ঢোলা এলাকায় ৩৭তম ওফাত দিবস ও দোওয়ার মজলিশ অনুষ্ঠিত - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Tuesday, August 18, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

ঢোলা এলাকায় ৩৭তম ওফাত দিবস ও দোওয়ার মজলিশ অনুষ্ঠিত

Umar Faruque টিডিএন বাংলা
July 16, 2026
| রাজ্য

ঢোলা, দক্ষিণ ২৪ পরগনা, ১৪ জুলাই: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিময় পরিবেশে ঢোলা এলাকার বাৎসরিক ২৯ শে আষাঢ়, মঙ্গলবার মাদারপাড়া দরবার শরীফে মরহুম সূফী নুর মোহাম্মদ ফকির সাহেব (রহঃ) এঁর ৩৭তম ওফাত দিবস উপলক্ষে পাগড়ি প্রদান ও বাৎসরিক দোওয়ার মজলিশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সূচনায় পবিত্র কুরআন তিলাওয়াত, কলেমা খতম এবং বিশেষ দোওয়ার মাধ্যমে মরহুমের রূহের মাগফিরাত কামনা করা হয়। পরবর্তীতে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত আলেম-ওলামা ও বিশিষ্ট অতিথিবৃন্দ মরহুম সূফী নুর মোহাম্মদ ফকির সাহেব (রহঃ) এঁর ধর্মীয় অবদান, মানবসেবা, আধ্যাত্মিক জীবনাদর্শ এবং সমাজ সংস্কারে তাঁর অনন্য ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।

এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরে হেজবুল্লাহ, নায়েবে কাইয়ুমুজ্জামান, পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা সওবান সিদ্দিকী সাহেব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে সুলতানুল ওয়েজিন পীরজাদা হযরত মাওলানা সানাউল্লাহ সিদ্দিকী সাহেব (ফুরফুরা শরীফ)। তাঁরা তাঁদের বক্তব্যে দ্বীনি শিক্ষা, ইসলামী আদর্শ, মানবিক মূল্যবোধ এবং সমাজে ঐক্য ও সম্প্রীতি প্রতিষ্ঠার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ১২ জন ছাত্রের পাগড়ি প্রদান পর্ব। এ সময় কুরআন শিক্ষা সম্পন্নকারী, কুরআন শরীফের সবক সমাপ্তকারী এবং কৃতী দ্বীনি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে পাগড়ি ও সম্মাননা স্মারক তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

মজলিশে ঢোলা ও পার্শ্ববর্তী এলাকার অসংখ্য ভক্ত, মুরিদ, শুভানুধ্যায়ী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল ধর্মীয় আবহ, ভ্রাতৃত্ববোধ ও আধ্যাত্মিক অনুপ্রেরণার পরিবেশ।

আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সেক্রেটারি আলহাজ্ব মাওলানা নুরুল্লাহ সাহেব, ফকির সাহেব হুজুরের ছোট নাতি ও অত্র মাদ্রাসার সভাপতি জনাব করিম বক্স মোল্লা সাহেব। এছাড়াও ফকির সাহেবের আওলাদদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব সফিউল্লাহ সাহেব, এইচ. এইচ. শাহাদাত সাহেব ও জনাব সাকিব সাহেব। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকবৃন্দ, পরিচালন সমিতির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত পরিচালিত হয়।

মাদ্রাসার সেক্রেটারি আলহাজ্ব মাওলানা নুরুল্লাহ সাহেব বলেন, “প্রতি বছরের ন্যায় এ বছরও ওফাত দিবসের এই আয়োজন অত্যন্ত সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা আশাবাদী যে, আগামী বছর থেকে অত্র মাদ্রাসায় মেশকাতুল মাসাবিহ ক্লাসের সূচনা হবে, ইনশা আল্লাহ্।এছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল অতিথি, ভক্তবৃন্দ ও শুভানুধ্যায়ীদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

Tags: Top NewsDeath AnniversaryDholaPrayer
ShareTweet

Related Posts

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, মৃত অন্তত ৬৯; ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

August 11, 2026
0

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া। সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে দেশটির পশ্চিমাঞ্চলে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ৭.৪ বলে...

কালীঘাট তৃণমূলে ফেরার ইঙ্গিত তিন বিধায়কের, মমতার নেতৃত্বেই আস্থা

কালীঘাট তৃণমূলে ফেরার ইঙ্গিত তিন বিধায়কের, মমতার নেতৃত্বেই আস্থা

August 11, 2026
0

পালাবদলের পর তৃণমূলে তৈরি হওয়া ভাঙনের আবহে এবার উল্টো স্রোতের ইঙ্গিত মিলল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে থাকা তিন বিধায়ক—বসিরহাট উত্তর কেন্দ্রের...

ছাত্রমিছিলে পুলিশি আক্রমণ নিয়ে সংসদে বিবৃতি দেবেন অমিত শাহ

ছাত্রমিছিলে পুলিশি আক্রমণ নিয়ে সংসদে বিবৃতি দেবেন অমিত শাহ

August 11, 2026
0

দিল্লিতে ছাত্রমিছিলে পুলিশের বলপ্রয়োগ নিয়ে অবশেষে সংসদে আলোচনায় রাজি হয়েছে কেন্দ্রীয় সরকার। সোমবার লোকসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের পর সংসদ...

Recommended

পশ্চিম এশিয়ার সংকটের মূল কারণ মার্কিন যুক্তরাষ্ট্র, মন্তব্য জাতিসংঘের রাশিয়ার স্থায়ী প্রতিনিধি নেবেনজিয়ার

পশ্চিম এশিয়ার সংকটের মূল কারণ মার্কিন যুক্তরাষ্ট্র, মন্তব্য জাতিসংঘের রাশিয়ার স্থায়ী প্রতিনিধি নেবেনজিয়ার

2 years ago
তীব্র বাকবিতণ্ডায় ট্রাম্প-জেলেনস্কি বৈঠক ভেস্তে গেল, বিশ্ব জুড়ে হৈচৈ

তীব্র বাকবিতণ্ডায় ট্রাম্প-জেলেনস্কি বৈঠক ভেস্তে গেল, বিশ্ব জুড়ে হৈচৈ

1 year ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • জেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.