এসআইআর বাতিলের দাবিতে ফের আন্দোলনে সিজেপি, শনিবার কোচিতে বিক্ষোভের ডাক - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Friday, November 6, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

এসআইআর বাতিলের দাবিতে ফের আন্দোলনে সিজেপি, শনিবার কোচিতে বিক্ষোভের ডাক

টিডিএন বাংলা টিডিএন বাংলা
November 6, 2026
| রাজ্য

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বাতিলের দাবিতে ফের আন্দোলনে নামছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এবার কেরলের কোচিতে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে দলটি। আগামী শনিবার, ৭ নভেম্বর কোচির রাজেন্দ্র ময়দানে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন সিজেপি প্রধান অভিজিৎ দিপকে। তবে দলের পরিচিত দুই মুখ সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা এই কর্মসূচিতে অংশ নেবেন না।

বৃহস্পতিবার সমাজমাধ্যমে কর্মসূচির কথা ঘোষণা করে সিজেপি এর নাম দিয়েছে ‘কোচিতে যন্তরমন্তর’। দলের তরফে জানানো হয়েছে, শনিবার বিকেল ৪টেয় এই বিক্ষোভ শুরু হবে। কর্মসূচিতে দিপকে ছাড়াও উপস্থিত থাকবেন দলের সাউথ জোনের প্রধান বিজয় মাল্লাঙ্গি এবং ন্যাশনাল সেক্রেটারি আফরিন নওয়াজ।

এর আগে গত মাসে এসআইআর বাতিল এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিলেন সিজেপি নেতারা। কিন্তু মুম্বই থেকে তাঁদের বিমান দিল্লিতে পৌঁছতেই পুলিশ অভিজিৎ দিপকে-সহ তিন নেতাকে গ্রেফতার করে। পরে শান্তি ভঙ্গ না করার শর্তে তাঁদের মুক্তি দেওয়া হয়।

এর কয়েক দিন পর সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা জাতীয় পতাকা হাতে লোহার গেট টপকে যন্তরমন্তরে প্রবেশ করেন। তাঁদের গ্রেফতার করে তিহাড় জেলে পাঠানো হয়েছিল। বর্তমানে দু’জনেই জামিনে মুক্ত। ওই ঘটনার পর এই প্রথম বড় কোনও আন্দোলনের কর্মসূচি ঘোষণা করল সিজেপি।

সম্প্রতি দিল্লির রামলীলা ময়দানে এসআইআর বাতিল এবং জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের আয়োজন করেছিল কংগ্রেসের নেতৃত্বাধীন বিজেপিবিরোধী জোট। ছাত্র সংগঠনগুলিও তাতে যোগ দেয়। তবে সেই কর্মসূচি থেকে দূরত্ব বজায় রেখেছিল সিজেপি। অভিজিৎ দিপকে জানিয়েছিলেন, আন্দোলনকে সমর্থন করলেও সরাসরি যোগ দেবেন না। তাঁর দাবি ছিল, এতে দলের নিরপেক্ষ ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। এবার সেই সিজেপিই কোচিতে নতুন কর্মসূচির ডাক দিল।

Tags: Top News
ShareTweet
টিডিএন বাংলা

টিডিএন বাংলা

Related Posts

‘জনস্বার্থে বার্তা: ট্রাম্প এখনও আপনাদের প্রেসিডেন্ট’, সোশ্যাল মিডিয়ায় পোষ্ট হোয়াইট হাউসের

‘জনস্বার্থে বার্তা: ট্রাম্প এখনও আপনাদের প্রেসিডেন্ট’, সোশ্যাল মিডিয়ায় পোষ্ট হোয়াইট হাউসের

November 5, 2026
0

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বিরোধী ডেমোক্রেটিক পার্টির উল্লেখযোগ্য সাফল্যের পরও দেশের প্রশাসনিক ক্ষমতায় রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান স্পষ্ট করে বার্তা...

মার্কিন সিনেট নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী নাবিলা সৈয়দ

মার্কিন সিনেট নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী নাবিলা সৈয়দ

November 4, 2026
0

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত ২৭ বছর বয়সি মুসলিম তরুণী নাবিলা সৈয়দ। ডেমোক্রেটিক পার্টির...

আমেরিকার মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

আমেরিকার মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

November 4, 2026
0

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল–সাইদ। এই জয়ের মধ্য...

Recommended

১৮ দিনের অনশনে সোনম ওয়াংচুক, শারীরিক অবস্থার অবনতির দাবি; ‘জোরকরে খাওয়ানো’-এর আর্জি দিল্লি হাইকোর্টে

১৮ দিনের অনশনে সোনম ওয়াংচুক, শারীরিক অবস্থার অবনতির দাবি; ‘জোরকরে খাওয়ানো’-এর আর্জি দিল্লি হাইকোর্টে

4 months ago
শিক্ষায় বৈষম্য নিয়ে সরব রাহুল গান্ধী, পাল্টা আক্রমণ বিজেপির

‘আমি সরকারকে অনুরোধ করছি না, আমি তাদের দায়িত্ব স্মরণ করিয়ে দিচ্ছি’, পাকিস্তানী হামলায় ক্ষতিগ্রস্তদের জন্য পুনর্বাসন প্যাকেজ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি রাহুল গান্ধীর

1 year ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • জেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.