সম্প্রীতি অনন্য নজীর, ঈদগাহে মুসলিমদের ফুল দিয়ে শুভেচ্ছা হিন্দুদের - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Tuesday, June 23, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

সম্প্রীতি অনন্য নজীর, ঈদগাহে মুসলিমদের ফুল দিয়ে শুভেচ্ছা হিন্দুদের

টিডিএন বাংলা টিডিএন বাংলা
March 31, 2025
| দেশ

হিন্দু-মুসলিম ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল জয়পুরের দিল্লি রোডের ঈদগাহ চত্বর। হিন্দু-মুসলিম ঐক্য কমিটির উদ্যোগে, ঈদ-উল-ফিতর উদযাপনের সময় হিন্দু সম্প্রদায়ের মানুষ ঈদগাহে আগত মুসলমানদের উপর ফুল বর্ষণ করে সম্প্রীতির বার্তা দেন। এই ভিডিও সামনে আসতেই আয়োজকদের প্রশংসায় পঞ্চমুখ সাধারণ মানুষ।

রবিবার সন্ধ্যায় চাঁদ দেখার পর থেকেই ঈদ উদযাপনের প্রস্তুতি শুরু হয়। চাঁদ দেখার সঙ্গে সঙ্গে পরিবার ও সমাজের মানুষ একে অপরকে শুভেচ্ছা জানায় এবং বিশেষ দিনের জন্য প্রস্তুতি নিতে থাকে। সোমবার সকালে ঈদের নামাজ শেষে, মুসলিম সম্প্রদায়ের মানুষ একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন। এই সময় জয়পুরে হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষ ফুল ছিটিয়ে তাদের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা প্রকাশ করেন।

দীর্ঘ এক মাস রোজা রাখার পর, মুসলিম সম্প্রদায় এই দিনটি বিশেষ আয়োজনের মাধ্যমে উদযাপন করে। ঐতিহ্যবাহী খাবার প্রস্তুত করা হয় এবং দরিদ্রদের মধ্যে খাবার, পোশাক বিতরণ করা হয়।

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক রাজনৈতিক নেতা ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী এক্স (প্রাক্তন টুইটার)-এ এক পোস্টে লেখেন, “ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা। এই উৎসব সমাজে আশা, সম্প্রীতি ও দয়ার মনোভাব আরও বৃদ্ধি করুক। সকলের জীবনে আনন্দ ও সাফল্য আসুক। ঈদ মোবারক!”

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার পাটনার গান্ধী ময়দানে ঈদের এক বিশেষ অনুষ্ঠানে অংশ নেন। তিনি বলেন, “ঈদ শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সমাজে শান্তি ও ঐক্যের বার্তা বহন করে।”
কংগ্রেসের নেতারাও একাধিক ঈদগাহে যান। বিজেপির দিলীপ ঘোষ ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ কাল সিমাই পার্টি ‘ হবে।

ঈদ উদযাপনে হিন্দু-মুসলিম ঐক্যের এমন দৃশ্য উপস্থিত সকলের মন ছুঁয়ে যায়। সম্প্রীতির এই নজির আবারও প্রমাণ করল, ধর্ম আলাদা হলেও ভালোবাসা ও মানবিকতা সর্বদাই সবার উপরে।

Tags: Hindus Greet Muslims with Flowers at the EidgahTop News
ShareTweet
টিডিএন বাংলা

টিডিএন বাংলা

Related Posts

হঠাৎ পদত্যাগ করলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

হঠাৎ পদত্যাগ করলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

June 22, 2026
0

ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ক্ষমতাসীন লেবার পার্টির দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। সোমবার (২২ জুন) তিনি আনুষ্ঠানিকভাবে...

নিট পরীক্ষার্থীদের কথা ভেবে দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর কনভয়ের

নিট পরীক্ষার্থীদের কথা ভেবে দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর কনভয়ের

June 21, 2026
0

দু’দিনের কলকাতা সফর শেষে রবিবার দুপুরে দিল্লিতে ফেরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে বিমানবন্দরে নামার পরই তাঁর কনভয় সরাসরি গন্তব্যের উদ্দেশে...

নিট-ইউজি পুনঃপরীক্ষা, নিরাপত্তায় নজিরবিহীন কড়াকড়ি

নিট-ইউজি পুনঃপরীক্ষা, নিরাপত্তায় নজিরবিহীন কড়াকড়ি

June 20, 2026
0

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মূল পরীক্ষা বাতিল হওয়ার প্রায় সাত সপ্তাহ পর রবিবার অনুষ্ঠিত হতে চলেছে নিট-ইউজি ২০২৬-এর পুনঃপরীক্ষা। তার আগে...

Recommended

মধ্যরাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছুড়লো ভারত, পুঞ্চ-রাজৌরি এলাকায় উত্তেজনা

মধ্যরাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছুড়লো ভারত, পুঞ্চ-রাজৌরি এলাকায় উত্তেজনা

1 year ago
‘আমরা এই আইনকে সমর্থন করিনা, এই আইন আমাদের রাজ্যে লাগুও হবে না’, শান্তি-সম্প্রীতি বজায় রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

‘আমরা এই আইনকে সমর্থন করিনা, এই আইন আমাদের রাজ্যে লাগুও হবে না’, শান্তি-সম্প্রীতি বজায় রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

1 year ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • জেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.