কাশ্মীরে শহীদ ঝন্টু আলি শেখের বাড়িতে গেলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী, পরিবারের পাশে থাকার আশ্বাস - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Saturday, March 28, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

কাশ্মীরে শহীদ ঝন্টু আলি শেখের বাড়িতে গেলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী, পরিবারের পাশে থাকার আশ্বাস

টিডিএন বাংলা টিডিএন বাংলা
April 25, 2025
| রাজ্য

কাশ্মীরের সোপিয়ানে সন্ত্রাসবাদীদের সঙ্গে সংঘর্ষে শহীদ হয়েছেন পশ্চিমবঙ্গের নদিয়া জেলার পাথরঘাটা গ্রামের সাহসী বাঙালি সেনা জওয়ান ঝন্টু আলি শেখ। তাঁর এই মহান আত্মবলিদানে স্তব্ধ গোটা গ্রাম, শোকাচ্ছন্ন পরিবার। একই সঙ্গে, তাঁর বীরত্বে গর্বিত গোটা দেশ।

আজ শহীদের পরিবারের পাশে দাঁড়াতে উপস্থিত হলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি শহীদ ঝন্টু আলির বাড়িতে গিয়ে দেখা করেন তাঁর অসুস্থ মা, পিতা, স্ত্রী ও সন্তানের সঙ্গে। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি জানান, শহীদ পরিবারের প্রতি সমাজ ও সরকারের উচিত যথাযথ সম্মান ও সহযোগিতা প্রদান করা।

বিধায়ক বলেন, “ঝন্টু আলি শেখ আমাদের বাংলার গর্ব। তাঁর আত্মত্যাগ জাতির প্রতি চিরস্মরণীয়। আমরা তার পরিবারের পাশে আছি, সবরকমভাবে তাদের সাহায্য করা হবে।”

শহীদের স্মৃতিতে বিষণ্ণ হলেও তাঁর সাহস ও আত্মত্যাগে অনুপ্রাণিত স্থানীয় তরুণ সমাজ। গ্রামের মানুষজন জানান, ঝন্টুর বলিদান শুধু তাদের চোখে জল এনেছে এমন নয়, বরং দেশপ্রেমের স্পৃহা আরো জাগিয়ে তুলেছে নতুন প্রজন্মের মনে।

ঝন্টু আলি শেখের স্মরণে আজ গোটা পাথরঘাটা শ্রদ্ধা জানাল এক বীর সন্তানের প্রতি। শনিবার শহীদের দেহ আসবে গ্রামে। তারপর জানাজা শেষে কবরস্থ করা হবে।

Tags: Indian army of Nadia tehattaJhantu Ali ShaikhKashmirMLA Naushad SiddiqueTop News
ShareTweet
টিডিএন বাংলা

টিডিএন বাংলা

Related Posts

দুই মাসের জ্বালানি মজুত, উদ্বেগের কারণ নেই: জানাল কেন্দ্র

দুই মাসের জ্বালানি মজুত, উদ্বেগের কারণ নেই: জানাল কেন্দ্র

March 26, 2026
0

দেশে জ্বালানি ঘাটতি নিয়ে উদ্বেগের মাঝেই আশ্বাস দিল কেন্দ্রীয় সরকার। এক বিবৃতিতে কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রক জানিয়েছে, দেশে অন্তত দু’মাসের প্রয়োজনীয়...

আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদাত বরণ করেছেন- জানাল ইরান, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদাত বরণ করেছেন- জানাল ইরান, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

March 1, 2026
0

আমেরিকা ও ইসরায়েলের সামরিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে দেশটি। রবিবার সকালে...

রোজা ও পবিত্র রমজান মাসের পাঁচটি মূল শিক্ষা

রোজা ও পবিত্র রমজান মাসের পাঁচটি মূল শিক্ষা

February 25, 2026
0

তাকওয়া বা আল্লাহ-সচেতনতা অর্জন: রোজার প্রধান লক্ষ্য হলো আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও আন্তরিক ভয় লালন এর মাধ্যমে নিজেকে সব...

Recommended

ওয়াকফ বিল নিয়ে শিয়া-সুন্নি ‘ল’ বোর্ডের ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক

ওয়াকফ বিল নিয়ে শিয়া-সুন্নি ‘ল’ বোর্ডের ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক

1 year ago
ফের সিপিআইএমের রাজ্য সম্পাদক নির্বাচিত হলেন মুহাম্মদ সেলিম

ফের সিপিআইএমের রাজ্য সম্পাদক নির্বাচিত হলেন মুহাম্মদ সেলিম

1 year ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.