বয়স পেরিয়ে গেছে, চাকরির আশায় বিয়েও করেনি, ছিন্নভিন্ন জীবন নিয়ে কাঁদছেন আন্দোলনকারীরা - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Sunday, August 9, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

বয়স পেরিয়ে গেছে, চাকরির আশায় বিয়েও করেনি, ছিন্নভিন্ন জীবন নিয়ে কাঁদছেন আন্দোলনকারীরা

Umar Faruque টিডিএন বাংলা
December 13, 2024
| রাজ্য

এক বছর, দুই বছর করে চাকরির নির্দিষ্ট বয়স পেরিয়ে গেছে। আবার চাকরির আশায় বিয়েও করা হয়নি। এখন এক প্রকার ছিন্নভিন্ন জীবন নিয়ে আন্দোলন করছেন আর কাঁদছেন চাকরিপ্রার্থীরা।
পুজোতেও আনন্দ করতে পারেনি। এক এসএসসি চাকরি প্রার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন,’ জীবনের একটা বড় সময় পড়াশোনা করলাম। তারপর চাকরির জন্য প্রস্তুতি নিলাম। পাসও করলাম, প্রথম থেকেই লক্ষ্য ছিল স্কুলে চাকরি করার পর বিয়ে করবো। কিন্তু আজ পর্যন্ত চাকরিও হয়নি, বিয়ে করাও হয়নি। এখন আর বিয়ের কথা মনে পড়ে না, কিভাবে বাকি জীবনে বাবা মায়ের মুখে হাসি ফোটাবো সেই চিন্তা করছি। কী কষ্টে যে প্রতিটা দিন রাত কাটছে তা কেবল আমিই জানি’।
পূর্ব মেদিনীপুর থেকে শহীদ মিনারের কাছে মাতঙ্গিনী মূর্তির পাদদেশে আন্দোলনে এসে আপার প্রাইমারি চাকরি প্রার্থী শিশির মাইতি বলেন,’ আমার বয়স ৪১ এর বেশি। বাড়িতে বৃদ্ধা মা আছেন, চাকরি না পেলে আমি কী করে বিয়ে করবো!’
পূর্ব বর্ধমানের ইজাবুল সেখ জানান, বাড়িতে বোন রয়েছে। তাদের বিয়ে দিতে পারিনি। আমি টিউশনি করে খাই। এই অবস্থায় যদি আপার প্রাইমারিতে চাকরি না পাই তাহলে আর চাকরি পাওয়া হবেনা। যদি নিয়োগ না পাই তাহলে আমার পরিবার শেষ হয়ে যাবে। চাকরির নির্দিষ্ট বয়স পেরিয়ে গেছে বলেও আক্ষেপ তার।
বেশ কিছু মহিলারও বিয়ে হয়নি। তারা বলছেন, চাকরি পেলে বিয়ে করবো সেই আশায় বসে আছি। কিন্তু কবে নিয়োগ হবে জানা নেই।
এসএসসি, এমএসসি থেকে প্রাইমারি, আপার প্রাইমারি, সর্বত্র এমন অনেক ছেলেমেয়ে আছেন যাদের বিয়ে হয়নি। তাদের অনেকের বয়স ৪০ এর উপরে। আবার এমন অনেক মহিলার খোঁজ পাওয়া গেছে যাদের ঘরে ছোট ছোট সন্তান আছে। কেউ আবার পেটে সন্তান নিয়ে চাকরির পরীক্ষায় বসেছিলেন, কিন্তু পাস করেও চাকরি পাননি। আন্দোলনকারীদের অভিযোগ, অযোগ্যদের চাকরি দিতে গিয়ে যোগ্যদের বাদ দেওয়া হয়েছে। তাদের দাবি, সবাইকে নিয়োগ দিয়ে রাজপথ থেকে স্কুলে ফেরানো হোক।

Tags: Top NewsWest Bengal Job Protests
ShareTweet

Related Posts

৬৮ বছর বয়সে প্রয়াত লিওনেল মেসির বাবা জর্জ

৬৮ বছর বয়সে প্রয়াত লিওনেল মেসির বাবা জর্জ

August 9, 2026
0

৬৮ বছর বয়সে প্রয়াত হলেন আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির বাবা জর্জ মেসি। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। আর্জেন্টিনার রোসারিওর...

মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের কেন্দ্র–বিরোধী সংঘাত, রিজিজুকে পাল্টা জবাব রাহুলের

মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের কেন্দ্র–বিরোধী সংঘাত, রিজিজুকে পাল্টা জবাব রাহুলের

August 9, 2026
0

মহিলা সংরক্ষণ আইন কার্যকর করা নিয়ে ফের প্রকাশ্যে কেন্দ্রীয় সরকার ও বিরোধীদের সংঘাত। ২০২৩ সালে সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হওয়া মহিলা...

ডিলিমিটেশন বিরোধী বিল পাশের সিদ্ধান্ত তামিলনাড়ু বিধানসভায়, বিজয়ের সর্বদল বৈঠক বয়কট ডিএমকে-এআইএডিএমকের

ডিলিমিটেশন বিরোধী বিল পাশের সিদ্ধান্ত তামিলনাড়ু বিধানসভায়, বিজয়ের সর্বদল বৈঠক বয়কট ডিএমকে-এআইএডিএমকের

August 9, 2026
0

তামিলনাড়ু বিধানসভায় ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাসের বিরোধিতা করে একটি বিল পাশ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের সরকার। শনিবার মুখ্যমন্ত্রী বিজয়ের ডাকা...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

ইসরাইলের জনগণ পথে নেমেছে, নেতানিয়াহুর বাড়ির সামনে ব্যাপক বিক্ষোভ, গ্রেপ্তার ১২

ইসরাইলের জনগণ পথে নেমেছে, নেতানিয়াহুর বাড়ির সামনে ব্যাপক বিক্ষোভ, গ্রেপ্তার ১২

1 year ago
ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে নির্বাচন হবে, জানালেন মুহাম্মদ ইউনূস

ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে নির্বাচন হবে, জানালেন মুহাম্মদ ইউনূস

1 year ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • জেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.