ওয়াকফ সংশোধনী প্রস্তাবিত বিল বাতিলের দাবিতে বড় সমাবেশ করবে একাধিক সংগঠন - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Wednesday, June 17, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়াকফ সংশোধনী প্রস্তাবিত বিল বাতিলের দাবিতে বড় সমাবেশ করবে একাধিক সংগঠন

মোকতার হোসেন মন্ডল মোকতার হোসেন মন্ডল
November 3, 2024
| রাজ্য

ওয়াকফ সংশোধনী প্রস্তাবিত বিল বাতিলের দাবিতে কলকাতায় একাধিক বড় সমাবেশ করবে বিভিন্ন সংগঠন। রাজ্যের মুসলিম সংগঠনগুলির সঙ্গে কথা বলে জানা গেছে, কেন্দ্রীয় সরকার ওয়াকফ বিল আনার চেষ্টা করলে দেশজুড়ে যেমন প্রতিবাদ হবে তেমনি বাংলাতেও অন্দোলন হবে।

জানা গেছে, নভেম্বরে ব্যাঙ্গালোরে মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাধারণ অধিবেশন আছে। সেই অধিবেশনে আগামী তিন বছরের জন্য কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচিত হবেন। এরপর ওয়াকফ সহ মিল্লাতের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হবে। নতুন টিম তৈরির পর ওয়াকফ নিয়ে রাজ্যে রাজ্যে বড় বড় সমাবেশ, মিছিল করতে পারে মুসলিম পার্সোনাল ল বোর্ড। তবে ইতিমধ্যেই ওয়াকফ নিয়ে সচেতনতা শিবির করছে মুসলিম সংগঠনগুলো।

এদিকে ওয়াকফ সংশোধনী বিল ২০২৪ বাতিলের দাবিতে কলকাতার রামলীলা ময়দানে ৯ নভেম্বর সমাবেশ করবে জামায়াতে ইসলামী হিন্দ। সেই সভায় বক্তব্য দেওয়ার কথা আমীর এ জামায়াত সাইয়েদ সাদাতুল্লাহ হোসাইনী।

অন্যদিকে আগামী ৩১ অক্টোবর বেলা ১১ টা থেকে ৩ টা পর্যন্ত কলকাতার পার্কসার্কাস চার নম্বর ব্রীজ সংলগ্ন আব্দুল হামিদ মসজিদে ওয়াকফ বিল বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ শিবির করবে জয়েন্ট ফোরাম ফর ওয়াকফ প্রোটেকশন। সভায় রাজ্যের প্রায় সমস্ত সংগঠনের প্রতিনিধিদের ও স্বেচ্ছাসেবীদের আমন্ত্রন জানানো হয়েছে।

জয়েন্ট ফোরাম ফর ওয়াকফ প্রোটেকশন বলছে, “কেন্দ্রীয় সরকার নয়া ওয়াকফ বিল নামে যে কালা কানুন তৈরি করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এই বিল আইনে পরিণত হলে দেশের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান সহ সমস্ত ওয়াকফ সম্পত্তি সরকার নিজেই অবৈধভাবে দখল করতে পারবে।”

তবে আগে ভাগে রাজপথে না নেমে কেন্দ্রীয় সরকার, জেপিসি কী করছে সেদিকে নজর রাখছে জমিয়তে উলামায়ে হিন্দ। রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম জানিয়েছেন, “আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যে জেপিসিকে সংগঠনের স্ট্যান্ড জানিয়ে দিয়েছে। সরকার যেন এই বিল পাশ করা থেকে বিরত থাকে সেই আবেদন করা হয়েছে। এরপরেও যদি কেন্দ্রীয় সরকার জোর পূর্বক এই বিল পাস করে তবে সর্ব শক্তি দিয়ে অন্দোলন করার ঘোষণা দেবে জমিয়ত।”
জমিয়তের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী আগেই জানিয়ে দিয়েছেন, ওয়াকফ বিল মানবেন না। ফুরফুরার বিভিন্ন সংগঠনও ওয়াকফ বিল পাশ না করানোর দাবী জানিয়েছেন।
তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, বিভিন্ন সংগঠন সূত্রে খবর, গোটা দেশের মুসলিমরা ওয়াকফ বিল নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে। সরকার যদি বৃহত্তর মুসলিম নেতৃত্বের কথা না মেনে বিল পাশ করে তবে সারা দেশে অন্দোলন হতে পারে।

ShareTweet
মোকতার হোসেন মন্ডল

মোকতার হোসেন মন্ডল

মোকতার হোসেন মন্ডল একজন বিশিষ্ট সাংবাদিক। টিডিএন বাংলার প্রতিষ্ঠাতা সম্পাদক। এছাড়া তিনি কবিতা, গল্প, নিবন্ধ লেখেন।

Related Posts

পাহাড়ে ঘুরতে নয়, কাজ করতেই বারবার আসব’, কার্শিয়াং থেকে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

পাহাড়ে ঘুরতে নয়, কাজ করতেই বারবার আসব’, কার্শিয়াং থেকে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

June 16, 2026
0

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে গিয়ে পাহাড়বাসীর জন্য একাধিক উন্নয়নমূলক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কার্শিয়াংয়ের গোথালস গ্রাউন্ডে...

বিধানসভা ভোটের আগে বড় ধাক্কা, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে ‘গুরুবিরোধী’ ঘোষণা অকাল তখ্‌তের

বিধানসভা ভোটের আগে বড় ধাক্কা, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে ‘গুরুবিরোধী’ ঘোষণা অকাল তখ্‌তের

June 16, 2026
0

পঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে বড় রাজনৈতিক ও ধর্মীয় বিতর্কের মুখে পড়লেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মান। শিখ সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয়...

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, যুদ্ধ বন্ধের পথে দুই দেশ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, যুদ্ধ বন্ধের পথে দুই দেশ

June 15, 2026
0

দীর্ঘ উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে শান্তির পথে এগোতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, দুই...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

শিক্ষায় বৈষম্য নিয়ে সরব রাহুল গান্ধী, পাল্টা আক্রমণ বিজেপির

শিক্ষায় বৈষম্য নিয়ে সরব রাহুল গান্ধী, পাল্টা আক্রমণ বিজেপির

1 year ago
আন্তর্জাতিক যোগ দিবসে রানাঘাট লায়ন্স ক্লাবের বিশেষ যোগ অনুশীলন শিবিরে উজ্জ্বল অংশগ্রহণ

আন্তর্জাতিক যোগ দিবসে রানাঘাট লায়ন্স ক্লাবের বিশেষ যোগ অনুশীলন শিবিরে উজ্জ্বল অংশগ্রহণ

12 months ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • জেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.