নভেম্বরের মাঝামাঝি সময়ে আচমকাই ঝড়, বৃষ্টি ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের একাধিক জেলা। বুধবার জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও মালদহের বিভিন্ন এলাকায় প্রবল শিলাবৃষ্টি ও দমকা হাওয়ায় জনজীবনের পাশাপাশি কৃষিকাজেও ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। কোথাও রাস্তা ও মাঠ ঢেকে গিয়েছে শিলার সাদা চাদরে, কোথাও ঝড়ের দাপটে মাটিতে শুয়ে পড়েছে পাকা ধানের গাছ। অসময়ের এই দুর্যোগে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।উত্তর দিনাজপুরের রায়পাড়ায় শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপটে মাটিতে লুটিয়ে পড়েছে বিখ্যাত তুলাইপাঞ্জি ধানের গাছ। জেলার বিভিন্ন এলাকায় মেঘের গর্জন, ঝড় ও কয়েক পশলা বৃষ্টিতে বিপর্যস্ত হয় স্বাভাবিক জনজীবন। কোথাও কোথাও রাস্তার উপর জমে থাকা শিলায় সাদা হয়ে যায় চারপাশ। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব সামনে আসেনি।অন্যদিকে, জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের বিস্তীর্ণ এলাকায় তীব্র শিলাবৃষ্টি হয়েছে। শিলার আঘাতে বেশ কিছু বাড়ির টিনের চাল ফুটো হয়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছে। স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। রাজগঞ্জ ছাড়াও জেলার বিভিন্ন প্রান্তে ঝড়বৃষ্টির খবর মিলেছে। সেবক এলাকাতেও শিলাবৃষ্টি হয়েছে। প্রবল বৃষ্টির জেরে কয়েকটি জায়গায় যান চলাচল ব্যাহত হয়।মালদহের হবিবপুরের মানিকোরাতেও আচমকা শিলাবৃষ্টি হয়। দুর্যোগের জেরে সেখানে কালীপুজোর জন্য তৈরি একটি গেট ভেঙে পড়ে। আচমকা আবহাওয়ার এই পরিবর্তনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।শুধু উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গের হাওড়া ও হুগলির বিভিন্ন এলাকাতেও দমকা হাওয়া ও শিলাবৃষ্টির খবর পাওয়া গিয়েছে। সবচেয়ে বেশি উদ্বেগ বাড়ছে কৃষকদের মধ্যে। কারণ, এই সময় উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় শীতকালীন সবজি চাষের প্রস্তুতি ও রোপণের কাজ চলে। পাশাপাশি মাঠে রয়েছে আমন ধান। কোথাও পাকা ধান কাটার কাজ চলছে, কোথাও ফসল এখনও মাঠেই রয়েছে। এই পরিস্থিতিতে অতিরিক্ত বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে ধানগাছ মাটিতে পড়ে যাওয়া, পাকা ধানের শিস থেকে দানা ঝরে পড়া এবং শীতকালীন সবজির বীজতলা ও সদ্য রোপণ করা চারার ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।নদিয়ার করিমপুরের কিছু জায়গাতেও চাষিদের ক্ষতি হয়েছে। এক চাষী, টিডিএন বাংলাকে বলেন,’ হঠাৎ শিলাবৃষ্টিতে সব শেষ করে দিল, কলা, পেঁপে শেষ।’
দমকা হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, চাষে ব্যাপক ক্ষতি

- Categories: জেলা
- Tags: Top Newsnorth-bengal-battered-by-gustyTDN Bangla
Related Content
আবাস যোজনার দ্বিতীয় কিস্তিতে আরও ৭ লক্ষ উপভোক্তাকে টাকা, ভুয়োদের কড়া সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
By
টিডিএন বাংলা
November 13, 2026
‘একের বিরুদ্ধে এক বিতর্কে বসলে প্রধানমন্ত্রী থাকবেন না মোদি’, চ্যালেঞ্জ রাহুল গান্ধীর
By
মোকতার হোসেন মন্ডল
November 13, 2026
আত্মজীবনীর পর এবার সোনিয়া গান্ধীকে নিয়ে বায়োপিক! সিনেমা তৈরির উদ্যোগ কংগ্রেসের
By
টিডিএন বাংলা
November 13, 2026