উত্তর ২৪ পরগনার হাড়োয়া রোড স্টেশন সংলগ্ন ফ্রন্টপেজ গ্রুপ অফ ইনস্টিটিউশনের ইংরেজি মাধ্যম বিদ্যালয় ফ্রন্টপেজ পাবলিক স্কুলে অনুষ্ঠিত হল বিজ্ঞান প্রদর্শনী। সারাদিন ধরে চলা এই অনুষ্ঠানে পড়ুয়ারা বিজ্ঞানের নানা উদ্ভাবনী মডেল ও প্রকল্প প্রদর্শন করে।
ভারতীয় মহাকাশযানের মডেল, স্বয়ংক্রিয় সেন্সরচালিত রাস্তার আলো, মানবহৃদপিণ্ডে রক্ত সঞ্চালন প্রক্রিয়া, অগ্ন্যুৎপাত, শব্দতরঙ্গ, স্বয়ংক্রিয় অগ্নি সতর্কীকরণ ব্যবস্থা, ভূমিকম্প সতর্কীকরণ ব্যবস্থা, বায়ুদূষণ প্রতিরোধ এবং জল সংরক্ষণের মতো বিভিন্ন বিষয়ের উপর মডেল তৈরি করে প্রদর্শনীতে অংশ নেয় ছাত্রছাত্রীরা। তাদের তৈরি মডেলগুলি দর্শকদের নজর কাড়ে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রন্টপেজ গ্রুপের চেয়ারম্যান মাওলানা কামরুজ্জামান, বিদ্যালয়ের প্রিন্সিপাল শেখ মুহাম্মদ শামীম, ফ্রন্টপেজ গার্লস অ্যাকাডেমির প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, ফ্রন্টপেজ বয়েজ অ্যাকাডেমির প্রধান শিক্ষক সৈকত প্রামাণিক এবং ফ্রন্টপেজ ফার্মেসি কলেজের প্রিন্সিপাল মোজাম্মেল হক-সহ বিশিষ্ট ব্যক্তিরা। অভিভাবক-অভিভাবিকারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পড়ুয়াদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।




