আর বিশ্বকাপ খেলবেন না! অবসরের ঘোষণা লিওনেল মেসির

আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন দেশটির অধিনায়ক ও কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি।
সোমবার নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় জাতীয় দল ছাড়ার সিদ্ধান্তের কথা জানান তিনি।

মেসি লিখেছেন, দীর্ঘ সময় ভেবেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। আর্জেন্টিনার জার্সির জন্য পুরো ক্যারিয়ারজুড়ে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু এখন তাঁর মনে হচ্ছে, আর দেওয়ার মতো কিছু অবশিষ্ট নেই। একই সঙ্গে জাতীয় দলে উঠে আসা তরুণদের সুযোগ করে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
কত রাত, কত কান্না, কত হতাশা…
তারপরও হাল ছাড়েননি তিনি।
একসময় যে মেসিকে নিয়ে প্রশ্ন উঠেছিল-
“তিনি কি কখনও আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিতে পারবেন?”

সেই মেসিই শেষ পর্যন্ত ২০২২ সালে হাতে তুলেছেন বিশ্বকাপ। ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০০৮ অলিম্পিক স্বর্ণপদক-আর্জেন্টিনার জার্সিতে একের পর এক ইতিহাস লিখেছেন তিনি।
মেসি জানান, ২০২৬ বিশ্বকাপের ফাইনালের দুই দিন পর, ২১ জুলাই তিনি বিদায়ের বার্তাটি লিখেছিলেন। তবে বাবার মৃত্যুর পর জাতীয় দল ছাড়ার সিদ্ধান্তে তিনি আরও দৃঢ় হন।
বিদায়ী বার্তায় গত দুই দশক ধরে পাশে থাকার জন্য আর্জেন্টিনার সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। কৃতজ্ঞতা জানিয়েছেন পরিবার, কোচ, সতীর্থ এবং জাতীয় দলের কর্মকর্তাদের প্রতিও।
একটা প্রজন্ম মেসিকে দেখে বড় হয়েছে।
একটা প্রজন্ম তাঁর গোল দেখে আনন্দে কেঁদেছে।
তাঁর হারে কেঁদেছে।
তাঁর জয়ে রাস্তায় নেমেছে।
আজ সেই মানুষটাই বলছেন—
এবার বিদায়ের সময়!

তবে আর্জেন্টিনা জাতীয় দলের নিকো পাজ ফেসবুক পেজে লিখেছেন, ‘না, লিওওও। তোমার দেওয়ার মতো আরও অনেক বাকি আছে।’


অন্যদিকে এনজো ফার্নান্দেজ লিখেছেন, ‘তোমাকে ছাড়া পরবর্তী জাতীয় দলের ক্যাম্পের কথা কল্পনা করা সত্যিই কঠিন। মাঠে তোমাকে ১০ নম্বর জার্সি পরতে আর না দেখাটা-,এত বছর ধরে অভ্যস্ত চোখের কাছে বিষয়টি অসম্ভব বলে মনে হয়। ইতিহাসের অংশ হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমরা তোমাকে খুব মিস করব, অধিনায়ক।’

Exit mobile version