বৃষ্টিতে নষ্ট হওয়ার আতঙ্কে অপরিণত লিচু পাড়ছে কৃষকরা, বৃষ্টি নিয়ে চিন্তা আম চাষীদেরও - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Saturday, February 7, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

বৃষ্টিতে নষ্ট হওয়ার আতঙ্কে অপরিণত লিচু পাড়ছে কৃষকরা, বৃষ্টি নিয়ে চিন্তা আম চাষীদেরও

মোকতার হোসেন মন্ডল মোকতার হোসেন মন্ডল
May 13, 2022
| Uncategorized

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, ১৩ মে ২০২২

মোকতার হোসেন মন্ডল:

ঝড় বৃষ্টিতে নষ্ট হওয়ার আতঙ্কে অপরিণত লিচু পাড়ছে কৃষকরা। বিভিন্ন জেলায় বিক্রি হচ্ছে সেই লিচু। আবার ঝড় নিয়ে চিন্তা আম চাষীদেরও।
মুর্শিদাবাদের বাজারে এখন অপরিণত লিচু বিক্রি হচ্ছে। নব্বই, একশো টাকা কেজি দরের সেই হালকা টক লিচু ভালো বিক্রি হচ্ছে। চাষীরা বলছেন, বৃষ্টি হলেই লিচু পোকায় নষ্ট হয়ে যায়। তাই এখনো না পাকলেও লিচু পাড়তে হচ্ছে, কেননা শোনা যাচ্ছে, খুব নাকি বৃষ্টি হবে। তাই যা দাম পাওয়া যাচ্ছে তাতেই লিচু বেচে দিচ্ছে চাষীরা।
মালদার আহমাদুল্লাহ যদিও বলছেন, বৃষ্টি হলে পোকায় কাটবে। তবে এখন থেকেই সবাই কীটনাশক স্প্রে করছে।
অন্যদিকে ঝড়ে ক্ষতির আশঙ্কা করছেন আম চাষীরা। আবহাওয়ার উপর তীক্ষ্ণ নজর রাখছে জেলা উদ্যানপালন বিভাগ। এনিয়ে আমচাষিদের সতর্কও করে দেওয়া হয়েছে। এবছর এমনিতেই আবহাওয়ার জন্য জেলায় আমের ফলন কম। তারপর যদি কালবৈশাখী ঝড় আসে তাহলে বিশাল ক্ষতি হবে। যা আম থাকবে তা চড়া দামে কিনতে হতে পারে।
জানা গেছে, আগামী ২০-২৫ দিনের মধ্যেই মালদা, মুর্শিদাবাদ জেলার আম বাজারে চলে আসবে। এই সময়টুকু প্রবল ঝড় না হলে গাছ থেকে আম পড়বে না।
মালদার উদ্যানপালন দপ্তরের উপ অধিকর্তা সামন্ত লায়েক জানাচ্ছেন, ‘জেলায় ৩১ হাজার ৪৫০ হেক্টর জমিতে আমচাষ হয়। এবার শীত বেশিদিন থাকায় আমের উৎপাদন কম হয়েছে। মুকুলের থেকে পাতা বেশি গজিয়ে গিয়েছে। তার উপর ঝড় ও শিলাবৃষ্টিতে প্রথম দফায় প্রায় ৮ শতাংশ এবং দ্বিতীয় দফায় প্রায় ৯.৫ শতাংশ ফসল নষ্ট হয়েছে। তাই এবার যে পরিমাণ আম উৎপন্ন হবে, তার দাম বেশি হবে। কারণ, জোগান কম থাকলে দাম বাড়বে। তাই এবার আমের দাম বাড়বেই।’

তবে শুক্রবার পর্যন্ত মালদায় তেমন জোরে বৃষ্টি হয়নি। ফলে লিচু চাষীরা কিছুটা আনন্দে ছিলেন। এদিন মুর্শিদাবাদ, নদীয়ায় বৃষ্টি হয়েছে। তবে ঝড় না হওয়ায় আমের ক্ষতি হয়নি।

ShareTweet
মোকতার হোসেন মন্ডল

মোকতার হোসেন মন্ডল

মোকতার হোসেন মন্ডল একজন বিশিষ্ট সাংবাদিক। টিডিএন বাংলার প্রতিষ্ঠাতা সম্পাদক। এছাড়া তিনি কবিতা, গল্প, নিবন্ধ লেখেন।

Related Posts

রুপোয় বড় ধস, সোনাতেও পতন, আজকের বাজেটের দিকেই তাকিয়ে মধ্যবিত্ত

রুপোয় বড় ধস, সোনাতেও পতন, আজকের বাজেটের দিকেই তাকিয়ে মধ্যবিত্ত

February 1, 2026
0

গত কয়েক সপ্তাহ ধরে রকেট গতিতে বাড়ছিল সোনা ও রুপোর দাম। কিন্তু শেষ ৪৮ ঘণ্টায় আচমকা সেই দৌড়ে লাগাম। দু’দিনে...

স্কুলে ঋতুকালীন স্বাস্থ্য সুরক্ষায় ঐতিহাসিক রায়: বিনামূল্যে স্যানিটারি প্যাড ও পৃথক শৌচাগার বাধ্যতামূলক, নির্দেশ সুপ্রিম কোর্টের

স্কুলে ঋতুকালীন স্বাস্থ্য সুরক্ষায় ঐতিহাসিক রায়: বিনামূল্যে স্যানিটারি প্যাড ও পৃথক শৌচাগার বাধ্যতামূলক, নির্দেশ সুপ্রিম কোর্টের

January 30, 2026
0

দেশের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলে ছাত্রীদের জন্য বিনামূল্যে পরিবেশবান্ধব স্যানিটারি ন্যাপকিন দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি, ছাত্র ও...

ভয়াবহ জলসঙ্কটের অশনি সংকেত: বাংলা-সহ ১৭ রাজ্য ‘হাই রিস্ক জ়োন’-এ, সতর্ক করছে অ্যাকোয়াডাক্ট রিপোর্ট

ভয়াবহ জলসঙ্কটের অশনি সংকেত: বাংলা-সহ ১৭ রাজ্য ‘হাই রিস্ক জ়োন’-এ, সতর্ক করছে অ্যাকোয়াডাক্ট রিপোর্ট

January 30, 2026
0

শীত বিদায় নেওয়ার আগেই গরমের আগ্রাসন টের পাচ্ছে দেশ। জানুয়ারির শেষেই কলকাতার রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় দেড় ডিগ্রি বেড়েছে।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

ফ্রান্সে মুসলিম ফুটবলারদের রোজায় নিষেধাজ্ঞা, সমালোচনার ঝড়

ফ্রান্সে মুসলিম ফুটবলারদের রোজায় নিষেধাজ্ঞা, সমালোচনার ঝড়

11 months ago
পশ্চিম বাংলার মুসলমান: নেতৃত্ব সংকট ও রাজনৈতিক পুনর্জাগরণ : একটি বিশ্লেষণ

পশ্চিম বাংলার মুসলমান: নেতৃত্ব সংকট ও রাজনৈতিক পুনর্জাগরণ : একটি বিশ্লেষণ

11 months ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.