকে পাঁচ টুকরো করল মা

বিকৃতমনা ছেলেকে পাঁচ টুকরো করল মা

2 years ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • জেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.