ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের অভিযোগের প্রতিবাদে বুধবার কলকাতার রাস্তায় মিছিল করল এসএফআই ও ডিওয়াইএফআই। বাম সংগঠনগুলির দাবি, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মার্কিন সেনা ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে অপহরণ করে আমেরিকায় আটক রেখেছে এবং কারাকাস-সহ একাধিক এলাকায় হামলা চালানো হয়েছে। এই ঘটনার বিরুদ্ধে ভেনেজুয়েলার মানুষের লড়াইয়ের প্রতি সংহতি জানিয়ে ধর্মতলা থেকে মিছিল শুরু হয়।
মিছিলে উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, ‘ছাত্র সংগ্রাম প্রত্রিকা’-র সম্পাদক সৌভিক দাস বক্সী এবং ডিওয়াইএফআই রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সপ্তর্ষি দেব ও শ্রীজীব গোস্বামী। মিছিল চলাকালীন রাজপথে ডোনাল্ড ট্রাম্পের ছবি পদদলিত করা হয়। ভারতীয় যাদুঘরের কাছে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকে দিলে বিক্ষোভকারীরা ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করেন।
সমাবেশে দেবাঞ্জন দে বলেন, বিশ্বজুড়ে মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে ছাত্র-যুব সমাজ ঐক্যবদ্ধ। সপ্তর্ষি দেব দ্রুত মাদুরোর মুক্তি দাবি করেন এবং গোটা ঘটনায় ভারতের প্রধানমন্ত্রীর নীরবতার সমালোচনা করেন।
কানাডায় ভয়াবহ দাবানল, রাতারাতি ২০ হাজারের বেশি মানুষকে সরানোর নির্দেশ
কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ওকানাগান লেকের আশপাশে ভয়াবহ গতিতে ছড়িয়ে পড়ছে দাবানল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় রাতারাতি ২০ হাজারেরও...





