দক্ষিণ মালদার প্রাক্তন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী বুধবার রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেনছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর (১২ জানুয়ারি ১৯৩৮- ৮ এপ্রিল ২০২৬)
পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। সপ্তাহখানেক আগে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছিল।
আবু হাসেম খাঁন চৌধুরী রাজ্য রাজনীতিতে ‘ডালু’ নামেই বেশি পরিচিত ছিলেন।
ঘটনাচক্রে, দু’দশক আগে বিধানসভা ভোটের ঠিক আগে চির বিদায় নিছিলেন আবু হাসেম খান চৌধুরীর দাদা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবিএ গনিখান চৌধুরী। দাদার মৃত্যুর পরে তিনি উপনির্বাচনে অবিভক্ত মালদহ লোকসভা থেকে সাংসদ হয়েছিলেন। আসন পুনর্বিন্যাসের পরে ২০০৯, ২০১৪ এবং ২০১৯-এর লোকসভা ভোটে মালদহ দক্ষিণ কেন্দ্র থেকে জয়ী হন। তিনি ২০১২-১৪ দ্বিতীয় ইউপিএ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীও হয়েছিলেন।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার শোকবার্তায় জানিয়েছেন, মালদা জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদ আবু হাসেম খান চৌধুরী ( ডালু) বাবুর প্রয়াণে আমরা গভীর শোকাহত।
জনকল্যাণমূলক এবং সামাজিক কর্মকাণ্ডে প্রয়াত আবু হাসেম খান চৌধুরীর ভূমিকা আক্ষরিক অর্থেই প্রয়াত জননেতা এ.বি.এ. গণিখান চৌধুরীর উত্তরাধিকার বহন করেছিলো।
ডালু বাবু’র প্রয়াণ কংগ্রেসের পরিবারের কাছে এক অপূরণীয় ক্ষতি। আমার সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক দীর্ঘ দিনের ; ব্যক্তিগত জীবনেও আমি শুভানুধ্যায়ী হারা হলাম। আমি তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গ এবং তাঁর অগণিত কর্মীসমর্থকদের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।”
অধীর রঞ্জন চৌধুরী সমাজ মাধ্যমে লিখেছেন, “আমার প্রিয় ডালু দার মৃত্যুর খবর আমাকে গভীরভাবে মর্মাহত করেছে। আমি যেন আমার অত্যন্ত কাছের একজন মানুষকে হারালাম। শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আমার গভীর সমবেদনা রইল।”
একদা কংগ্রেস নেত্রী তথা বর্তমান তৃণমুল কংগ্রেস বিধায়ক সাবিনা ইয়াসমিন বলেন,
দক্ষিণ মালদার প্রাক্তন সাংসদ আবু হাশেম খান চৌধুরীর ইন্তেকালে গভীরভাবে শোকাহত। জনসেবায় তাঁর অবদান ও মানুষের প্রতি তাঁর নিষ্ঠা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন। আমিন।
অন্যদিকে পুত্র ঈসা খাঁ চৌধুরী জানিয়েছেন,
“গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যাচ্ছে যে, আমার শ্রদ্ধেয় পিতা প্রাক্তন সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জনাব আবু হাশেম খান চৌধুরী সাহেব রাত ১০টা ১০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মরাদেহ কলকাতা থেকে মালদার উদ্দেশ্যে আজ ৯ই এপ্রিল সকাল ৭টা নাগাদ রওনা হবে।
“উনার মৃত্যু দেহ যে পথ ধরে আসবে সেই পথ গুলো নিচে দেওয়া হল”
*নতুন ডাকবাংলা মোড় মুর্শিদাবাদ.
*ফারাক্কা PTS NTPC মোড়.
*১৬ মাইল.
*কালিয়াচক চৌরঙ্গী মোড়.
*জালালপুর.
*সুজাপুর ঈদগাহ মাঠ.
*শুস্তানি.
*মালদা জেলা কংগ্রেস অফিস হায়াৎ ভবন.
তিনি জানিয়েছেন, আজ বিকেল প্রায় সাড়ে ৪’ টায় মালদার কোতওয়ালিতে অবস্থিত পৈতৃক বাসভবনে জানাজা অনুষ্ঠিত হবে।
মরহুমের মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি এবং জানাযায় শরিক হওয়ার অনুরোধ জানাচ্ছি। আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন।”
