ডিম ছোড়া ঘিরে বিতর্ক, বিজেপি মহিলা কর্মীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের বার্তা মহুয়া মৈত্রের - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Saturday, July 18, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

ডিম ছোড়া ঘিরে বিতর্ক, বিজেপি মহিলা কর্মীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের বার্তা মহুয়া মৈত্রের

Umar Faruque টিডিএন বাংলা
June 13, 2026
| রাজ্য

কৃষ্ণনগর জেলা আদালতে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের সম্ভাব্য হাজিরাকে ঘিরে শুক্রবার উত্তেজনার সৃষ্টি হয়। আদালত চত্বরে বিজেপির মহিলা মোর্চার একদল কর্মী জমায়েত হন। অভিযোগ, তাঁরা মহুয়াকে লক্ষ্য করে ডিম ও পচা টমেটো ছোড়ার পরিকল্পনা করেছিলেন। যদিও শেষ পর্যন্ত মহুয়া আদালতে না যাওয়ায় কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি।

প্রকাশ্যে আসা কয়েকটি ভিডিওতে দেখা যায়, বিজেপি মহিলা মোর্চার কর্মীরা মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর কথা জানাচ্ছেন। এক বিক্ষোভকারীকে বলতে শোনা যায়, দেবী কালীকে নিয়ে মহুয়ার মন্তব্যের জেরে তাঁদের ক্ষোভ রয়েছে এবং তাঁরা তাঁর দিকে ডিম ছুড়ে মারতে চান। অন্য এক কর্মী জানান, ডিমের পাশাপাশি পচা টমেটোও নিয়ে আসা হয়েছিল।

এই ভিডিওগুলি সামনে আসার পর সমাজমাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করে কড়া প্রতিক্রিয়া জানান কৃষ্ণনগরের সাংসদ। মহুয়ার অভিযোগ, যাঁরা প্রকাশ্যে এমন হুমকি দিয়েছেন, তাঁদের সকলের মুখ ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে। তিনি জানান, প্রত্যেকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করবেন। যদি পুলিশ অভিযোগ গ্রহণ না করে, তবে তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হবেন। প্রয়োজনে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ারও হুঁশিয়ারি দেন তৃণমূল সাংসদ।
মহুয়া বলেন, তিনি জনগণের ভোটে নির্বাচিত একজন সাংসদ এবং আইনত তাঁর বিরুদ্ধে এমন আচরণ বরদাস্ত করা হবে না। তাঁর কথায়, ‘‘যাঁরা এসব করছেন, তাঁদের মনে রাখা উচিত যে আদালতের দরজা সবার জন্য খোলা। প্রয়োজনে সুপ্রিম কোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাব। তখন কিন্তু বিজেপির কোনও নেতা এসে রক্ষা করতে পারবেন না।’’
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিজেপির তরফ থেকেও মহুয়ার বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দেওয়া হয়েছে, ফলে দুই পক্ষের মধ্যে বাকযুদ্ধ আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে।

Tags: Top NewsMahua MoitraTDN Bangla
ShareTweet

Related Posts

‘ফুনসুখ ওয়াংডু সোনম ওয়াংচুক নন’, দীর্ঘদিনের ধারণা ভাঙলেন আমির খান

‘ফুনসুখ ওয়াংডু সোনম ওয়াংচুক নন’, দীর্ঘদিনের ধারণা ভাঙলেন আমির খান

July 17, 2026
0

দীর্ঘদিন ধরে প্রচলিত একটি ধারণার অবসান ঘটালেন বলিউড অভিনেতা আমির খান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ২০০৯ সালের সুপারহিট চলচ্চিত্র থ্রি...

মুর্শিদাবাদে স্কুলগাড়ি ও ট্রেনের সংঘর্ষে গ্রেপ্তার গেটম্যান, গাফিলতির অভিযোগে সাসপেন্ড ২; ঘটনাস্থলে অধীর চৌধুরী

মুর্শিদাবাদে স্কুলগাড়ি ও ট্রেনের সংঘর্ষে গ্রেপ্তার গেটম্যান, গাফিলতির অভিযোগে সাসপেন্ড ২; ঘটনাস্থলে অধীর চৌধুরী

July 17, 2026
0

মুর্শিদাবাদের বহরমপুরের কর্ণসুবর্ণে স্কুলগাড়ি ও ট্রেনের সংঘর্ষে তিনজনের মৃত্যুর ঘটনায় বড় পদক্ষেপ করল রেল কর্তৃপক্ষ। কর্তব্যে গাফিলতির অভিযোগে রেলগেটের গেটম্যান...

ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেও নির্দিষ্ট সরকারি সুবিধা পাওয়ার অধিকার থাকবে: রেশন ইস্যুতে হাইকোর্টে যাওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেও নির্দিষ্ট সরকারি সুবিধা পাওয়ার অধিকার থাকবে: রেশন ইস্যুতে হাইকোর্টে যাওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

July 17, 2026
0

সুপ্রিম কোর্ট মৌখিকভাবে পর্যবেক্ষণ করেছে যে, পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (SIR) প্রক্রিয়ার পর ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে,...

Recommended

জ্যোতিষ

2 years ago
বিবাহ কখনই স্ত্রী’র ওপর স্বামীর অধিকার প্রতিষ্ঠা করে না, স্ত্রী’রও রয়েছে নিজস্ব অধিকার: এলাহাবাদ হাইকোর্ট

বিবাহ কখনই স্ত্রী’র ওপর স্বামীর অধিকার প্রতিষ্ঠা করে না, স্ত্রী’রও রয়েছে নিজস্ব অধিকার: এলাহাবাদ হাইকোর্ট

1 year ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • জেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.